Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

Ignaz Philipp Semmelweis: The Great Pioneer of Hand Washing (1818-1865)

google doodle
Dr. Kanchan Mukherjee

Dr. Kanchan Mukherjee

Fetal medicine specialist
My Other Posts
  • March 25, 2020
  • 9:27 am
  • No Comments
হাত ধোয়া যখন অস্তিত্ব রক্ষার অসামান্য হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রায় ১৭০ বছরের পুরনো একটা গল্প বলি।
সময়টা ১৮৪৭ এর আশেপাশে। ইগন্যাজ ফিলিপ সেমেলওয়াইজ ভিয়েনা জেনারেল হাসপাতালে কর্মরত স্ত্রীরোগ চিকিৎসক। সে সময় প্রসূতি মৃত্যুর একটা বড় কারণ ছিল প্রসব পরবর্তী জ্বর (puerperal fever)। দুটি ম্যাটারনিটি ওয়ার্ডে কাজ করতেন সেমেলওয়াইজ। সন্তানসম্ভবা মায়েদের একদিন অন্তর ভর্তি করা হত ওয়ার্ড দুটিতে। প্রথমটি ছিল স্ত্রীরোগ বিশেষজ্ঞদের অধীনে। অন্যটি ছিল মূলত নার্স বা মিডওয়াইফদের তত্ত্বাবধানে। হবু মায়েরা নাকি বলতেন রাস্তায় ডেলিভারি হোক তবু এক নম্বর ওয়ার্ডে নয়। প্রথম ওয়ার্ডটিতে যে সংক্রমণজনিত মাতৃমৃত্যুর হার প্রায় তিনগুণ বেশি! প্রসবের পর প্রতি দশ জনে এক জন জ্বরে পড়ে মারা যান সেখানে।
কারণ খুঁজতে লাগলেন সেমেলওয়াইজ। তফাত হিসেবে পেলেন শুধু ওয়ার্ডটিতে মেডিকেল স্টুডেন্টদের অবাধ আনাগোনা, অবশ্যই পড়াশোনার কারণে। এই স্টুডেন্টরা আবার শিক্ষার কারণে শব ব্যবচ্ছেদও করতেন। অন্যথায় দুই ওয়ার্ডে মায়েদের মধ্যে সংক্রমণ রোধের বাকি সব ব্যবস্থা ছিল অভিন্ন। দিনে দিনে সেমেলওয়াইজের ধারণা আরও বদ্ধমূল হল। সংশ্লিষ্ট প্রত্যেকের ব্যক্তিগত পরিচ্ছন্নতার উপর প্রবল জোর দিলেন তিনি। সামান্য কিছু অভ্যেস পরিবর্তন করে এক ধাক্কায় সংক্রমণজনিত প্রসূতিমৃত্যুর হার নেমে এল এক শতাংশেরও কমে।
বারংবার হাত ধোয়ার উপযোগিতা নিয়ে তিনি লিখে ফেললেন বেশ কয়েকটি পেপার। কিন্তু তাঁর ব্যাখ্যা তৎকালীন চিকিৎসকদের কাছে তেমন গ্রহণযোগ্য মনে হল না। তাঁদের অধিকাংশ তখনও সংক্রমণের কারণ হিসেবে অনিয়ন্ত্রিত কোষ্ঠ্য কাঠিন্যকেই দায়ী করতেন এবং যথেচ্ছ পরিমাণে ক্যাস্টর অয়েল জাতীয় ওষুধ খাওয়াতেন। লেগে গেল সংঘাত। ব্যক্তির বিরুদ্ধে সমষ্টি, একযোগে। গভীর বিদ্রূপের শিকার হলেন ইগন্যাজ। তীব্র ভাষায় প্রত্যাঘাতও আনলেন সমালোচকদের উপর। কিন্তু বেশি দিন পারলেন না। চলে গেলেন চরম মানসিক অবসাদে, হতাশায়। স্ত্রীর সমর্থনও হারালেন। অবশেষে তাঁকে পাঠিয়ে দেওয়া হল পাগলা গারদে। শোনা যায় রক্ষীদের শারীরিক অত্যাচারে মাত্র দু’সপ্তাহের মধ্যেই সেখানে প্রাণ হারিয়েছিলেন জন্মসূত্রে হাঙ্গেরিয়ান ৪৭ বছর বয়সী এই মহান চিকিৎসক বিজ্ঞানী।
কাজের স্বীকৃতি তিনি পেয়েছিলেন, তবে মৃত্যুর অনেক বছর পর লুই পাস্তুর, জোসেফ লিষ্টার ও রবার্ট কখ্ তাঁদের “জার্ম থিয়োরি” প্রতিষ্ঠিত করার পর।
কোভিড ১৯ অতিমারী রুখতে মানুষ যখন দিশেহারা, প্রতিষেধকহীনতায় সমাজ যখন অসহায়, যথাযথ হাত ধোয়াই তখন হয়ে দাঁড়িয়েছে মূল প্রতিরোধী হাতিয়ার। সংকট কালে এহেন মহান চিকিৎসককে গুগল স্মরণ করলো চার দিন আগে (২০ মার্চ ২০২০) তাদের দৈনন্দিন ডুডল এর মারফত। আপনিও হয়তো লক্ষ্য করেছেন সেই ছবি।
PrevPreviousমাস্ক নিয়ে হুজুগ নয়, সজাগ থাকুন
Nextশেষের সেদিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

June 18, 2026 No Comments

উত্তরবঙ্গের শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ক্লিনিকে যাবার ইচ্ছা ছিল বহুদিনের। জুনমাসে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অচিকিৎসক সদস্য হিসাবে মেডিক্যাল টিমের সঙ্গে ক্লিনিক ঘোরার সুযোগ হল। সকাল সাড়ে

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

June 17, 2026 No Comments

যোগ নিয়ে দুটো কথা

June 17, 2026 No Comments

যোগ নিয়ে মোটামুটি একটা হুলুস্থূল কান্ড বেঁধেছে, সেই সুবাদে দুটো কথা বলে দেই – যোগ ব্যায়াম খুব ভালো জিনিস। যদি রোজ অভ্যেস করেন। শরীর ভালো

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

Gopa Mukherjee June 18, 2026

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

Dr. Kanchan Mukherjee June 17, 2026

যোগ নিয়ে দুটো কথা

Dr. Arunima Ghosh June 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632498
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]