Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গরম কালের অসুখ – হাইপারথার্মিয়া

IMG-20260608-WA0028
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • June 8, 2026
  • 6:55 am
  • 7 Comments

এবছর গরম লম্বা ইনিংস খেলতে নেমেছে যেন। চোত বোশেখের গরম সেভাবে মালুম হয়নি, মাঝে মাঝেই স্বস্তির বৃষ্টি গরমের দাপট রুখে দিয়েছে। জষ্ঠি মাস পড়তে না পড়তেই প্রতিদিন কাঁঠাল পাকানো গরমের দাপটে আম আদমির প্রাণ ওষ্ঠাগত।

আমাদের মতো ক্রান্তীয় মণ্ডলীর দেশে ঋতু পর্যায়ের বদল মানেই হলো শরীর স্বাস্থ্যের ভারসাম্যের বদল। সেই হিসেবে গরমকাল তার যাবতীয় রোগব্যাধির পসরা নিয়ে ইতিমধ্যেই হাজির হয়েছে শুধু নয়,প্রবল পরাক্রমে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। আমাদের প্রতিবেশের বহু সংখ্যক মানুষ আজ তাপদাহ বা হাইপারথার্মিয়ার শিকার। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় তাপ জনিত শারীরিক অসুস্থতার বিষয়টিকে হাইপারথার্মিয়া হিসেবে বিবেচনা করেন চিকিৎসকরা।

মানুষের দেহযন্ত্রটি এক আশ্চর্য মেশিন। দিন মানের তাপমাত্রা যেমন আমাদের শরীরকে গরম করে, আমরা শারীরিকভাবে তেতে উঠি। কোনো কিছুই অতিরিক্ত হয়ে যাওয়া ভালো নয়। এই অবস্থা থেকে দেহটিকে রক্ষা করতে শরীর যন্ত্রের একান্ত নিজস্ব ব্যবস্থা রয়েছে যা স্বেদ বা ঘাম নামে পরিচিত। শরীর তেতে ওঠার সর্বোচ্চ সীমা অতিক্রম করছে টের পেতেই শরীরের ঘর্ম গ্রন্থি থেকে নিঃসৃত হয় ঘর্ম বিন্দু। ত্বকের ওপর জমা এই ঘাম বাষ্পীভূত হলে তা শরীরের তাপমাত্রাকে সংকটমান অতিক্রম করার হাত থেকে রক্ষা করে। তবে কখনো কখনো অসহনীয় তাপীয় অবস্থার কারণে কিংবা শরীরের অভ্যন্তরীণ তাপের মাত্রা অতিরিক্ত হলে এই স্বয়ংক্রিয় ভারসাম্য রক্ষার ব্যবস্থাটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। আমাদের শরীর তাপদাহের শিকার হয়। আমরা অসুস্থ হয়ে পড়ি।কৃত্রিম উপায়ে শরীরকে ঠাণ্ডা করার জন্য বিভিন্ন বৈদ্যুতিক ব্যবস্থার সাহায্য নেওয়া হয় বটে তবে রুটি রুজির জন্য মাঠেঘাটে উদয়াস্ত কাজ করতে হয় যে সমস্ত সাধারণ থেকে অতি সাধারণ মানুষজনকে তাঁরা এই সুযোগের সুবিধা পান না। সমীক্ষায় দেখা গেছে যে এই তাপোন্মত্ততার কারণে সারাদেশে এখনও পর্যন্ত প্রায় ৩৫০০ জনের প্রাণহানি ঘটেছে। অবশ্য এসব খবর নিয়ে কারোরই কোনো হেলদোল নেই।এই সময় কোনো চিকিৎসকের সান্ধ্য চেম্বারে গেলেই এই সময়ের অসুস্থতার একটা আভাস পাওয়া যায়। এদের মধ্যে খুব সাধারণ তাপ জনিত অসুস্থতার একটি হলো ঘামাচি। ছোটো বড়ো সব বয়সের মানুষের মধ্যেই এর প্রাদুর্ভাব দেখা যায়। কয়েকটি ঘরোয়া চিকিৎসাতেই এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই সময় তাপ জনিত অবসাদের ফলে বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন। শরীরের লবণ ঘামের সঙ্গে বেরিয়ে আসার কারণে পেশিগুলো খানিকটা শিথিল হয়ে যায়। ফলে এক ধরনের অবসন্নতা আচ্ছন্ন করে আমাদের। এরফলে শরীরের পেশীতে একধরনের টান বা খিঁচুনি দেখা যায়। অবসাদের দরুন বমি বমি ভাব, মাথায় যন্ত্রণা হয়ে থাকে। অতিরিক্ত পরিশ্রমের কারনে এমন অবস্থা সৃষ্টি হয়।

দ্রুততার সঙ্গে চিকিৎসা শুরু করতে হয় না হলে এর থেকে হিট স্ট্রোক হতে পারে। যারফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় , কথা বার্তায় অসংলগ্নতা ধরা পড়ে, কথা জড়িয়ে যায়।

এক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু না হলে রোগীর প্রাণহানি ঘটতে পারে। অনেক সময় কঠোর পরিশ্রমের ফলে এই অবস্থা হতে পারে অথবা অসহনীয় গরমের মধ্যে থাকার জন্য‌ও হিট স্ট্রোক হতে পারে।

সব শেষে বলবো হিট স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত সুচিকিৎসার সহায়তা নিতে হবে। দেখছি দেখবো জাতীয় ঢিলেমি দেখানো চলবে না।

পরিমিত পরিস্রুত জল পান করুন।

হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। গাঢ় রঙের পোশাক বর্জনীয়।

দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকার অভ্যাস এড়িয়ে চলুন। অতিরিক্ত পরিশ্রমের কাজ করবেন না।

মনে রাখতে হবে আপনিই হলেন আপনার শরীরের প্রধান তত্বাবধায়ক।

ভালো থাকুন,সুস্থ থাকুন।

জুন ০৬,২০২৬

PrevPreviousঅবিলম্বে সিনিয়র রেসিডেন্টদের মেধাভিত্তিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যথাযথ পোস্টিং দিতে হবে এবং অগণতান্ত্রিক SOP বাতিল করতে হবে
Nextককরোচ জনতা পার্টি: কেন উত্থান? এরপর?Next
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
7 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Soumen Roy
Soumen Roy
1 month ago

সুপরামর্শ ।ধন্যবাদ লেখককে।

0
Reply
Ritabrata Gupta
Ritabrata Gupta
1 month ago

Absolutely correct. Need to take care of ourselves. Summer is getting tougher to tackle every year ! Climate change has affected the sub continent badly !

0
Reply
Anjana Mukhopadhyay
Anjana Mukhopadhyay
1 month ago

প্রতীক্ষিত ও প্রত্যাশিত নিবন্ধ। খুব সহজ করে বলা।

0
Reply
DrSouravM
DrSouravM
1 month ago

Hyperthermia at the worst can cause rhabdomyolysis followed by many issues including acute kidney injury which is devastating. Salt and electrolytes loss should be put into attention and avoided while sweating by taking electrolytes and proper hydration to avoid AKI due to loss of fluids- this will to some extent reduce risk of kidney failure. To prevent rhabdomyolysis increase in temperature should be avoided. Very difficult for people working outside.

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  DrSouravM
1 month ago

মত প্রকাশের জন্য সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যে দুঃসহ গরমের মধ্যে এক শ্রেণির মানুষদের কাজ করতে হয়, মূলতঃ তাদের কথা ভেবেই এই আলোচনাটি করা। আমার সঙ্গে প্রতিদিন যে সব মানুষের কথা হয় তাদের প্রত্যেককেই এ ব্যাপারে সচেতন করার চেষ্টা করি। তবে সকলের‌ই এক কথা — না বেরিয়েই বা করার কি আছে বলেন? সকলেই জীবন ও জীবিকার তাগিদে এই অসহনীয় অবস্থাকে মেনে নিতে বাধ্য হচ্ছে। আমিও এই বিষয়টি নিয়ে লেখালেখি করার কথা ভাবছিলাম। দীর্ঘমেয়াদি তাপদাহ সেই সুযোগ করে দিয়েছে। এজন্য তাকে অস্বীকার করি কী করে?
তাপদাহ এড়িয়ে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন – এইটুকুই প্রার্থনা। হাইপো আর হাইপারের ধোঁয়াশা আশাকরি কেটে গেছে। ধন্যবাদ।

0
Reply
Abhradeep Roy
Abhradeep Roy
1 month ago

এসব তো প্রতি বছরের সাধারণ সমস্যা। তবে কৃষক আর শ্রমিক, যারা রোদে বাইরে কাজ করতে বাধ্য, তাঁদের জন্য শরীর ঠান্ডা রাখার কিছু উপকরণ সুলভে বিতরণের ব্যবস্থা করা গেলে ভালো হয়। জাপানে যেমন দেখি এঁরা প্রায় সকলেই গরমে পাখা লাগানো জ্যাকেট ব্যবহার করেন। খুব দাম সেগুলোর যদিও, প্রায় ৭০০০ ইয়েন মানে ৪০০০ টাকা। দেশীয় প্রযুক্তিতে তৈরি করলে নিশ্চয়ই অনেকটা সস্তায় দেওয়া সম্ভব।

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Abhradeep Roy
1 month ago

যেভাবে গরমের দাপট বাড়ছে তাতে একটা উপায় বের করা খুব জরুরি হয়ে পড়েছে। মাঠে ময়দানে নেমে যাদের নিত্যদিন কাজ করতে হয় তাদের জন্য নিশ্চয়ই ভাবতে হবে। আসলে ভাববেটা কে?

0
Reply

সম্পর্কিত পোস্ট

ভাঙ

July 25, 2026 No Comments

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

July 25, 2026 No Comments

আমার ঠিক মাথায় ঢোকে না এতোগুলো ন্যাশনাল চ্যানেল থাকার কী দরকার? দিল্লীতে CJP এর পার্লামেন্ট অভিযানের খবর পেতে পরপর ন্যাশনাল চ্যানেলগুলো দেখতে গিয়ে দেখি সর্বত্র

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

July 25, 2026 No Comments

এই অদ্ভুত নামের আপাতদৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য এবং পৃষ্ঠপোষকতাহীন দলটির সূচনা অল্প কিছুদিন আগে। আমেরিকার বস্টনের ছাত্র অভিজিৎ দীপকে এর সূচনা করেন। কারণ? এর ভিত্তিতে ছিল

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

খুশির ঝিলিক

July 24, 2026 No Comments

মহোৎসবে যুবক পথে যুবতীরা গাইছে গান প্রতিবাদী আওয়াজ ওঠে ওয়াং চুকের বাঁচুক প্রাণ! অনশনের কঠিন পথে প্রয়োজনে জীবন দান ফাটছে মাথা লাঠির ঘায় সেই রক্তে

সাম্প্রতিক পোস্ট

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

Dr. Amit Pan July 25, 2026

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

Dr. Jayanta Bhattacharya July 25, 2026

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

খুশির ঝিলিক

Shila Chakraborty July 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654176
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]