Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

JB fea
Dr. Jayanta Bhattacharya

Dr. Jayanta Bhattacharya

General physician
My Other Posts
  • July 25, 2026
  • 7:34 am
  • One Comment

এই অদ্ভুত নামের আপাতদৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য এবং পৃষ্ঠপোষকতাহীন দলটির সূচনা অল্প কিছুদিন আগে। আমেরিকার বস্টনের ছাত্র অভিজিৎ দীপকে এর সূচনা করেন। কারণ? এর ভিত্তিতে ছিল ভারতের সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি মে মাসে সুপ্রিম কোর্টে একটি মামলার সময়ে বিচার বিভাগকে সমাজমাধ্যমে নিশানা করা নিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন – “ককরোচের (আরশোলা) মতো কিছু তরুণ রয়েছে, যারা চাকরি পায় না, কোনও পেশায় নেই। তারা সমাজমাধ্যমে সক্রিয় হয়ে যায়। কেউ আরটিআই কর্মী, সমাজকর্মী হয়ে যায়, তারা সবাইকে আক্রমণ করা শুরু করে।”মহামান্য প্রধান বিচারপতির এরকম মন্তব্য শিক্ষিত, স্থায়ী বা অস্থায়ী চাকরিবিহীন বেকার যুবকদের আত্মসম্মানে ঘোরতর আঘাত করেছিল। যদিও ভারতের বেশিরভাগ ভদ্র শিক্ষিত সম্পন্ন মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত সমাজ অন্য সবকিছুর মতো এ বিষয়টিকেও চমৎকারভাবে মানিয়ে গুছিয়ে চলছিল – কিছু এসে যাচ্ছিল না।

এর সঙ্গে যুক্ত হল NEET-UG পরীক্ষার লক্ষ লক্ষ বা কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস এবং অন্তত ১৩ জন (কোন কোন হিসেবে ২১ জন) মেধাবী ছাত্রের একের পরে এক আত্মহত্যা – ঘোর অনিশ্চয়তার বোঝা বহন করতে না পেরে। এদের সঙ্গে তাদের পরিবার এবং আত্মীয়স্বজনও যুক্ত হয়ে পড়েছে। ফলে সংখ্যাটি বিপুল।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী ২২ জুলাই, ২০২৬-এ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন – মোদী জমানায় ১২৫টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বর্তমানে শিক্ষাখাতে বাজেট ১.৪ লক্ষ কোটি টাকা। কিন্তু নিট-এর পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য বছরে তাঁদের পরিবার ১.৩২ লক্ষ কোটি টাকা নিজের পকেট থেকে খরচ করে। (সূত্রঃ আনন্দবাজার পত্রিকা ২৩ জুলাই ২০২৬)

ছবি অনেক সময় শব্দের চেয়ে বেশি কথা বলে। অনেক ইঙ্গিত বহন করে। কয়েকটি ছবি এখানে ব্যবহার করা যায়।

(পুলিশের আক্রমণ – টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ)

(পুলিশের ব্যবহার করা পেলেট গানের ক্ষত)

গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঘটনা এবং পুলিশের আক্রমণ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর হয়েছে। নিউ ইয়রক টাইমস-এর ২০ জুলাই, ২০২৬-এ প্রকাশিত একটি খবরের শিরোনাম “Police in India Use Tear Gas and Batons on Crowds Protesting Exam Scandal”। এই প্রতিবেদনে বলা হয়েছে – “Young people angry about frequent leaks of college entrance tests present one of the biggest challenges in years to Prime Minister Narendra Modi.” আরও বলা হয়েছে – “A smiling Mr. Modi, who arrived to open a session of the Parliament, tried to project an image of calm. He did not address the protesters’ demands directly, even as security forces struggled to hold back the crowds spilling onto the roads leading to the building.”

গার্ডিয়ান সংবাদপত্রের ২১ জুলাই ২০২৬-এর একটি প্রতিবেদনের শিরোনাম “India’s Cockroach movement protesters show no sign of backing down”। এই প্রতিবেদনে বলা হয়েছে – “Thousands of people again on the streets of Delhi calling for education reforms despite police violence on Monday.”

২২ জুলাই, ২০২৬ হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম “Wangchuk claims govt assured talks on Pradhan’s resignation demand would be considered.” এই প্রতিবেদন অনুযায়ী – “Climate activist Sonam Wangchuk on Wednesday claimed that union ministers JP Nadda and Jitendra Singh met him and assured that the government would “positively consider” a Parliament discussion to ensure accountability over paper leaks, which would include the consideration of union education minister Dharmendra Pradhan’s resignation.”

(সোনাম ওয়াংচুককে টেনে হিঁচড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে)

শেষের কথা

এই আন্দোলোন বিস্তৃতি লাভ করছে সন্দেহ নেই। সরকার বাধ্য হয়েছে যন্তর মন্তর-এ এসে আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে। এই আন্দোলনে অংশগ্রহণকারী যুবক-যবতীদের বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে। এরা ভারতের বর্তমান জনসংখ্যার প্রায় ৪০%। ফলে সামাজিকভাবে, আগামী লোকসভা নির্বাচন মাথায় রাখলে, এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। শাসক দলের কাছে উদ্বেগের কারণ হবে। এই আন্দোলন থেকে পরিষ্কার হচ্ছে যে, আমাদের শিক্ষায়তনগুলো (উচ্চ বা নিম্ন যাই হোক না কেন) ছাত্রছাত্রীদের আকাঙ্খা এবং স্বপ্ন থেকে অনেক দূরে অবস্থান করে – এদের মধ্যে সেরকম কোন সংযোগ নেই।
দুর্নীতিমুক্ত স্বচ্ছ শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার আবহ তৈরির জন্য এরকম আন্দোলন এর আগে আমাদের জানা স্বাধীন ভারতের ইতিহাসে ঘটেনি। আমরা যদি একে সবাই মিলে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কিছু সংস্কারের সম্ভাবনা আছে। নাহলে আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকতে হবে বহুদিন।

এর একটি ইঙ্গিত এর মধ্যেই পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি এই কেস নিয়ে মন্তব্য করেছেন – সুপ্রিম কোর্টের শোনার সময় নেই, কোর্টের সময় যেন নষ্ট করা না হয়।

বিচারের ভার ভারতের মানুষের। ভোট দিয়ে সরকার নির্বাচন করা জনশক্তির।

PrevPreviousপাপীহীন পাপ
Nextবর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sourav Bera
Sourav Bera
1 month ago

Extraordinary; I really enjoyed reading this.
The subject matter is impeccable.

0
Reply

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677747
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]