শুরুতেই বলি-
এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান যেখানে থাকার কথা তার একশো আশি ডিগ্রি উল্টোদিকে আছে। আমরা বলি Situs inversus totalis ।
অন্যভাবে বললে বলা যায়- মিরর ইমেজ।
আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ছবিতে দেখা যাচ্ছে। সেসব বলার জন্য এই পোস্ট নয়। রেডিওলজি কচকচানি এখানেই শেষ!
যেটা বলার জন্য এই পোস্ট সেটা বলেই পালিয়ে যাব।
এই রকম হৃৎপিন্ড ফুসফুস লিভার পাকস্থলীর ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে ডিগবাজি খাওয়া মানুষের ও (অনেকের ক্ষেত্রে ডিগবাজি কমপ্লিট না হলে কিছু অঙ্গ মাঝবরাবর ও থাকতে পারে) মুখ একটাই। পায়ুপথ ও একটাই। এবং এই দুটোর অবস্থানের কোন পরিবর্তন ও হয় না।
আর কিছু বলব না। 😜











