Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকেল না শক্ত ঘাঁটি। ওত সহজ না

FB_IMG_1792892274663
Dr. Rumelika Kumar

Dr. Rumelika Kumar

Community medicine specialist
My Other Posts
  • October 26, 2026
  • 7:28 am
  • No Comments

ওই ঝাঁকড়া চুলের যে ছেলেটাকে দেখছেন – ওর নাম সৌম্যদীপ। ও আমার জুনিয়র। আমি গর্বিত যে ও আমার জুনিয়র।

২০১৫ সাল। আজ থেকে প্রায় ১১ বছর আগের কথা। তখনও জানতাম যে পৃথিবী সোজামাটা। বলার অধিকার বোধহয় সবার থাকে। কলেজের ভোটে দাঁড়ানোর অধিকার টা কলেজের সবার জন্যই। নিজের কথা বলব বলে, নিজেদের কথা বলব বলে এমসিডিএসএ র হয়ে ভোটে দাঁড়িয়েছিলাম।

পরেরদিন সকাল। ৯ টায় জি এলটির ক্লাস। ক্লাসে ঢোকার আগেই এক লম্বা সিনিয়রের সঙ্গে করিডোরে দেখা। “শুনলাম তুই ডি এস এর হয়ে ভোটে দাঁড়াচ্ছিস”। ওই শুরু। সারাদিন তারপর কত জায়গায় যে ‘শুভাকাঙ্খীরা’ ডেকে পাঠিয়েছিল ইয়ত্তা নেই। শেষ টা হয়েছিল শেষ লেকচার ক্লাসে। ভরা লেকচার থিয়েটার এমসিটিএমসিপির দাদা উঠে বিশ্বাসঘাতকতার তকমা দিয়ে “দেখে নেব’ তে শেষ হয়েছিল ক্লাস।

পরের এক ঘন্টা অ্যাডিমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে বসে ডিএসএর আরেক সিনিয়রের কাছে হাপুস নয়নে কেঁদে জিগ্যেস করেছিলাম ভোটে দাঁড়াতে গেলে এত কিছু শুনতে হয় নাকি। তখনো জানতাম না পৃথিবী সাদামাটা নয়। তখনো জানতাম না থ্রেট কালচার কাকে বলে। তখনো জানতাম না, বলার অধিকার থাকে শাসকদলের একচেটিয়া সম্পত্তি।

বিকেল বেলা। ঘন্টাখানেক হা পিত্যেশ করে ঘোরার পর দুই বন্ধু মিলে কোনোভাবে বাড়ির বাসে তুলে দিয়েছিল। এই বন্ধুগুলো এখনো আছে। তারা এখনো জানে যে পরের এক সপ্তাহ আমি ভয়ে কলেজ যেতে পারিনি। সেই সিনিয়র রা এখনো জানে সেদিন দুপুরে বাবার কাছে ফোন গেছিল -” মেডিকেল কলেজ থেকে বলছি। আপনি জানেন আপনার মেয়ে ডিএসএর হয়ে ভোটে দাঁড়িয়েছে? মেয়েকে এসব করতে বারণ করুন। বিপদে পড়তে পারে”

কেন এত কিছু লিখলাম হঠাৎ? থ্রোব্যাক টু ২০২৪। এখন বুঝি থ্রেট কালচার কি। মুখ গুলো কেও চিনি। মুখোশগুলোকেও। আর এখন বুঝি এই বিষবৃক্ষর ডাল পালা সব ডিপার্টমেন্টে ছড়িয়ে। “সোজা কথায়” কাজ না হলে “ফেল করিয়ে দেব তৃণমূল না করলে”, “হোস্টেলে থাকতে দেব না” – এসব ব্রহ্মাস্ত্রও প্রয়োগ হয়। নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝি সেই ট্রমার মানে কি হয়ে দাঁড়ায়। যে বিষবৃক্ষের বলি হতে হয়েছিল অভয়াকে…

এরই মাঝে মেডিকেল থেকে অনিন্দ্যর ফোন – রুমেলিকাদি একবার আসবে।

আরেকটা মেয়ে। আর ফার্মা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। – “হোস্টেলে থাকিস আর তৃণমূল ছেড়ে ডি এস এ করছিস? “, “পাশ করতে পারবি তো?”, ” তোকে এই জন্য হোস্টেল দেওয়া হয়েছিল “?? । বছর বছর বাচ্ছাকাচ্ছাদের ভর্তির সময় যিনি বায়োকেমিস্ট্রির আগেও দীক্ষা দিতেন তৃণমূল কংগ্রেসের।

এই বার আর বিফলে যায়নি প্রতিবাদগুলো। হয়তো সবাই একসাথে ছিল বলেই যায়নি। হয়ত কেন তাই-ই। সেই বাচ্চার বাড়িতেও ফোন গেছিল। তার বাবার চাকরি ধরে টানাটানিও চলে বেশ কিছুদিন। অফিসিয়ালি এনকোয়ারি বসে মেডিকেল কলেজে। যাবতীয় কমিটি থেকে সাসপেন্ডেড হয় সেই প্রফেসরের নামে কলঙ্ক। তারপরেও কাউন্সেলিং য়ের সময় সাসপেন্ডেড হয়েও আবির্ভূত হন তিনি নিয়মাবলীকে কাঁচকলা দেখিয়েই। যথারীতি ছাত্রছাত্রীরা রুখে দাঁড়ায়। কর্তৃপক্ষই বার করে দেন। নাকে কাঁদুনির ভিডিও টা তোলা থাকে যদিও। আজ বহুদিন পর সেই ভিডিও টা চোখে পরল।

হঠাৎ এত কিছু বললাম কেন? কয়েকদিন ধরে ভিডিওটা দেখে খুবই নস্টালজিক হয়ে পড়েছিলাম। ততোধিক বিষম খেলাম নবনির্মিত ঐতিহাসিক ক্যাপশান গুলো দেখে। গল্পের গরু (না গোমাতা) গজনী হয়ে ভিকটিম সেজে এ তো গাছে না মগডালে উঠে বসে আছে !!

হঠাৎ করে ইতিহাস ভূগোল না জেনে হোয়্যাটসাপ গ্রুপ থেকে কপি পেস্ট মারলে আইটি সেলের খপ্পরে পরতে হয় বইকি। সত্যিই তো হাজার গন্ডা সামাজিক কাজ, ফেসবুক পোস্ট, ডাক্তারি, উন্নয়ন,পডকাস্ট- রত্নাকর থেকে বাল্মিকী সাজতে গেলে টুকিটাকি মিসটেক হয়ে যায়। আর পরে থাকল বার বার মরা মরা করতে করতে হুমকি দিতে থাকা কিছু বিলুপ্তপ্রায় কীট পতঙ্গের ইদানিং ভোল পালটে রাম রাম আওড়ে নতুন করে স্রোতে মেশার চেষ্টা। অদ্ভুত ভাবে সন্দীপ ঘোষের জামিন হওয়ার পর থেকেই এই বাঁদর নাচ বেড়ে গেছে। ওই থ্রেট কালচার, তুই তোকারি, ফোনাফুনি, হুমকির পোস্ট, দেখে নেব – সব দেখে নিয়েছি আমরা।

ওই ঝাঁকড়া চুলের যে ছেলেটাকে দেখছেন – ওর নাম সৌম্যদীপ। ও আমার জুনিয়র। আমি গর্বিত যে ও আমার জুনিয়র। ও এই হুমকি গুলো সামলে নিতে পারবে। আই টি সেল, রত্নাকর, বাল্মীকি,মরা,রাম – সব কিছু সামলে নিতে পারবে। ও পারবে। মেডিকেল পারে। এই ছেলেমেয়েগুলো পারে। এরা আছে বলেই মেডিকেল কলেজে এখনো শ্বাস নিতে পারা যায়। বলা যায়। বাইরের কোনো সভাধিপতি তেজ দেখাতে এলে আরামসে ফুৎকারে নামিয়ে দেওয়া যায়। আবার পেশেন্টদের সুবিধার জন্য করোনাকালে আন্দোলন করে সমস্ত মেডিকেল কলেজে চিকিৎসা শুরু করা যায়। সমস্ত ছেলেমেয়েগুলো যেন পড়তে এসে কারোর তাঁবেদারি না করেই হোস্টেল পায় সেটাও দেখা যায়। এমার্জেন্সি পেশেন্ট এলে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তাদের ম্যানেজ করা হয় আবার মেডিসিন না পাওয়া গেলে তা নিয়েও গলার আওয়াজ তোলা হয়। এটাই মেডিকেল। আমার মেডিকেল। আমাদের মেডিকেল।

মেডিকেল না শক্ত ঘাঁটি। ওত সহজ না 😊

(ছবিটা ২০১৮ র হোস্টেল আন্দোলনের। অরিজিৎ এঁকেছিল বোধহয়। বড় প্রিয় এই শ্লোগান। কোথাও যাবে না)

PrevPreviousএ শিশুকে এ বিশ্বের বাসযোগ্য করার কাজটা মেডিকেল কলেজের বাতাস এখনও করতে জানে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এ শিশুকে এ বিশ্বের বাসযোগ্য করার কাজটা মেডিকেল কলেজের বাতাস এখনও করতে জানে।

October 26, 2026 No Comments

সোশ্যাল মিডিয়ার দৌলতে নীচের এই ছবিটা পেলাম। শোন ভাই সেদিনের চারানার ধর্মের কারবারি। তোর বাবাদের হেডঅফিসে এই সেই যেদিন থেকে জাতীয় পতাকা ওড়াতে শিখেছিস, তার

জুনিয়র ডাক্তারদের প্রতি অভয়া মঞ্চের সংহতি

October 26, 2026 No Comments

২৫ অক্টোবর ২০২৬ শারদোৎসব বাঙ্গালির সামাজিক ও সাংস্কৃতিক মিলনোৎসব। বহু শতাব্দী ধরে ভিন্ন ধর্মের ভিন্ন সংস্কৃতির মানুষের সহাবস্থান বাংলার সংস্কৃতির যে সমৃদ্ধ সমন্বয়বাদী চরিত্র গড়ে

কাঁদো, বাংলা কাঁদো

October 25, 2026 No Comments

★ “শারদীয়” নাকি “দুর্গোৎসব” বেছে, কীসে যে মরল, তারা কি শেষে জেনেছে? পাতে ভাত নেই। প্যান্ডেলে আছে ঠাকুর। দেখো প্রাণ ভরে। বুকস্টল ভাঙো “মাকু”র। হাঁটুর

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

October 25, 2026 No Comments

উপর্যুপরি কিছু ঘটনার অভিঘাতে আমার স্বভাবতই বিষণ্ণ পুজো আরও ম্লান, আরও দিশেহারা আজ। ভীঈঈঈষণ লম্বা একটা লেখা দিলাম তাই। এমনিতেই বাজে লেখা। একজনও না পড়লে

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

October 25, 2026 No Comments

“No two fermions can occupy the identical quantum state .” This is the principle articulated by the Austrian physicist Wolfgang Pauli when he introduced his

সাম্প্রতিক পোস্ট

মেডিকেল না শক্ত ঘাঁটি। ওত সহজ না

Dr. Rumelika Kumar October 26, 2026

এ শিশুকে এ বিশ্বের বাসযোগ্য করার কাজটা মেডিকেল কলেজের বাতাস এখনও করতে জানে।

Anik Chakraborty October 26, 2026

জুনিয়র ডাক্তারদের প্রতি অভয়া মঞ্চের সংহতি

Abhaya Mancha October 26, 2026

কাঁদো, বাংলা কাঁদো

Dr. Arunachal Datta Choudhury October 25, 2026

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

Dr. Sukanya Bandopadhyay October 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

695016
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]