★
“শারদীয়” নাকি “দুর্গোৎসব” বেছে,
কীসে যে মরল, তারা কি শেষে জেনেছে?
পাতে ভাত নেই। প্যান্ডেলে আছে ঠাকুর।
দেখো প্রাণ ভরে। বুকস্টল ভাঙো “মাকু”র।
হাঁটুর মগজ চুলকে অট্টহাসো।
এতটা বুদ্ধি দেখায়নি কালিদাসও।
রাস্তা আটকে ভিড়টা বাড়াও গাইজ্
ক্রাউড দেখালেই মিলে যাবে সেরা প্রাইজ।
ভাসাও দুঃখ… সুখের অসম্ভবে
কমিটি দখল ব্যবসা না যশোলোভে?
আহতরা পাঁচ, মরলে পঁচিশ লাখ।
অনন্ত শোকে থেকে যাও নির্বাক।
যদিও মৃত্যু এসেছিল এলোমেলো,
ভাগ্যবানেরা অ্যাপেলোর দেখা পেলো।
বাঁশি বেজেছিল, তাই মরে গেল লোক?
সব ভুলে তবে আজও আনন্দ হোক।
★











