Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পি-পু-ফি-শু (পিঠ পুড়ছে? ফিরে শুই) #COVID19

Jhon F Murray
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • April 2, 2020
  • 8:58 am
  • No Comments

মানুষের স্বভাবই হচ্ছে যে, ল্যাজে আগুন না লাগলে তার ঘুম ভাঙে না। তেহট্টে কোভিড-19 রোগী পরিবার ধরা পড়ার পরে, ভয়ে গ্রামের লোকে খাবার কিনতেও ঘর থেকে বেরোচ্ছে না। অথচ দুদিন আগে দল বেঁধে বিলেত ফেরত যুবকের বাবার সঙ্গে  আড্ডা দিয়েছে, তাস খেলেছে, অনুষ্ঠান বাড়িতে গেছে। কোনো নির্দেশ মানে নি। পায়ে হেঁটে, সাইকেল চড়ে পশ্চিমবঙ্গের গ্রামীন জনস্বাস্থ্যের হাল বদলে দেওয়া আশাকর্মীদের পাত্তাই দিচ্ছে না কেউ কেউ। অথচ সরকার পই পই করে বলে চলেছে যে, অন্য  রাজ্য বা অন্য দেশ থেকে আসা মানুষজনকে বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে। কে শোনে কার কথা! লকডাউন ভেঙে অকারণে যত্রতত্র ঘুরে বেড়ানো বাইক আরোহী যুবকদের বাধা দিয়ে অনেক সুনাগরিকই চুড়ান্ত হেনস্থার শিকার হচ্ছেন।

এই যে গণ পি-পু-ফি-শু আচরণ, উন্নতদেশের দোর্দণ্ডপ্রতাপ শাসকরাও এতে আক্রান্ত। প্রথমে তাঁরা ভেবেছিলেন এই নভেল করোনা আফ্রিকার ইবোলা অথবা মধ্যপ্রাচ্যের মার্স-এর মত তৃতীয় বিশ্বের দেশেই আটকে থেকে খেল দেখাবে। গরীব দেশের মানুষ কয়েকটা মরবে না হয়!  নভেল করোনা ভাইরাস-এর ‘এস’ প্রোটিন যে তাঁদের অভিজাত শরীরের কোষে কোষেও গেঁথে বসে যেতে পারে, দূরাগত কল্পনাতেও একথা তাঁদের মনে আসেনি।

বৌ-এর করোনা না হলে কি জাস্টিন ত্রুদোঁ এত তাড়াতাড়ি কানাডার বর্ডার ক্লোজ করে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে 20 বিলিয়ন ডলারের  আর্থিক প্যাকেজ ঘোষণা করতেন! তা সে যতই টরন্টো, ভ্যাঙ্কুভারে রোগটা ছড়াক না কেন!
সিয়াটেলে বৃদ্ধাবাসে, ক্যালিফোর্নিয়ার বিলাসী ক্রুজ জাহাজে করোনা ছেয়ে গেছে এক মাস আগেই। সেন্ট কীটস্ ইত্যাদি দুর্নীতি-গ্যাদগেদে দেশে রেজিস্ট্রি করা ক্রুজ জাহাজের মুনাফাখোর মালিকরা দিনের পর দিন  বিজ্ঞাপন দিয়ে গেছে, ‘জাহাজে চড়ে গরম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে যান, করোনা থেকে বাঁচুন।’ বোকা ধনী লোকেরা তাই বিশ্বাস করেছে আর জাহাজ জুড়ে করোনায় আক্রান্ত হয়েছে।

বৃদ্ধেরা পটাপট মরেছে, ট্রাম্পের তাতে ঘুম ভাঙে নি। তিনি তো চুয়াত্তর বছরের যুবক! তিনি তাঁর ব্যক্তিগত ব্যবসা ও পরের ভোট নিয়ে বেশী চিন্তিত। তাই এই মহামারীর বাজারেও তিনি এগারো হাজার কিলোমিটার উজিয়ে আহমেদাবাদে সার্কাস করতে চলে এলেন। নিউইয়র্ক শ্মশান হতে চলেছে, আর তিনি এখনো উল্টোপাল্টা ভুলভাল বকে চলেছেন। তাঁর কাট আউটে কেক খাওয়ানো ভারতীয় ভক্তকুলকেও বলিহারি, কোলের কাছের শত্রুদেশে মহামারী ছড়াচ্ছে দেখেও সাবধান না হয়ে ট্রাম্পের সার্কাসে নাচতে গেছিলেন! প্রতিবেশীর খড়ের গাদায় আগুন লাগলে আমার ঘরও যে পুড়তে পারে, তা বুঝতে আমাদের যথেষ্ট দেরী হয়েছে। তবে বিলম্বে বোধদয় হলেও মন্দের ভালো।
আর ওদিকে রাজপুত্র ও প্রধানমন্ত্রীর নিজের করোনা না হওয়া অবধি ইংল্যান্ডের টনক নড়েনি। চ্যানেলের ওপারে ফ্রান্স, ইতালি, স্পেন নাকানিচোবানি খাওয়ার পরেও ইংল্যান্ড হার্ড ইমিউনিটি-র উদ্ভট তত্ত্ব গিলিয়ে গেছে দেশবাসীকে। এখন তারা নিজেরাই খাদের কিনারে, দেশ শাসন করার লোক পাওয়া যাচ্ছে না। দেশে দেশে, বিশেষতঃ কলকাতায় ভাইরাস রপ্তানি করেছেন তাঁরা। ইংল্যান্ড থেকে যে-ই আসছে, তারই করোনা ধরা পড়ছে- এত ছড়িয়েছে ওদেশে !
চীন গুগলি ছেড়েছে, আর বিশ্বনেতারা প্যাড-হেলমেট পরতেই ভুলে গেছেন। চীনের উপর তাঁদের এত নির্ভরতা! তাঁদের মূর্খামির জন্য বিশ্ব হারিয়েছে ডাঃ জন মারে-র মতো বিশ্ববরেণ্য বক্ষরোগ বিশেষজ্ঞ ও অসংখ্য অসমসাহসী স্বল্পনামা চিকিৎসাকর্মীকে। আরো কতজন এর বলি হতে চলেছে কে জানে! সময়ই বলতে পারবে।

( উপরের ছবিটি প্রফেসর ডাঃ জন এফ. মারে-র, যিনি ‘মারে স্কোরিং পদ্ধতি’-এর আবিষ্কর্তা। যে পদ্ধতি কোভিড-19 ও অন্যান্য নিউমোনিয়ার চিকিৎসাতেই কাজে লাগে।)

PrevPreviousকরোনার দিনগুলি, পর্ব ৭ঃ স্পিরিট
Nextডা নন্দ ঘোষের চেম্বার পর্ব ২৮ঃ গামছা কাঁধে কেষ্ট রাধেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কর্তৃপক্ষ কখনোই দায়ী নয়…

November 6, 2026 No Comments

India Today এর এক সংবাদে প্রকাশ ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০২৬ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন আই আই টিতে আত্মহত্যার মোট সংখ্যা হলো ১৭১, তার

অপপ্রচারের জবাবে

November 6, 2026 No Comments

৩ নভেম্বর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

S I R: গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে.….

November 6, 2026 No Comments

পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ , ভূভারতে কোথাও হয় নি। এতদিন বাদে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, যে, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যবহারের যে অনুমতি দেওয়া হয়েছিল,

অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগরের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির

November 5, 2026 No Comments

ধনী, উন্নত ও সৌন্দর্যময় ইউরোপে এত অশান্তি কেন?

November 5, 2026 No Comments

১৮৪৮ এ দুই জার্মান দার্শনিক এবং সমাজবিজ্ঞানী কার্ল মার্কস – ফ্রেডেরিক এঙ্গেলস তাঁদের রচিত কমিউনিষ্ট ম্যানিফেস্টো – র উপস্থাপনায় বলেছিলেন যে ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে।

সাম্প্রতিক পোস্ট

কর্তৃপক্ষ কখনোই দায়ী নয়…

Dr. Amit Pan November 6, 2026

অপপ্রচারের জবাবে

Doctors' Dialogue November 6, 2026

S I R: গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে.….

Sanjoy Mukherjee November 6, 2026

অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগরের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির

Abhaya Mancha November 5, 2026

ধনী, উন্নত ও সৌন্দর্যময় ইউরোপে এত অশান্তি কেন?

Bappaditya Roy November 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

699265
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]