Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডা নন্দ ঘোষের চেম্বার পর্ব ২৮ঃ গামছা কাঁধে কেষ্ট রাধে

IMG-20200329-WA0142
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • April 2, 2020
  • 9:00 am
  • 3 Comments

– না, না। এভাবে মাস্ক পরে থাকার চেয়ে না পরাই ভালো।

– কেন স্যার?

– আপনি আমার সামনেই হাত না ধুয়ে মাস্ক পরলেন। মাস্কের বাইরে-ভেতরে দুদিকেই হাত লাগিয়ে দিলেন। তারপর যদিও বা পরলেন, বারবার মাস্কের বাইরের দিকটায় হাত দিচ্ছেন..

– কেন? মাস্কের বাইরের দিকে হাত দিলে কী হবে?

– ধরুন, আপনার সামনে কেউ হেঁচে বা কেশে দিলেন। তখন ওই জীবাণু ভরা থুতু-কফের ছোট্ট ছোট্ট বিন্দু মাস্কের বাইরের দিকটায় লেগে গেল। তারপর সেখান থেকে আপনার হাতে। এবার ওই হাতেই আবার মাস্কের ভেতরের দিকটা স্পর্শ করলে জীবাণু আপনার নাকের কাছাকাছি চলে এলো..

– তাইতো.. এতসব তো বুঝিনি.. তাহলে খুলে দিই দাঁড়ান..

– আরে, আরে.. করেন কী? আবার ভুল করলেন। সেই বাইরের দিক ধরেই খুললেন। খুলতে হবে মাথার পেছন দিক থেকে। মাস্কের বাইরের দিকের ছোঁয়াচ বাঁচিয়ে। আর যদি বা হাত লেগেই যায় সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আর এই যে মাস্কটা দিব্যি পকেটে চালান করে দিলেন, এতে কিন্তু জীবাণু আপনার শার্টেও ছড়ালো..

– এ তো আচ্ছা মুশকিল হ’ল দেখছি.. কতো খুঁজেপেতে একটা মাস্ক জোগাড় করলাম..

– হুঁ.. (মুচকি হাসলেন ডা. ঘোষ) এত খুঁজেপেতে যেটা জোগাড় করেছেন সেটায় বড়জোর মশা-মাছি-পোকা আটকাতে পারে, করোনা আটকানো মুশকিল..

– কী করবো স্যার? ওই যে N95 না কী.. ওটা তো কোথাও পাওয়া যাচ্ছে না..

– জানি। হাসপাতালে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরাও পাচ্ছেন না। অগত্যা যা পাওয়া যায়, তাই দিয়েই কোনোভাবে..

– তাই? এ তো ভয়ানক ব্যাপার..

– আমি একটা ব্যাপার করছি, যদিও এর কোনও প্রমাণ আমার কাছে নেই। জানিনা, ভুল করছি কিনা। বাজারচলতি মাস্কের ভেতর একটা টিস্যু পেপার ভাঁজ করে ঢুকিয়ে নিচ্ছি। তারপর সেটা বারবার বদলে নিচ্ছি। যদিও তাতে সত্যিই লাভ হচ্ছে কিনা, আমি জানিনা। আসলে আমাদের কিছু করার নেই। অন্তত বারবার হাত ধোওয়া, স্যানিটাইজার ব্যবহার করা, দূরত্ব বজায় রাখা, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো.. এগুলোই মেনে চলুন।

চেম্বারের দরজা অল্প খুলে এক প্রৌঢ় ভদ্রলোক উঁকি দিলেন..

– ডাক্তারবাবু মনে হয় ওই ভিডিওটা দেখেন নি।

– কোন..কোনটা বলুন তো?

– আরে দেখুন, দেখুন.. ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, মাস্ক-ফাস্ক না হলেও চলবে। বাড়ির সাধারণ গামছা-ই যথেষ্ট। গামছা তো সবার বাড়িতেই গন্ডা গন্ডা। আমার কী মনে হয় জানেন? সবই এইসব মাস্ক বানানোর কোম্পানিগুলোর ব্যবসা বাড়ানোর ছক। এখন লোকে কেনার জন্য পাগল..

– ওহো.. ওটা? হ্যাঁ। দেখেছি বইকী। শুনুন, নেহাত চেয়ারটাকে সম্মান করতে হয় তাই। নইলে বলতাম, উনি একটি আস্ত..

– এইটিই আপনাদের দোষ, জানেন তো.. কোনোকিছু বিশ্বাস করতে চান না। আরে, এত বড় কেউ বলছেন মানে নিশ্চয়ই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই বলছেন..

– এরকম কোনও প্রমাণ দেখাতে পারলে..

– আপনার সবকিছুকেই সন্দেহ করা বাতিক। শোনেন নি? ‘বিশ্বাসে মিলায় বস্তু..’

যে গামছা দিয়ে মুখ ঢাকা ছিলো তাতেই নাক খুঁটতে খুঁটতে ভদ্রলোক বেরিয়ে গেলেন।

চেম্বারে আর পেশেন্ট ছিলো না। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ডা. ঘোষ টিভিটা চালু করতেই দেখলেন সাংবাদিকমশাই বারবার মাস্কের বাইরের দিকে হাত দিয়ে মাস্ক নেড়েচেড়ে ঠিক করে নিচ্ছেন। তারপর সেই হাতেই মাইক্রোফোন ধরে বলে যাচ্ছেন..

– হ্যাঁ, সুস্মিতা.. যেমনটা জানা যাচ্ছে, হাসপাতাল গুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিপিই-র কিন্তু অভাব রয়েছে। এ ব্যাপারে এখনই কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশ। তাঁদের দাবী..

PrevPreviousপি-পু-ফি-শু (পিঠ পুড়ছে? ফিরে শুই) #COVID19
Nextগ্যালাক্সিটা আসলে ছানার পায়েস- বিশ্ব অটিজম দিবসে এক বিস্ময় বালক রুকুর গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rathin Biswas
Rathin Biswas
6 years ago

খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন

0
Reply
ปั้มไลค์
ปั้มไลค์
6 years ago

Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.

0
Reply
เบอร์สวยมงคล
เบอร์สวยมงคล
6 years ago

Hi there, after reading this amazing paragraph i am as well delighted to share my knowledge here with friends.

0
Reply

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669634
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]