Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘাসজন্ম দ্বিতীয় পরিচ্ছেদ

Oplus_131072
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • November 14, 2026
  • 6:26 am
  • No Comments
পুবপাড়া যুবক সংঘের সেক্রেটারি মুকুন্দ রায় রোজ কলকাতায় যায় আপিস করতে। ভোরের ট্রেনে যায়, একটু রাত করে ফেরে। ওইসব ফেসোয়াশ-টাস, সদরশহরে পাবে না আন্দাজ করে অপু মুকুন্দকেই জিনিসটা আনতে দিয়েছিল কলকাতা থেকে। দামের খবর জানার জন্য দোলনকে জিজ্ঞাসা করতে, সে অদ্ভুতভাবে কাঁধ ঝাঁকিয়ে বলেছিল – ঐ পাঁচ-ছ’শো টাকার মতো হবে।
পাঁচ-ছ’শো! মুখে মাখার ক্রিমের দাম পাঁচ-ছ’শো শুনে অন্তরাত্মা আর্তনাদ করে উঠলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি অপু। মুগ্ধচোখে দেখছিল তার বউয়ের শরীরী বিভঙ্গ আর ভ্রূভঙ্গি – অবিকল পর্দার মেয়েছেলেগুলোর মতো।
আজ এক সপ্তাহ হয়ে গেল, মুকুন্দকে টাকাটা দিয়েছে অপু। মুকুন্দ কেবলই আজ আনব, কাল আনছি, বলে ঘোরাচ্ছে।
গতকাল রাতে তক্কে তক্কে ছিল সে। দোকান বন্ধ করে আপ প্ল্যাটফর্মের চা-সিগারেটের গুমটির পাশে ঘাপটি মেরে বসেছিল। মুকুন্দ ট্রেন থেকে নামতেই খপ করে চেপে ধরেছিল তাকে।
চাপের মুখে মুকুন্দ শেষ পর্যন্ত স্বীকার করে ফেলেছিল, টাকাটা সে খরচ করে ফেলেছে।
”খরচা করে ফেলেছ? খরচা করে ফেলেছ মানে?”
”এ-বারের মত মাপ করে দে অপু – মায়ের ওষুধ কিনতে খরচ হয়ে গেছে রে। বুঝিসই তো, মাসের শেষ।”
”মাসিমার ওষুধ! বাজে বোকো না মুকুন্দদা – মাসিমা পেনশন পায়, আমি জানি। তুমিও তো ভালই কামাও শুনেছি, ঝাঁপবার জন্য আমার টাকা ক’টাই পেলে?”
”মাইরি বলছি অপু, এবারের মত ছেড়ে দে, মাইনে পেলেই শোধ দিয়ে দেব তোকে, আসলে বড্ড ঠেকায় পড়ে গিসলাম রে—” মিনমিন করে বলে বটে মুকুন্দ, কিন্তু মনে মনে গজরায় – ‘শালা হারামি, যত হাবা সেজে থাকিস, ততটা নোস দেখছি। মায়ের পেনশনের খবরও রাখিস শালা—‘
রাতে ফিরে দোলনকে সব বলার পরে যে হেনস্থাটা তার হয়েছিল, সেটা মনে করে মুখটা আবার তিতকুটে হয়ে ওঠে অপুর। মুকুন্দকে ফের একবার পেলে হাতের সুখ করে নেবে ভেবেছিল, কিন্তু কুত্তাটা আজ আপিস যায়নি – আটটা সতেরো আর আটটা চল্লিশ, দুটো ট্রেনই খেয়াল করেছে সে।
”এই বাচ্চু, ওঠ, দড়িগুলো নামিয়ে ফ্যাল—”, দোকানের সিঁড়িতে রাখা সস্তা রঙের টিন আর প্লাস্টিকের বালতিগুলো ভিতরে ঢোকাতে ঢোকাতে বলল অপু – ”দোকান বন্ধ করব।”
”এখনই বন্ধ করবে? মোটে তো এগারোটা!”— অবাক চোখে তাকায় বাচ্চু।
অপু ঝাঁঝালো গলায় বলে, ”মেলা ফ্যাচফ্যাচ করিসনি। যা বললাম, কর। আমার শরীরটা ভাল লাগছে না। বাড়ি যাব।”
মালপত্র গুছিয়ে দোকানে তালা লাগিয়ে সাইকেলে উঠতে উঠতে অপু শোনে, বাচ্চু জিজ্ঞাসা করছে – ”ওবলা কখন আসব?”
আলতো পায়ে প্যাডেলে চাপ দেয় অপু। হাওয়ায় ভাসিয়ে দেয় শব্দগুলো – ”জানি না।”
বাড়ির কাছাকাছি পৌঁছে তার মনে হয়, যেভাবেই হোক দোলনের রাগ ভাঙাতে হবে তাকে। রাগ করে দোলন হয়ত আজ রান্নাই চাপায়নি।
তারা স্বামী-স্ত্রী না হয় মুড়িটুড়ি খেয়ে একবেলা কাটিয়ে দেবে, মেয়েটাও ইস্কুলে দুপুরের ভাত পাবে, কিন্তু বুড়ো মানুষটা যে ক্ষয়া চশমার ভিতর দিয়ে ভাতের থালার আশায় হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকবে, তার কী হবে?
তার বউ না রাঁধলে গণাদাদু যে খেতেই পাবে না।
নাঃ, যে করেই হোক, দোলনকে ঠাণ্ডা করতেই হবে আজ।
হুশহাশ করে প্যাডেল করতে থাকে অপু।
বাড়ির সামনে সাইকেল থেকে নেমেই সে স্থাণু হয়ে যায়। আগড়ের বাইরে ওটা কার মোটরবাইক? নম্বরটা ভারি চেনা লাগে। মুখ তুলে দেখে এই ভ্যাপসা গরমেও তার বাড়ির দক্ষিণের জানলাগুলোর আটকাঠ সব বন্ধ।
একটা চাপা পুরুষকণ্ঠের অস্পষ্ট কথার উত্তরে নারীকণ্ঠে বেলোয়ারি চুড়ির মতো হাসির আওয়াজ – স্তম্ভিত হয়ে শোনে অপু। কিছুক্ষণ পরে ফের মুখ ফিরিয়ে তাকায় মোটরবাইকটার দিকে। খুবই পরিচিত নম্বর। দিনে দু’বার স্টেশনে আসা যাওয়া করতে দেখে সে বাইকটাকে — ভুল হওয়ার জো নেই। আর পুবপাড়ার এধারে আর ক’টা মোটরসাইকেলই বা আছে যে ভুল হবে?
ওটা মুকুন্দ রায়ের মোটরবাইক।
ছাদের নিচু আলসের ধারে দাঁড়িয়ে একমনে ভিজে এলোচুলের মধ্যে আঙুল চালিয়ে জট ছাড়াচ্ছিল বল্টুর আইবুড়ো পিসি বীথি। দৃষ্টি পাতা সামনের রাস্তায়। আজ সকালে স্টেশনের দিকে যায়নি মানুষটা। তার মানে আপিস কামাই করেছে। যদি কোনো কাজে পাড়ায় বেরোয়, যদি এই বাড়ির সামনে দিয়ে যায়, এই আশায় বীথির সন্ধানী চোখ ইতিউতি ঘুরে বেড়ায়।
বেলা চড়ছে। উল্টোদিকে নস্করদের নতুন পাকা বাড়ির ছাদে চকচকে টিনের শেডে বেলা বারোটার রোদ ঝলকাচ্ছে – ওদিকে আর চাওয়া যায় না। নিচে কপিকলের আওয়াজ হচ্ছে, ক্যাঁচ কোঁচ, ক্যাঁচ কোচ। আলসেতে হাতের ভর রেখে দেখে বীথি – তার ছোট ভাইটা বালতি নামাচ্ছে কুয়োয়। একখানা শতচ্ছিন্ন ত্যানা পরে ফাটা উঠোনে পিছন ঘষে ঘষে, বারান্দার কোণের আশ্রয় ছেড়ে কুয়োতলার দিকে চলেছে গণাদাদু। চান করবে।
একটু আনমনা হয় বীথি। দিন দুয়েক আগে সেলাইয়ের দোকানে যাবার সময় খেয়াল করেছিল, গণাদাদুর লুঙ্গিটা একদম ছিঁড়ে গেছে — ফতুয়াটার অবস্থাও তথৈবচ। তখনই ঠিক করেছিল, দোকানে রুণুবৌদির থেকে শ’তিনেক টাকা অ্যাডভান্স চাইবে। ফেরার সময় অনন্তদার দোকান থেকে কিনে নেবে। কিন্তু কি যে হলো, ফেরার পথে একদম ভুলে গেল কথাটা।
ভুলে যাওয়ার কারণটা মনে করে কানদুটো আস্তে আস্তে গরম হয়ে উঠছিল বীথির। দু’চোখের কোণ একটু জ্বালাও করে উঠল বুঝি। অকারণে? না বোধহয়।
সেদিন সন্ধের মুখে আকাশে মেঘ জমেছিল খুব। সাতটা নাগাদ ঝড়টা উঠল। ধুলোর ঝড়। গত ক’দিন সাংঘাতিক গরম গিয়েছে। একটু বৃষ্টির আশায় চাতক পাখির মতই সারা পাড়া তাকিয়েছিল আকাশপানে। কিন্তু ঝড় আর এলোমেলো হাওয়ার মাতনই সার। বৃষ্টি হলো ঠিকই, তবে অল্প। মাটির তেষ্টাই মিটল না ঠিকমতো।
এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ করে পর্ষদ। ফুঁ দেবার মতো হাওয়া উঠলেই বিজলি চলে যায়, আবার ঘোড়ায় পেচ্ছাপ করার মতো বাদলা হলেও নিমেষে অন্ধকার। সেদিনও এর ব্যত্যয় হয়নি।
ঘন্টাখানেক অপেক্ষা করার পরও আলো এলো না দেখে, রুণুবৌদি ছুটি দিয়ে দিয়েছিল বীথিকে।
”এত করে বলি, একটা টর্চ রাখ সঙ্গে, তা শুনবি কেন আমার কথা? এখন এই অন্ধকারে আঁদাড়ে পাঁদাড়ে হোঁচট খেয়ে পড়বি, তারপরেই বলবি ছুটি দাও—”দোকান বন্ধের আগে কাউন্টার গোছাতে গোছাতে গজগজ করছিল রুণুবৌদি –
”তা ছাড়া, এখন গরমের সময় – লতার ভয়ও তো আছে।”
”কিচ্ছু হবে না বৌদি”– ছাতাটা খুলতে খুলতে মালকিনকে আশ্বস্ত করেছিল বীথি –
”সেই ছোটবেলা থেকে রয়েছি এখানে, ঝোপঝাড়গুলো ইস্তক চেনা। তুমি বরং শ্যামলদাকে একটা ফোন লাগাও, তোমায় এসে নিয়ে যাক–”
”হ্যাঁ, তাহলে তো বর্তে যেতাম রে” – সখেদে বলেছিল রুণুবৌদি – ”বলে, বউ গেলে বউ পাবো, আড্ডা ভাঙলে আড্ডাধারী পাবো কোত্থেকে? নে নে, তুই এগিয়ে পড়। আমি ঠিক চলে যাব’খন -”
তাড়া দিয়েছিল সে।
বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। স্টেশনের রাস্তাটা ছাড়ালেই অন্ধকার। ওদিকের দোকানের ঝলমলে আলোগুলো আর দেখা যায় না তখন। দু’চারটে দোকান আবার ব্যাটারির বাতি লাগিয়েছে – অপুর হার্ডওয়্যার, মনা ঘোষের মিষ্টির দোকান, লালটুর ‘আধুনিক সেলুন’ – এগুলোয় লোডশেডিং হলেও লণ্ঠন জ্বালাতে হয় না, ব্যাটারির আলোর দৌলতে দিনের বেলার মতোই ফটফট করে দোকান আর সামনের রাস্তা।
নাহ্, এবার পয়সা জমিয়ে একটা ইমার্জেন্সি বাতি কিনতে হবে। বাড়িতে ভাইবৌ দুটোর এই আঁধারে রান্নাবান্না করতে বড্ড কষ্ট হয়। তাছাড়া কারেন্ট চলে গেলেই বল্টু পল্টু লেখাপড়ার পাট উঠিয়ে যত অকাজ করে বেড়ায় – কোথায় কোন বখাটে বন্ধুর সঙ্গে বসে মোবাইল ঘাঁটে, আজেবাজে রিল দেখে, এক আধটা বিড়ি সিগারেটও যে ফোঁকে না, সে কথা হলফ করে বলা যায় না। কিছু বলতে গেলে আবার মুখে মুখে চোপা করে – ”ক’লিটার কেরাসিন দ্যায় পিসি রেশনে? পড়ায় সব খর্চা করে ফেললে চলবে?”
রাগ হলেও প্রকাশ করে না বীথি।
এদের চটিয়ে মাথা গোঁজার আশ্রয়টুকু খোয়াবে, এত মূর্খ সে নয়।
ভরসা বলতে তো রুণুবৌদির টেলারিং শপে আঙুলে কড়া পড়িয়ে সেলাই করে আর ফরমাশ খেটে মাসান্তে হাজার পাঁচেক টাকা – একা থাকতে গেলে মাথার ওপর সম্মানের ছাদ জোটে তাতে? আর থাকতে চাইলেই কি একা থাকতে পারবে সে? বয়স যতই চল্লিশের দিকে ঢলুক, আদতে তো মেয়েছেলে – একটা মাংসের তাল বৈ তো নয়।
বাপ বেঁচে থাকতে অনেক চেষ্টা করেছিল, একটা যেমন তেমন গোছের বিয়েও যদি দেওয়া যায়। অন্তত শাঁখা নোয়াটা পরুক – আইবুড়ো নামটা ঘুচবে মেয়ের। পারেনি।
রূপ নেই বীথির। চলনসই গোছের রূপও নয়। পুরুষমানুষ তার শরীর দেখে মুগ্ধ হবে এমন দেহবল্লরীও ছিল না যৌবনে। ফলে এই আটত্রিশ বছর বয়সে এসেও অনাঘ্রাতাই রয়ে গেল বীথি। রুক্ষ লাবণ্যহীন মুখে দুটো মমতামাখা চোখ নিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল মনের পাপড়িগুলো।
একেবারে হঠাৎ করেই এলো সেই ধুলোর ঝড়ের সন্ধে।
আশশ্যাওড়া আর কচুবনের গা ঘেঁষে কাদা প্যাচপেচে রাস্তাটা দিয়ে সন্তর্পণে হাঁটছিল বীথি। এখনও অনেকটা পথ বাকি। একটা টর্চ কিনতেই হবে এবার। বৌদি মিথ্যে রাগ করে না। কি মনে করে নিজের মনেই হেসে ওঠে সে।
এই তো ক’টা টাকা সম্বল! সংসারখরচ কিছু দেয় সে ভাইদের হাতে। ফুটবল কিনবে, সাইকেল সারাবে, স্টেশনে গিয়ে আলুচিপস আর আইসক্রীম খাবে বাপকাকাকে লুকিয়ে – পিসির কাছে বল্টু পল্টুর হাজার আবদার। গণাদাদুর জামাকাপড়ই বা কে দেবে বীথি ছাড়া? তার ওপর আবার পয়সা জমিয়ে এটাসেটা কেনার শখ! ‘এখনো এত স্বপ্ন দেখার সাধ হয় তোর’? নিজেকেই মনে মনে শাসন করে বীথি। কেন কে জানে, গলায় জোর ফোটে না তেমন।
এইরকম সাতপাঁচ ভাবতে ভাবতে হাঁটছিল বীথি। হঠাৎ কানে এলো বাইকের শব্দ। একটু সরে দাঁড়াল সে। বাইকটা কিন্তু বেরিয়ে গেল না। জোরালো আলোয় চোখ ধাঁধিয়ে গিয়েছিল, তাই আরোহীকে দেখতে পাচ্ছিল না বীথি। তারপরই পরিচিত গলা কানে এলো –
”বীথি না? এই অন্ধকারে টর্চ ফর্চ না নিয়ে কোথায় যাচ্ছ? ওহ্,কাজ সেরে ফিরছ বুঝি? চলে এসো, পৌঁছে দিচ্ছি।”
বাইকের ইঞ্জিন বন্ধ হয়, শোনে বীথি। তার হৃদপিন্ডটা মুহূর্তের জন্য থমকে আবার অতিরিক্ত দ্রুত লয়ে চলতে আরম্ভ করে। মুকুন্দ!
মুকুন্দ তাকে নিজের বাইকে উঠতে বলছে?
সেই মুকুন্দ, গত কয়েক বছর ধরে যার আসা যাওয়ার পথের দিকে হাঁ করে তাকিয়ে থেকেছে সে, গোপন দৃষ্টিস্নানে ভিজিয়ে দিয়েছে যার অবিন্যস্ত চুল, চকরাবকরা জামা, বাহারি বেল্ট, গলার রুপোর চেন, সমস্ত অবয়ব – সেই মুকুন্দ আজ তার সামনে? তাকে নিজের বাইকে উঠতে বলছে? মুকুন্দের পিছনে তার কাঁধ জড়িয়ে ধরে বসবে বীথি? সিনেমায় যেমন দেখায়, ঠিক তেমনই? উঃ, এত সুখও ছিল তার কপালে?
আনন্দে বোধহয় সেদিন মরেই যেত বীথি। শুধু একটিবার মুকুন্দের অঙ্গস্পর্শের লোভেই হয়ত মরণ হয়নি তার।
(ক্রমশ)
PrevPreviousকাপলস কাউন্সেলিং নিয়ে কিছু কথাবার্তা পর্ব ১
Nextআসল সমস্যা নিয়ে টানা আন্দোলন কোথায়?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গর্ভবতী মহিলাদের জন্য শীত-টিপস

November 14, 2026 No Comments

‾

আসল সমস্যা নিয়ে টানা আন্দোলন কোথায়?

November 14, 2026 No Comments

আমেরিকায় ডেমোক্র্যাটিক পার্টির আবদুল এল-সায়েদ মিশিগান থেকে সেনেটে জিতেছেন, প্রথম মুসলিম সেনেটর হিসেবে। লোকে বলছে, ওঁর জেতার আসল কারণ “মেডিকেয়ার ফর অল”-এর দাবি। মানে, জন্ম

কাপলস কাউন্সেলিং নিয়ে কিছু কথাবার্তা পর্ব ১

November 13, 2026 No Comments

কাপলস কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি, যে সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি সমস্যাজনক তা হল- প্রতিটি কাপলস ( সম্পর্কে রয়েছেন এমন বিবাহিত কিম্বা অবিবাহিত দুজন

ঘাসজন্ম প্রথম পরিচ্ছেদ

November 13, 2026 No Comments

বল্টুদের একতলা বাড়িটার সদর দরজা পেরিয়ে মরচেধরা লোহার তেড়াবেঁকা গ্রিলঘেরা যে একফালি বাড়তি জায়গাটুকু আছে — যেটাকে ওরা সাধ করে বারান্দা বলে ডাকে, ওরই এককোণে

যাকেই ভালোবাসুন, বা গালাগালি করুন, একটু পড়াশুনোও করুন।

November 13, 2026 No Comments

শেখর স্যার কালী পুজোর দিন দু’প্যাকেট লাড্ডু নিয়ে এসেছিলেন। আজ বুকস্টলে বসার জন্য যিনি আসছেন তাঁকে আমরা লাড্ডু খাওয়াচ্ছি। সৌমেন কাকু সবার শেষে আসেন। আজও

সাম্প্রতিক পোস্ট

গর্ভবতী মহিলাদের জন্য শীত-টিপস

Dr. Kanchan Mukherjee November 14, 2026

আসল সমস্যা নিয়ে টানা আন্দোলন কোথায়?

Dr. Arjun Dasgupta November 14, 2026

ঘাসজন্ম দ্বিতীয় পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 14, 2026

কাপলস কাউন্সেলিং নিয়ে কিছু কথাবার্তা পর্ব ১

Dr. Aditya Sarkar November 13, 2026

ঘাসজন্ম প্রথম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

701130
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]