Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ১১

IMG-20200402-WA0138
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 6, 2020
  • 9:00 am
  • No Comments

লকডাউনের আজ সপ্তম দিন। একটু পিছনে ফিরে দেখে নি, এই এক সপ্তাহে আমি কি জানলাম, কি শিখলাম।

১. হাইপোক্লোরাইট সলিউশান দিয়ে শ্রমিকদের শোধন করাঃ জানতাম হাইপোক্লোরাইট সলিউশান মানব দেহের চামড়া, বিশেষ করে নরম চামড়ার জন্য অত্যন্ত ক্ষতিকর। সরাসরি চোখে গেলে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। দেহের ভেতরে করোনা ভাইরাস থাকলে তাঁকে হাইপোক্লোরাইটে স্নান করিয়ে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না।

উত্তরপ্রদেশের পুলিশ সেটাই করল। দরিদ্র শ্রমিকদের রাস্তায় ফেলে হাইপোক্লোরাইটে স্নান করল। ভাত দেবার মুরোদ নাই, কিল মারার গোঁসাই।

২. আরও আশ্চর্য বিষয় হল এসব নিয়ে কিছু বলতে গেলে এক দল লোক গাঁক গাঁক চিৎকার করছেন, কেরলেও নাকি ২৩ তারিখে শ্রমিকদের এই ভাবে হাইপোক্লোরাইটে স্নান করানো হয়েছিল। তখন আমি কেন নিশ্চুপ ছিলাম, আমি নির্ঘাত বামপন্থী ইত্যাদি, ইত্যাদি।

গরীব মানুষের কথা বললে তাঁকে বামপন্থী হতেই হবে এটাও জানলাম। যদিও তাঁদের উল্লেখিত বামপন্থী জিনিসটা কি, খায় না মাথায় দেয়, নাকি এটা এক ধরণের গালাগালি সেটা আমি এখনও জানিনা।

৩. আমি ডাক্তার হওয়ার পর পনের বছরে যত প্যানিক ডিজঅর্ডারের রোগী দেখেছি, এই এক সপ্তাহে তার চেয়ে বেশি প্যানিক ডিজঅর্ডারের রোগী দেখেছি। প্রায় সকলেই আত্ঙ্কে ভুগছেন। দুবার হাঁচি দিলেই অনেকে করোনা ভাইরাসের জন্য থ্রোট সোয়াব বা রক্ত পরীক্ষা করাতে চাইছেন।

৪. বেশীরভাগ মানুষই যে অকৃতজ্ঞ সেটা মহামারীর চোখে আঙুল দিয়ে শেখালো। যাঁরা স্বাস্থ্য কর্মীদের জন্য থালা বাজালেন, তাঁরাই পরের দিন ভাড়ায় থাকা চিকিৎসক, নার্সদের ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। ভুবনেশ্বরে মহিলা চিকিৎসককে এমনকি বাড়ি না ছাড়লে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

৫. এটা বন্ধু চেনারও সময়। অনেকেই না চাইতেই দরিদ্র রোগীদের জন্য সাহায্য করতে চাইছেন। ওষুধ দিয়ে যাচ্ছেন। অনেকে রোগীই আমাকে স্যানিটাইজার উপহার দিয়েছেন। উচ্চপদে কাজ করা বন্ধু ফোন করে বলছে, বাড়ি বসে অসহ্য লাগছে ভাই। আমাকে লড়ার একটা সুযোগ করে দে। যে কোনও সরকারি হাসপাতালে ট্রলি ঠেলতেও রাজি। না হলে তোর সাথে থাকি। তোর কম্পাউন্ডারি করি।

৬. কমদামী রেনকোট যে PPE হিসাবে ব্যবহার করা যায় সেটাও শিখলাম। ছেঁড়া ফাটা রেনকোট পরা ভাইবোনদের বিপদ থেকে রক্ষা করার জন্য এখনও ভগবানে বিশ্বাসী হতে রাজি আছি।

৭. মিষ্টি একটি অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে স্বীকৃতি পেল। আমি এটা আগে থেকেই মনেপ্রাণে বিশ্বাস করতাম। যাঁরা রসরাজের নলিনীর স্বাদ থেকে বঞ্চিত, তাঁরা জীবনের প্রকৃত স্বাদ কোনোদিনই পাননি। কেউ সমর্থন না করলেও, মুখ্যমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার পেছনে আমার পূর্ণ সমর্থন আছে। করোনায় মরতে হলে মরবো। কিন্তু জলভরা খেয়েই মরবো।

বিদ্রঃ সকালে রোগী দেখে ফেরার পথে রসরাজে গেছিলাম। তখন সাড়ে বারোটা। কিন্তু রসরাজ খোলেনি। অন্য একটি দোকানে শুধু ক্ষীর-কদম ছিল। তাই গোটা দশেক কিনে এনেছিলাম। কিন্তু সেগুলো এতোটা শক্ত, দাঁত দিয়ে ভাঙা যাচ্ছে না। আমার বড় মেয়ের দাঁত নড়ছিল। মিষ্টি খেতে গিয়ে ওর দুটো দাঁত পড়ে গেছে। আমি বাড়িতে রোগী দেখা শেষ করে লিখছি আর চুষে চুষে খাচ্ছি।

PrevPreviousশিশুদের কোভিড ১৯
Nextকিউবার স্বাস্থ্য ব্যবস্থাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

September 18, 2026 No Comments

যে শাসক নিজেই দেশটাকে হিন্দুদের রাষ্ট্র বানাতে চায়, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার স্বার্থে, এই প্রশ্নের উত্তর সকলেরই জানা। তবুও সরকারি ভাষ্যেই প্রশ্ন ওঠে, কারণ

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

সাম্প্রতিক পোস্ট

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

Parichay Gupta September 18, 2026

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676958
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]