Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ১৩

IMG-20200326-WA0006
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 8, 2020
  • 8:53 am
  • One Comment

এতো দিন ফোনে রোগীর কথাবার্তা বিশেষ শুনতাম না। দু’চার কথা শোনার পরই বলতাম, খারাপ রোগী দেখছি। আপনি প্রেসক্রিপশান নিয়ে যোগাযোগ করুন। ফোনে ওষুধ বলা যাবে না।

এখন সেটা করতে পারছি না। রোগীদের দুচার কথা ফোনে শুনতেই হচ্ছে। তাঁদের দুচারটে ওষুধ ফোনেই বলে দিতে হচ্ছে। দেশে লকডাউন চলছে, আমি কি করে তাঁদের আসতে বলি।

মুশকিল হল, তাঁরা ঘরে রয়েছেন। হাতে অফুরন্ত সময়। সারাদিন ধরে যা যা সমস্যা হচ্ছে, ভেবে রাখছেন। তারপর চা খেতে খেতে ফোন করছেন। অন্যদিকে আমি সে সময় চারদিনের জ্বরে নেতিয়ে পরা রোগী দেখছি।

জ্বরের রোগিণীর মা বারবার মুখে আঁচল চাপা দিচ্ছেন। ধমক লাগালাম। উনি বললেন, করোনা রোগের ভয়ে মুখ ঢাকছেন।

বললাম, করোনা ভাইরাস আপনার ভাশুর নয়, যে ঐ মুখ ঢাকায় সন্তুষ্ট হয়ে চলে যাবেন। বরঞ্চ বারবার মুখে হাত দিয়ে আপনি নিজের বিপদ ডেকে আনছেন।

বলতে বলতেই আমার মোবাইল বেজে উঠল। বাধ্য হয়ে রোগী দেখতে দেখতেই ফোন ধরলাম। জিনিসটা এই করোনার মরসুমে যথেষ্ট আনহাইজিনিক। কিন্তু না ধরেও উপায় নেই। রোগীকে ছোঁয়া হাতেই মোবাইল ধরে কানে ঠেকাচ্ছি। আমারও সব স্টেরিলিটির গুষ্টি উদ্ধার হয়ে গেল।

কিছু কিছু ফোন রোগীরা প্রয়োজনেই করেন। কিন্তু বেশিরভাগ ফোনেরই মাথা মুন্ডু থাকেনা। ফোন করেই ওপাশের ব্যক্তি প্রথমেই বলেন, ডাক্তারবাবু, আমি শ্রীকান্ত সাহা, জানুয়ারীর দুই তারিখে আপনার কাছে দেখাতে গেছিলাম মনে পড়ছ?

আমি উত্তর দিই, আজ এপ্রিলের তিন তারিখ, এই তিনমাসে আমি অন্তত দশ হাজার রোগী দেখেছি। প্রত্যকের কথা মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। কি দরকার বলুন।

ভদ্রলোক অত্যন্ত আহত স্বরে বললেন, মনে পড়ছে না? সত্যি আপনার মনে পড়ছে না? ঐ যে পেটে ব্যথা নিয়ে গিয়েছিলাম।

আমি একটু রুক্ষ ভাবেই বললাম, যা বলার তাড়াতাড়ি বলুন। খারাপ রোগী দেখছি।

আচ্ছা, ডাক্তারবাবু আমি কলা খেতে পারব?

কেন? কলা খাবেন না কেন? আপনার কি সুগার আছে?

না না। কিন্তু কলা খেলে তো ঠাণ্ডা লেগে যেতে পারে। আর ঠাণ্ডা লাগলেই তো করোনা ভাইরাস চেপে ধরবে।

আপনি নির্ভয়ে কলা খান। কিচ্ছু হবে না।

আচ্ছা ডাক্তারবাবু তেঁতুল খেলে করোনা হতে পারে? চিনাদের শুনেছি খাবার থেকেই প্রথম করোনা হয়েছিল।

কি আর করি। বললাম, আপনি বাদুড়, সাপ আর আরশোলা ছাড়া আর সব কিছু খান। অত্যন্ত অভদ্র ভাবে ফোন কেটে দিলাম।

জ্বরের রোগীটিকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ লিখতে যাচ্ছি। আবার ফোন। একজন মহিলা ফোন করেছেন।

হ্যালো, ডাক্তারবাবু। আমরা কি এসি চালাতে পারি?

আমি অবাক ভাবে জিজ্ঞাসা করলাম, কেন? আপনাদের এলাকায় লো ভোল্টেজ নাকি?

উনি বললেন, না না, গরমে তো করোনা ভাইরাস মরে যায়। এসি চালালে করোনা হবে নাতো?

বাধ্য হয়ে অ্যাসিস্ট্যান্ট সঞ্জয়দাকে ডাকলাম। বললাম, একটু ফোনে প্রক্সি দাও। জরুরী মনে হলে আমায় দিও।

রোগী দেখতে দেখতে শুনছি মাঝে মঝেই ফোন বাজছে আর সঞ্জয়দা ফোন ধরছে। দিব্যি সামলে দিচ্ছে। একবারই শুধু আমাকে দিল। ওষুধের দোকান থেকে ফোন করেছে। কি একটা ওষুধ আউট অফ স্টক হয়ে গেছে। পরিবর্তে কি ওষুধ দেবে জানতে চাইছে।

সাড়ে পাঁচটায় বাড়িতে রোগী দেখা শেষ হল। সঞ্জয়দা মোবাইল ফেরত দিল। বলল, দাদা, অনেক ফোন এসেছিল। লোকজন প্যানিকড হয়ে গেছে। সকলেই প্রায় করোনা ঠেকানোর জন্য কি করা উচিৎ জিজ্ঞাসা করছিল। আমি পদ্ধতি বলে দিয়েছি।

পদ্ধতি? কি পদ্ধতি? আমি চমৎকৃত হলাম।

ঐ যে আধ ঘণ্টা অন্তর অন্তর গরম জলে পাতি লেবুর রস দিয়ে দু ঢোঁক করে খেতে হবে।

সর্বনাশ করেছে। এ পদ্ধতি কোথায় পেলে?

ফেসবুকে দেখলাম তো। অনেকেই শেয়ার করেছে।

আমি বললাম, যা করেছ, ভালই করেছ। মোমবাতি জ্বালিয়ে যদি ম্যাক্সওয়েলের মতবাদ অনুযায়ী ম্যাগনেটিভ ফিল্ড তৈরি করে করোনা ভাইরাস ধ্বংস করা যায়, তাহলে গরম জল খেয়েও যায়।

তারপর আরেক জায়গায় রোগী দেখা সেরে রাত্রি ন’টায় বাড়ি ফিরলাম। রাত নটা থেকে কাকুর দোকানে রোগী দেখতাম। আপাতত কাকু করোনাতঙ্কে ভুগছে। বৃহস্পতিবার রাতে বাড়বাড়ি হয়েছে। বুকে চাপা ব্যথা, দম বন্ধ হয়ে যাচ্ছে। কাকুর ধারণা হার্ট এটাক হয়েছে, এক্ষুণি মরে যাবে।

আধঘণ্টা পরেও বেঁচে থাকায় কাকু নিজের ডায়াগনোসিস চেঞ্জ করেছে। এখন তার মনে হচ্ছে এফেব্রাইল করোনা হয়েছে। তিনদিনের মাথায় মরে যাবে।

তাই আপাতত তিনদিন দোকান বন্ধ। সোমবার অবধি সকলে বেঁচে থাকলে আবার খোলা হবে। বাড়ি ফিরে হাত-পা ধুয়ে আমি ছটা রসগোল্লা খেলাম। যদি মরতেই হয়, তাহলে যেন আপসোস না করতে হয়। তবে সম্ভবত এরাজ্যে আর বেশি কেউ করোনায়? মরবে না।

PrevPrevious“Physical distancing” or “social distancing”?
Nextদেশের জন্য শুধু ছাপান্ন ইঞ্চির খাঁচা নয়, ছাপান্ন ইঞ্চির হৃদয় চাই।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shilpi Ghosh Biswas
Shilpi Ghosh Biswas
6 years ago

Thank you.

0
Reply

সম্পর্কিত পোস্ট

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

September 18, 2026 No Comments

যে শাসক নিজেই দেশটাকে হিন্দুদের রাষ্ট্র বানাতে চায়, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার স্বার্থে, এই প্রশ্নের উত্তর সকলেরই জানা। তবুও সরকারি ভাষ্যেই প্রশ্ন ওঠে, কারণ

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

সাম্প্রতিক পোস্ট

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

Parichay Gupta September 18, 2026

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676986
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]