Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্লাজমা থেরাপি করোনা চিকিৎসার নতুন আঙ্গিক

IMG-20200420-WA0071
Dr. Manchamani Ghatak

Dr. Manchamani Ghatak

Pediatrician
My Other Posts
  • April 21, 2020
  • 9:11 am
  • No Comments

সমগ্র বিশ্ব এখন কাঁপছে করোনা ভাইরাসের ত্রাসে। মৃত্যুর সংখ্যা লক্ষের বেশী। বহু রোগীকে ভর্তি হতে হচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। লাগছে অক্সিজেন। সংখ্যায় কম হলেও কারো কারো লাগছে ভেন্টিলেটর। এমতাবস্থায় চিকিৎসাবিজ্ঞানীরা পাগলপ্রায় কিছু একটা করার জন্য, যাতে এই মৃত্যু মিছিল কিছুটা হলেও কমানো যায়। নানা রকম ওষুধ (হাইড্রক্সিক্লোরো কুইন/ রেমডিসিভির/ ওসেলটামেভির/ এজিথ্রোমাইসিন/ লপিনার/ অল্প ডোজের কর্টিকোস্টেরয়েড/) নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলেও কোনোটাই নিশ্চিত ভাবে করোনা সারাতে পারে এমন প্রমাণ নেই।

এই অন্ধকারে একটু আশার আলো দেখিয়েছেন অ্যান ক্যাথেরিন কানিংহাম ও তাঁর সহযোগীরা। তাঁরা বেছে নিয়েছেন পুরানো এক পদ্ধতিকে নতুন আঙ্গিকে। সেরে যাওয়া কোভিড ১৯ রোগীর প্লাজমা বা রক্তরসকে ব্যবহার করেছেন নতুন রোগীর শরীরে।

শুধু বিদেশেই নয় আমাদের দেশেও কেরালার শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সাইন্সেস এন্ড টেকনোলজি (SCTIMST)-তেও ব্যবহার হচ্ছে এই পদ্ধতি।

আই সি এম আর-এর এথিকস কমিটি এবং ড্রাগ কন্ট্রোল ডিরেকটরেট অনুমোদন দিয়েছে এই পরীক্ষা চালানোর জন্য।

পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে দুটি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এইচ আই ভি বা হেপাটাইটিস বি নেই জেনে নিয়ে ১৪ দিনের আগেই রোগীর শরীরে দেওয়া হয়। কিছু মরণাপন্ন রোগিকে দিয়ে তাঁরা দেখেছেন ভাইরাল লোড ও মৃত্যুহার অনেকটাই কমেছে। সেরকম কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় নি।

চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কোম্পানী খুব গুরুতর ১০ জন রোগীকে এই পদ্ধতিতে সুস্থ করে তুলেছে। এতেই দেখা দিয়েছে নুতন আশার আলো।

কি ভাবে কাজ করে? কোভিড ১৯ সেরে যাওয়া রোগীর শরীরে যে এন্টিবডি তৈরি হয় সেই এন্টিবডি SARS COV2 ভাইরাল পার্টিকেলকে নিউট্রালাইজ করে দেয়। ফলে তারা আর নতুন কোষকে আক্রমণ করতে পারে না। এছাড়া কমপ্লিমেন্ট এক্টিভেশন ,ফ্যাগোসাইটোসিসের মাধ্যমেও ভাইরাসটিকে নষ্ট করে দেয়।

এই পদ্ধতিতে সামান্য কিছুটা হলেও রক্ত জমাট বাঁধার অসুবিধার ঝুঁকি থাকে।

পরিশেষে বলা যায় যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন বের হয় ততক্ষন প্লাজমা থেরাপি একটি সময়োপযোগী চিকিৎসা পদ্ধতি। আরো অনেক রোগীকে সারাতে পারলে তবেই আমরা বলতে পারব কতটা নিরাপদ ও কার্যকরী এই পদ্ধতি। আমাদের নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে দ্রুত কারোনামুক্ত করার জন্যএই মানবসভ্যতাকে ।

PrevPreviousকেক কাটি
Nextআইসিএমআর এর নিয়ম মেনে করোনা চিকিৎসা, দাবি IMA , WBDf সহ রাজ্যের সাত চিকিৎসক সংগঠনের।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669841
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]