Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি পর্ব ২৭

FB_IMG_1587885327865
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • May 1, 2020
  • 8:51 am
  • No Comments

লকডাউনটাও যেন গা সওয়া হয়ে গেছে। এই মহামারী নিয়ে ঘর করাটাও।

একদম প্রথম দিকের যুদ্ধ যুদ্ধ মনোভাবটা উধাও হয়ে গেছে? কিসের যুদ্ধ? কার সাথে যুদ্ধ? শত্রু কি শুধু একটাই?

করোনা ছাড়া আর কোনো রোগ নেই? একটা ছেলে রোজ চেম্বারে আসছে বোনের জন্য। আঠারো উনিশ বছরের মেয়েটি সোজা হয়ে দাঁড়াতে পারছে না। রোজই জ্বর আসছে। চোখের পাতা টেনে দেখলাম কাগজের মতো সাদা। বেশ কয়েকদিন বকাঝকার পর রক্ত পরীক্ষা করিয়েছে। হিমোগ্লোবিন পাঁচের নীচে। টোটাল কাউন্ট অনেক বেশি। ছকে বাধা নিউট্রোফিল, লিম্ফোসাইট কাউন্ট দেখে সন্দেহ হচ্ছিল আদৌ বাদবাকি রিপোর্টটা অথেনটিক তো?

অনেক ল্যাবরেটরিই বন্ধ। এক ওষুধের দোকান থেকে রিপোর্ট করিয়েছে। আরও কিছু রিপোর্ট করা উচিৎ ছিল। করাতে পারেনি। ছেলেটি একটি শপিং মলে কাজ করে। মার্চ মাস থেকেই সেটা বন্ধ। কবে খুলবে জানে না। খুললে কাজ থাকবে কিনা তাও জানে না।

আমি বারবার বলছিলাম, রক্ত দিতে হবে। গত পরশু বারাসাতে ভর্তি করে দু-বোতল রক্ত দিয়ে এনেছে। রক্ত দেওয়ার পর থেকেই মেয়েটির দুই পা ফুলতে শুরু করেছে। বারাসাত থেকে মেয়েটিকে এনআরএস মেডিক্যাল কলেজের হেমাটোলজি ডিপার্টমেন্টে রেফার করেছে। প্রাইভেট গাড়ি ভাড়া করে এনআরএস বোনকে নিয়ে যাওয়া ওর দাদার পক্ষে অসম্ভব। আমায় বারবার বলছে তিন তারিখ অবধি বোনটাকে কোনোভাবে সুস্থ রাখতে। যেন চার তারিখ আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

এমন অনেকেই চেম্বারে আসছেন যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করেই এতদিন বেঁচেছিলেন। অন্যসময় তাঁদের হাতে দুটো পয়সা থাকে। কিন্তু মাস দেড়েক উপার্জনহীন হয়ে সেটুকুও আর অবশিষ্ট নেই। হাসপাতালের ওষুধ ফুরানোয় আমার কাছে এসেছেন। ওষুধ লেখার সময় বারবার মনে হচ্ছে নিত্যপ্রয়োজনীয় ওষুধগুলির এতো দাম কেন?

ডায়াবেটিসে আক্রান্ত এক বৃদ্ধ প্রেসক্রিপশন নিয়ে কিছুক্ষণ বাদে ফেরত এলেন। বললেন, ‘ডাক্তারবাবু, আরেকটু কম দামের ওষুধ হয় না?’

কি উত্তর দেব? আমি আমার জ্ঞান মতো সবচেয়ে কম দামের ওষুধই লিখেছি। অনেকেই দেখাতে এসে দুঃখের সাতকাহন শোনাতে চাইছেন। আমি আর শুনতে চাইছি না। বলছি, ‘কি সমস্যা বলুন?’

এই প্রথম চিকিৎসক হওয়ার জন্য অসহায় বোধ করছি। মনে হচ্ছে অন্য কিছু হলে রোজ রোজ এতোগুলো বিপন্ন মানুষকে জবাবদিহি করতে হতো না।

যুবক ছেলেরা ভ্যানে করে রাস্তায় রাস্তায় সব্জি বিক্রি করতে শুরু করেছে। এতো সবজি কে কিনবে? একেকজন সাময়িক সব্জি বিক্রেতার উপার্জনে কতগুলো খালিপেটে খাবার পড়বে? কত জন স্ট্রোক, হার্টের রোগে আক্রান্ত বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা চলবে? একজন বৃদ্ধা আসক্ত শরীরে বেল আর কাঁঠালি কলা বিক্রি করতে এসেছিলেন। এই বৃদ্ধার বাড়িতেও কি কেউ অপেক্ষা করে আছে?

একজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে তাঁর ছেলে বিকেলে এসেছিল। বৃদ্ধের ডানদিক তিনদিন ধরে অসাড় হয়ে গেছে। বাড়ির লোক তিনদিন ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহস পায়নি। বৃদ্ধের প্রেশার প্রায় আকাশ ছুঁয়েছে। একটা সিটি স্ক্যান করতে পারলে হতো। সাগর দত্ত বা বারাসত হাসপাতালের এমারজেন্সিতে নিয়ে যেতে পারলে হয়তো বিনা পয়সায় হতো। ছেলেটিও একই কথা বলল, ‘লকডাউনটা মিটুক। তারপর করাব। এ কটা দিন ওষুধপত্র দিয়ে কোনো ভাবে কাটিয়ে দিন।’

প্রেশারের ওষুধ লিখে বৃদ্ধকে বিদায় করলাম। বললাম, ‘কাউকে দিয়ে একটু ফিজিওথেরাপি করাতে পারলে ভালো হয়।’ ওনার ছেলে বলল, ‘আপনি ব্যায়াম দেখিয়ে দিন। আমিই যেটুকু পারি করাব।’

তবে মহামারীর মধ্যেও ছেলেবেলার অনেক স্মৃতি ফেরত আসছে। পাড়ার বন্ধুরা আবার একজোট হয়েছে। সেই ছোটবেলার মত। সকলে চাঁদা তুলে চাল, ডাল, তেল কিনে বেছে বেছে পৌঁছে দিচ্ছে হতদরিদ্র মানুষগুলির হাতে। এই বন্ধুগুলোর জন্যই এই অকালেও বেঁচে থাকতে ভালো লাগে।

ঘোলা বাসস্ট্যান্ডে এক জায়গায় চেম্বার করতাম। আজ তার ঠিক পাশেই একজনের করোনা ধরা পড়েছে। আজ থেকে সেই চেম্বার বন্ধ। করোনা মহামারী আস্তে আস্তে চারদিক থেকে ঘিরে ধরছে। পরপর বিভিন্ন হাসপাতাল থেকে আমার ভাইয়েদের, বোনেদের করোনাতে আক্রান্ত হওয়ার খবর আসছে। আমার দ্বিতীয় বাড়ি কলকাতা মেডিক্যাল কলেজের অবস্থা তার মধ্যে সবচেয়ে খারাপ। করোনা আক্রান্ত চিকিৎসক ও সিস্টারের সংখ্যা রোজই সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

করোনায় আক্রান্ত হয়ে ডাঃ বিপ্লব কান্তি দাশগুপ্ত নামে একজন চিকিৎসক মারা গেছেন। পশ্চিমবঙ্গের করোনা যুদ্ধের প্রথম চিকিৎসক শহীদ। আমাদের এতটাই দুর্ভাগ্য, যে মানুষটি অন্যকে বাঁচাতে গিয়ে নিজেকে উৎসর্গ করলেন, রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও তিনি কোভিড-১৯ এ মৃত্যুর স্বীকৃতি পেলেন না। বিশেষজ্ঞ কমিটি এখন তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন। খতিয়ে দেখা হবে তাঁর অন্য কোনো শারীরিক অসুবিধা ছিল কিনা।*

করোনাকে আর আমার বিশেষ ভয় লাগছে না। বরঞ্চ আমি ভয় পাচ্ছি ক্রমশ নিজের পরিবর্তন দেখে। এতো দারিদ্র, এতো অসহায়তা দেখতে দেখতে আস্তে আস্তে আমার অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে। মনখারাপের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য শামুখের মতো খোলসে গুটিয়ে যাচ্ছি। নচিকেতার ‘ও ডাক্তার’ গানের এতো প্রতিবাদ হলো। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই কসাই’ই হয়ে যাব নাতো?

* ডাঃ দাশগুপ্তের মৃত্যু করোনা মৃত্যুর স্বীকৃতি পেয়েছে।

PrevPreviousকরোনা মোকাবিলায় নয়া প্রযুক্তি আনলেন চন্ডিগড়ের বিজ্ঞানীরা
Nextহোম কোয়ারান্টিন নিয়ে দুয়েকটা কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পুজোয় ফুচকা, রোল, চাওমিন?

November 9, 2026 No Comments

আজ মহাষ্টমী

November 9, 2026 No Comments

এই বছরের মহাষ্টমীতে বাসি সন্দেশ দিয়ে বন্ধুস্বজনদের মিষ্টিমুখ করাচ্ছি — ক্ষমাপ্রার্থী। লোলচর্মা বৃদ্ধার প্রসাধনের মতো কিছু মেরামতি হয়েছে এই লেখার। শ্রী তেমন ফেরেনি যদিও। আজ

সেলাই করা জীবন যাপন

November 9, 2026 No Comments

একজন হৃদরোগীর আকুল আর্জি, পিএমআর (PM&R) চিকিৎসকের উত্তর এবং বৈজ্ঞানিক কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের কাল্পনিক প্রতিবেদন লেখক: ডা: আশীষ কুমার কুন্ডু MD PMR শান্তনু কুমার দে MPT

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী: ঔপন্যাসিকের ব্যক্তিজীবন, আর্থসামাজিক অভিজ্ঞতা, রাজনৈতিক মতাদর্শ, ধর্মভাবনা ও সমকালীন সম্পর্কের আলোকে একটি বিশ্লেষণ

November 8, 2026 No Comments

ভূমিকা: জীবন, মতাদর্শ ও সাহিত্যিক কল্পনার পারস্পরিক সম্পর্ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকে বাংলা সমাজের অন্তর্লীন সংকট, মধ্যবিত্ত নৈতিকতার দ্বন্দ্ব, নারীর অবস্থান এবং সামাজিক বৈষম্যের এক গুরুত্বপূর্ণ

যাদব মুলাই পায়েং: দ্যা ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া

November 8, 2026 2 Comments

যাদব মুলাই পায়েং এর অসাধারণ কর্মকাণ্ড সম্পর্কে প্রথম পরিচয় হয় ২০১৫ সালের আশেপাশে। খবরের কাগজের একটা ছোট্ট খবর – আসামের যাদব মুলাই পায়েং মাজুলির চরে

সাম্প্রতিক পোস্ট

পুজোয় ফুচকা, রোল, চাওমিন?

Dr. Kanchan Mukherjee November 9, 2026

আজ মহাষ্টমী

Dr. Sukanya Bandopadhyay November 9, 2026

সেলাই করা জীবন যাপন

Dr. Asish Kumar Kundu November 9, 2026

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী: ঔপন্যাসিকের ব্যক্তিজীবন, আর্থসামাজিক অভিজ্ঞতা, রাজনৈতিক মতাদর্শ, ধর্মভাবনা ও সমকালীন সম্পর্কের আলোকে একটি বিশ্লেষণ

Dr. Sukanti Bhattacharya November 8, 2026

যাদব মুলাই পায়েং: দ্যা ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া

Somnath Mukhopadhyay November 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

699823
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]