Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাইক্লোন বিধ্বস্ত হিঙ্গলগঞ্জের স্বাস্থ্য শিবির থেকে

IMG-20200605-WA0012
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • June 5, 2020
  • 9:58 pm
  • No Comments

৫ই জুন, ২০২০

হিঙ্গলগঞ্জের মাধবকাটী গ্রাম এলাকায় দুদিনের স্বাস্থ্য ও ত্রাণ শিবির শেষ হল আজ। শিবিরে ছিলাম চিকিৎসক শুভজিৎ ভট্টাচার্য্য, নিবেদিতা দত্ত, হিমাদ্রি বেরা, অনিন্দ্য মন্ডল (ইন্টার্ন), দেবাশিস বর্মন (ইন্টার্ন),অসিত দাস, সঞ্জয় চৌধুরী, বিশ্বজিৎ দাস এবং সিন্টু দা। ত্রাণ শিবিরের সহায়তা করেছিলেন রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরের সদস্যরা।

প্রায়ই রায়মঙ্গলের বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় রায়মঙ্গলের তীরে অবস্থিত মাধবকাটী। বেশ কিছুটা জায়গায় কংক্রিটের বাঁধ দেওয়ার কাজ হলেও অনেক জায়গায় বাঁধের অবস্থা ভালো না। আম্ফানের সময় সেরকমই এক দুর্বল জায়গা ভেঙে এবারও জল ঢুকেছে মাধবকাটীতে। আম্ফানের সময় এলাকার বহুমুখী ঘূর্ণিঝড় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন এলাকাবাসীরা। ঝড় থেমে জল নামার পর এখন আবার তাঁরা ফিরে গেছেন নিজের নিজের বাসস্থানে। কিছু পরিবার এখনো ঘূর্ণিঝড় কেন্দ্রেই আশ্রয় নিয়ে আছেন। এই ঘূর্ণিঝড় কেন্দ্রেই প্রথমদিন স্বাস্থ্য ও ত্রাণ শিবির করলাম আমরা আর রাত কাটালাম এখানেই। আম্ফানের পরে এখনো এখানে বিদ্যুৎ সংযোগ আসেনি, আর সে নিয়ে এলাকাবাসীরা বিশেষ চিন্তিতও নয়। কারণ এমনিতেই এখানে বিদ্যুৎ সরবরাহ খুব অনিয়মিত, দিনের অনেকটা সময় বিদ্যুৎহীন অবস্থাতেই কাটান মানুষ। তবে নদীর ধারের সুন্দর প্রাকৃতিক হাওয়া পান এখানকার মানুষ,যেটা এসির ঠান্ডার থেকে অনেক বেশি প্রাণ জুড়োয়। কলকাতা থেকে মাধবকাটী পৌঁছাতে দুপুর গড়িয়ে গেল। ত্রাণ সামগ্রী দেওয়ার কাজ শেষ করে স্বাস্থ্য শিবির শুরু করলাম বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার মুখে। বিদ্যুৎ না থাকায় সোলারের আলোয় চলে স্বাস্থ্য পরীক্ষা। মূলতঃ চুলকানি ও চর্মরোগ, আঘাতজনিত ব্যথা, দীর্ঘস্থায়ী হাঁটু বা গাঁটে ব্যথা, উচ্চরক্তচাপ, মানসিক অসুখজনিত শারীরিক উপসর্গ নিয়ে এসেছিলেন বেশিরভাগ মানুষ।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছেই একটা নলকূপ আছে যেটার মুখ মাটি থেকে বেশ খানিকটা ওপরে করার কারণে নলকূপে বন্যার জল ঢুকতে পারেনি। এই নলকূপ থাকার জন্য জলবাহিত রোগের প্রাদুর্ভাব বিশেষ দেখা যায়নি। তবে মাঠের জমা জলে কাজ করার জন্য অনেকের চুলকানি ও অন্যান্য চামড়ার সমস্যা দেখা গেল। এদিনের স্বাস্থ্য শিবিরে ১৫০ জনের বেশি গ্রামবাসী এসেছিলেন।

আজ সকালে ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বেরিয়ে নিবেদিতাদি,অনিন্দ্য আর দেবাশিস রওনা দেয় সাতারার উদ্দেশ্যে। আমরা বাকিরা স্থানীয় এক ক্লাবে স্বাস্থ্য শিবির করি। এই শিবিরে উপস্থিত ছিলেন ৯১ জন গ্রামবাসী।
দারিদ্র্য, রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থা আর প্রতিনিয়ত জীবনযুদ্ধের অসম লড়াইয়ে পিছিয়ে থাকা মানুষগুলোর স্বাস্থ্যের সমস্যা সমাধান করা এই স্বাস্থ্য শিবিরের পক্ষে সম্ভব নয়। তবু এই প্রাকৃতিক বিপর্যয়ের কঠিন মূহুর্তে অন্তত কিছু সময়ের জন্য এই মানুষগুলোকে শারীরিক ও মানসিক ভাবে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করি আমরা। সামাজিক জীব হিসাবে বিপদের দিনে একে অন্যের পাশে থাকার চেষ্টা করি। বিপদের দিনে অন্যের পাশে দাঁড়ানোর অনুভূতি নিয়েই হিঙ্গলগঞ্জ ছাড়ছি আমরা।

এই রিপোর্ট লিখেছেন চিকিৎসক দলের সদস্য হিমাদ্রিশেখর বেরা।

PrevPreviousগোসাবায় শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ-ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রথম চিকিৎসক দল
Nextকরোনা হেল্থ ক্যাম্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 6 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656628
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]