Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আম্ফান-ত্রাণ, মেডিক্যাল রিলিফ ১৩ই জুন, ২০২০

IMG-20200613-WA0018
Dr. Koushik Chaki

Dr. Koushik Chaki

Health administrator
My Other Posts
  • June 14, 2020
  • 8:07 am
  • No Comments

২০ মে, ২০২০, কেটে গেছে তিন সপ্তাহের সামান্য বেশী সময়। স্বাস্থ্যকর্মী আর সমমনোভাবাপন্ন একদল মানুষের প্রচেষ্টা আর সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ বাঙলার বিভিন্ন জেলায় হয়ে গেল প্রায় ৭৫ এর বেশি ত্রাণ ও মেডিক্যাল সহায়তার কাজ।

সেই নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কাজে, আজ UNICEF এর সহযোগিতায় ক্যাম্প হলো দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ ব্লকের দুই জায়গায়।

গতকাল, ১২ই মে বিকেলেই ৬ জন চিকিৎসকের টিম রওনা দিয়ে রাত কাটালাম রায়দিঘিতে।

আজ সকালে জলখাবার সেরে দুটো টিমে ভাগ হয়ে বেরিয়ে পড়া- ভাদুড়িদা, সিদ্ধার্থদা আর দীপ্রসত্ত্বর গন্তব্য কাঞ্চনদীঘি ; পুণ্যদা, কৌস্তভ আর আমার কাজ পড়ল নন্দকুমারপুর গ্রামপঞ্চায়েতের নন্দকুমারপুর ঊচ্চবিদ্যালয়ে।

UNICEF-এর ডিস্ট্রিক্ট মনিটর মতিউরকে নিয়ে রায়দীঘি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যখন পৌঁছেছি ততক্ষণে আকাশ ভেঙ্গে তুমুল বৃষ্টি। সেখানেই আলাপ বি এম ও এইচ প্রশান্ত হালদারের সাথে। চা খেয়ে ওষুধপত্র নিতে নিতে বৃষ্টির ঝাঁজ ততক্ষণে কিছুটা হলেও কম, অতঃপর যাত্রা শুরু।

কাঞ্চনদীঘির রিপোর্টের দায়িত্ব ওখানকার টিমের দীপ্রসত্ত্বের উপর।

১৯৪০ সালে স্থাপিত নন্দকুমারপুর ঊচ্চবিদ্যালয় কয়েকদিন আগেও ছিল আম্ফান ত্রাণ শিবির, প্রায় ৩০০০ গ্রামবাসীর মাথা গোঁজার ঠাঁই। মৃদঙ্গভাঙা নদীর পাড়ে এই অঞ্চলে বাঁধ ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে শুনলাম অনেক। তবে কৃষিপ্রধান এই অঞ্চলে ধান কাটা হয়েছিল কিছুদিন আগেই। নোনা জল তিন ফসলি জমি ভাসিয়ে দিলেও এবারের ফসল বেঁচেছে অনেকটা।

এই অঞ্চলেই আছে পরিযায়ী মানুষের জন্য একটা কোয়ারেন্টিন সেন্টার। শুনলাম ৯ জন আছেন এখনো, কোনো পজিটিভ কেস নেই এখানে, তাই বোধহয় মাস্ক ব্যবহারের বিশেষ আগ্রহ দেখা গেল না।

এদিকে ডাক্তার, ভলান্টিয়ার, এএনএম, আশাদিদিমনিরা হাজির, অথচ পেশেন্ট মাত্র গুটি কয়েক। তখনও হাল্কা বৃষ্টি, ভাবলাম সেটাই কারণ। একটু এদিক সেদিক ঘুরতে গিয়ে বুঝলাম কারণটা অন্য। কেউ বোধহয় রটিয়েছে কলকাতার ডাক্তারবাবুরা এসেছেন সন্দেহজনক করোনা রোগী সনাক্ত করতে!

অগত্যা আরেক প্রস্থ ঝটিকা প্রচার আর মাইকিং, ফলও মিলল। তিন জনে মিলে দেখে ফেললাম ৭৫ জন রোগী। ব্যথা, যন্ত্রণা, সাধারণ দুর্বলতা, চর্ম রোগ, কিছু ক্রনিক অসুখের রোগী বেশী, কয়েকজন পেটের রোগ ও গ্যাস অম্বলের রোগী দেখা হলো। জলবাহিত ডায়েরিয়ার রোগী প্রায় নেইই, আশাদিদিমনিরা বললেন সাইক্লোনের পর পরেই বেশ কিছু আন্ত্রিক রোগী ওনারা সাধারণ চিকিত্সায় সারিয়ে তুলতে পেরেছেন।

বিগত কয়েক বছরের সাইক্লোন এখানকার মানুষকে অনেকটাই স্বাবলম্বী হতে শিখিয়েছে। নদী বাঁধ ভেঙে পড়ার সাথে সাথেই নিজেরাই উদ্যোগ নিয়ে সাময়িক ভাবে সারিয়েছে, বিদ্যুত এসেছে প্রায় দিন সাতেক পর। পানীয় জল সরবরাহ অনেকটা স্বাভাবিক, যদিও নদীর তীরবর্তী এলাকায় এখনো কিছু বাড়িতে কাজ শেষ হয়নি।

খাওয়া দাওয়া করে রওনা হলাম কলকাতার দিকে।

ফেরার পথে ডায়মন্ড হারবারে নদীর ধারের দোকানে ডিমের ডেভিল, আলুর চপ আর চা যেন অমৃত!

আজকের রিপোর্ট এইটুকুই।

কাল সকালে আবার এক নতুন জায়গা, ধারাবাহিক প্রচেষ্টার আর এক গন্তব্য , হাসনাবাদ।

পৃথিবীর গভীর অসুখ এখন, কিন্তু সারিয়ে তুলবো আমরাই, একসাথেই!

PrevPreviousজিন্দালরা ছাড়ল শালবনী হাসপাতাল
Nextমৌসুনি গ্রাম ও পাথরপ্রতিমায় মেডিকেল ক্যাম্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিজের ভোটটা নিজের পছন্দের দল/প্রার্থীকে দিন।

April 26, 2026 No Comments

এই যে বয়ানটা, অমুককে ভোট দিয়ে লাভ নেই, তাহলে তমুক জিতবে, এটার মতো ভাটের কথা কমই শোনা যায়। আপনার যেহেতু কোনও অলৌকিক দিব্যজ্ঞান নেই, এবং

বন্ধু

April 26, 2026 No Comments

বিচ্ছিরি গরমে ঘামতে ঘামতে রোগী দেখছিলাম। ছোট্ট একটা খুপরি। জানলা নেই। একপাশে শুধু রোগী ঢোকার দরজা। যা হাওয়া বাতাস আসে ওই দরজা দিয়েই আসে। দেয়ালে

“বাঙালির বাচ্চার রক্তের তেজ”

April 26, 2026 No Comments

২২শে এপ্রিল। আজকের দিনে মাত্র ঘণ্টা খানেক আগে বিকেল থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে। কর্ণেল ডলাস স্মিথ, ক্যাপ্টেন টেট এবং চট্টগ্রাম ডেপুটি ইন্সপেক্টর

প্যাঁচা কয় প্যাঁচানী খাসা তোর চ্যাঁচানি

April 25, 2026 No Comments

২০১৪ থেকে ২০২০ র মধ্যে তিনটি গণধর্ষণ মামলায় উত্তরপ্রদেশ শিরোনামে আসে। বাদাউন জেলার কাটরায় দুই কিশোরীর গণধর্ষণ ও হত্যা, ২০১৭ তে উন্নাও এ বিজেপি বিধায়ক

শুধু শরীরচর্চা করলেই চলবে না, পুষ্টি নিয়েও ভাবতে হবে

April 25, 2026 No Comments

সব্যসাচী চট্টোপাধ্যায় ও নটরাজ মালাকার  ৯ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল পুষ্টি পক্ষ। শুধু তাই নয়, প্রতি মাসের শেষ শুক্রবার পালিত হয় পুষ্টি দিবস।

সাম্প্রতিক পোস্ট

নিজের ভোটটা নিজের পছন্দের দল/প্রার্থীকে দিন।

Dr. Bishan Basu April 26, 2026

বন্ধু

Dr. Aindril Bhowmik April 26, 2026

“বাঙালির বাচ্চার রক্তের তেজ”

Dr. Samudra Sengupta April 26, 2026

প্যাঁচা কয় প্যাঁচানী খাসা তোর চ্যাঁচানি

Gopa Mukherjee April 25, 2026

শুধু শরীরচর্চা করলেই চলবে না, পুষ্টি নিয়েও ভাবতে হবে

Sabyasachi Chattopadhyay April 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619564
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]