Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডিপ্রেশনের বাঙলা মন খারাপ নয়

IMG_20200614_234018
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • June 15, 2020
  • 7:18 am
  • One Comment

চারদিকে এখন করোনাতঙ্ক। সঙ্গে আছে দাঙ্গাতঙ্ক, নাগরিকত্ব প্রমাণের আতঙ্ক আর সংস্কৃতি হারানোর আতঙ্ক। আতঙ্ক মানুষের মধ্যে ছড়ায় কখন? যখন মানুষ মনে করে বিপদ একদম ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। যে বিপদ খুব ঢাক ঢোল পিটিয়ে আসে তাকে তো আমরা ভীষণ ভয় পাই। যেমন কোন মারণ রোগ। অথচ এমন অনেক মারণ রোগ আছে যা তিল তিল করে আমাদের চারপাশ ঘিরে ঘনিয়ে উঠছে আমরা সে সম্বন্ধে কতটা সচেতন? নি:শব্দে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তেমনি এক মারণ রোগ হল ডিপ্রেশন।

গতকাল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা আবার প্রমাণ করল ডিপ্রেশনের বাংলা নিম্ন চাপ তো নয়ই এমন কি শুধু মন খারাপ বলেও তাকে উড়িয়ে দেওয়া যায় না।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন বলছে 2030-এর মধ্যে সারা পৃথিবী জুড়ে একমাত্র ডিপ্রেশনই অসুস্থতার অন্যতম প্রধান কারণ হবে। কোভিড-19 যদি প্যানডেমিক হয় তবে ডিপ্রেশনই কি কিছু কম যায়! পরিসংখ্যানগত কিছু সত্য জানলে বুঝতে পারা যায় আসলে ডিপ্রেশন কতটা ভয়ংকর।

* সারা পৃথিবী জুড়ে প্রায় 26 কোটি 40 লক্ষ বিভিন্ন বয়সের মানুষ ডিপ্রশনে ভুগছেন।
* সারা পৃথিবীর যত রোগ আছে তার মধ্যে ডিপ্রেশন অন্যতম প্রধান রোগ এবং এই রোগে মানুষ অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।
* নারীরা পুরুষদের থেকে বেশি আক্রান্ত।
* আত্মহত্যার প্রধান কারণ ডিপ্রেশন।
* WHO -এর মতে ভারত পৃথিবীর সব থেকে বেশি ডিপ্রেসড দেশ। তারপর আছে চীন তারপর আমেরিকা।
* ভারতে প্রতি এক লাখে দশ জন মানুষ আত্মহত্যা করেন যাঁদের অধিকাংশের বয়স 44 বছরের নীচে।
* National Institute of Mental Health & Neurosciences (NIMHANS) এর সার্ভে অনুযায়ী ভারতে প্রায় 98 লক্ষ 13-17 বছর বয়সী কিশোর কিশোরী ডিপ্রেশনের শিকার।
* WHO আরও বলেছে আগামী দশ বছরে মানসিক রোগের কারণে ভারতের অর্থনীতিতে প্রায় বাহাত্তর লক্ষ কোটি টাকার ক্ষতির সম্ভাবনা দেখা দেবে।

এত কথার প্রেক্ষিত একটাই আতঙ্কের যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও বিপদটা ধীরে ধীরে ঘনিয়ে আসছে বলে আমরা ভয় পাচ্ছি না, প্রশাসন ভয় পাচ্ছে না।

ডিপ্রেশনের উপসর্গগুলি কেমন?

ঘুমের পরিবর্তন, আক্রান্ত মানুষ নির্দিষ্ট সময়ের থেকে বেশি বা কম ঘুমাতে শুরু করে।

সাধারণভাবে যেসব কাজে আগে মন বসতো বা ভাল লাগত সেই কাজে আগ্রহ হারাতে থাকে। মন মেজাজ খারাপ হতে হাকে। মন খারাপ না হয়ে অনেক সময় একটা বিচ্ছিন্নতাবোধ কাজ করে। কোন কিছুই ভাল লাগে না। নিজের সম্বন্ধে ধারণা ছোট হতে থাকে আত্মহত্যার চিন্তা মাথায় কাজ করে।আত্মহত্যার ভাবনা সে মুখে বলতে পারে বা লিখতে পারে।

এমন ধরণের সমস্যা বুঝলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুধু ওষুধ নয়, সাইকোথেরাপি বিশেষত: কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ডায়ালেক্টিকাল বিহেভিয়ার থেরাপি ডিপ্রেশনে
খুব ভাল কাজ করে।

তাই তৎপরতা নিয়ে ডিপ্রেশনের মোকাবিলা করা অত্যন্ত প্রয়োজন। নীরব এই শত্রুকে অবজ্ঞা না করে যথাযথ চিকিৎসায় সুস্থতা লাভ হোক আমাদের আগামীর অঙ্গীকার।

PrevPreviousহাসনাবাদ ক্যাম্প
Nextমন খারাপ ও আত্মহত্যাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Mukherjee
Partha Mukherjee
5 years ago

Khub bhalo ebong upokari lekhas

0
Reply

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

বিষাদ-শিকার

May 29, 2026 No Comments

ফ্রিজশটে ধরা ছিলো বিষণ্ণমন ফোকাস গেছিলো সরে জীবনের থেকে পৃথিবীর তাঁকে আর নেই প্রয়োজন, রুটিনে সময় রোজ সেই কথা লেখে.. এরকম বাজে স্ক্রিপ্ট কার যে

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

বিষাদ-শিকার

Arya Tirtha May 29, 2026

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626030
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]