Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লিভার তোমার কোনও ওষুধ নাই

IMG-20200703-WA0086
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • July 7, 2020
  • 7:22 am
  • One Comment

লিভার নিয়ে আমাদের চিরকালের দুশ্চিন্তা। এই বুঝি খারাপ হল! এই বুঝি জন্ডিস হল! কী খাব কী-ই বা খাব না,  কীভাবে চলব নিজের পেটটুকু সামলে রেখে? এইসব অনন্ত জিজ্ঞাসা সমাধানের সামান্য প্রয়াস এই প্রবন্ধে ।
আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় হল লিভার আমাদের শরীরে কী কী কাজ করে।

লিভারের সব চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে কতগুলো প্রোটিন তৈরি করা। যেমন ধরা যাক অ্যালবুমিন। লিভার শরীরের এই ভীষণ দরকারী প্রোটিন তৈরি করে। এই প্রোটিন ছাড়া আমরা বাঁচব না, শরীরের পুষ্টি বন্ধ হয়ে যাবে এবং রক্ত তরলতর হয়ে যাবে। ফলতঃ পাতলা রক্তরস শিরা ধমনী থেকে বেরিয়ে এসে শরীরের ফাঁকা জায়গায় জমা হবে। পেটে জল জমবে- পায়ে জল জমবে। গোটা শরীর ফুলে যাবে ।

এর পর – লিভার শরীরের রক্ত জমাট বাঁধার জন্য খুবই দরকারি কিছু প্রোটিন ( factors) তৈরি করে।

আর আমরা যে খাবারগুলো খাচ্ছি তার বাড়তি অংশ শরীরে গ্লাইকোজেন হিসেবে জমিয়ে রাখে,  আবার প্রয়োজন হলেই ওই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে ফেলে।

বোঝা গেল না? একটু উদাহরণ সহযোগে বলি। ধরুন খগেনবাবু সকাল সকাল খেয়ে দেয়ে ট্রেনে করে আপিস র‌ওনা দিলেন কিন্তু পথ অবরোধের জন্য সারা দিন মাঝপথে অভুক্ত আটকে র‌ইলেন। কিন্তু না খেয়ে থেকে রাত সাড়ে দশটাতেও ওঁর সুগার ফল করল না। এই সময়ে লিভার জমিয়ে রাখা গ্লাইকোজেন ভেঙে ভেঙে সুগার তৈরি করে শরীরকে সরবরাহ করেছে। এটা কিন্তু লিভারের একটা জীবনদায়ী কাজ।

আমি জানি সুধী পাঠক পাঠিকারা অধৈর্য হয়ে পড়ছেন হজমের ব্যাপারে লিভারের কি কোনও কাজ নেই? সত্যি সত্যি হজম করার ক্ষেত্রে লিভারের বিশেষ কিছু কাজ নেই।

আমাদের রক্তে যা যা জিনিস বাইরে থেকে ঢুকেছে সেগুলোকে পরিশ্রুত করাটা অবশ্য লিভারের কাজ কিন্তু সেটা হজম সংক্রান্ত নয়। লিভার থেকে বেরিয়ে আসা পিত্তরস ‘হজম হয়ে যাওয়া’ চর্বি (fatty acid)-কে রক্তে মিশিয়ে দিতে সাহায্য করে।

এছাড়া কোলেস্টেরল থেকে মেয়েলি হর্মোন হবে না পুরুষালি হর্মোন– সেটাও ঠিক করে লিভার। যেহেতু তৈরি হ‌ওয়ার পথে, আগে মেয়েলি হর্মোন তৈরি হ্‌ তারপর আসে পুরুষালি হর্মোন তাই লিভার খারাপ হলে মেয়েলি হর্মোনের আধিক্য দেখা দিতে পারে।

এমনকি বিষাক্ত পদার্থ অ্যামোনিয়া ভেঙে কম বিষাক্ত ইউরিয়া তৈরি করা এই লিভারের‌ই কাজ তাই লিভার খারাপ হলে রোগী দ্রুত কোমায় চলে যেতে পারে।

তবে একটা ভাগ্যের কথা, লিভার নিজের ক্ষমতা আটগুণ বাড়াতে পারে। অর্থাৎ পুরো লিভার খারাপ না হলে শরীরের ক্ষতি হবে না।

লিভার খারাপ হলে বুঝব কী করে?
হেপাটাইটিস হলে জ্বর আসবে, খিদে কমে যাবে (যেমনটি সব ভাইরাল অসুখে হয়)। আর লিভার খারাপ হলে পেটে জল জমে, পা ফোলে, বমিতে রক্ত উঠতে পারে।

তা হলে আমরা করবটা কী?           
একটা লিভার ফাংশান টেস্ট, লিভার আর পিত্তথলির ছবি। তবে হেপাটাইটিসের ভ্যাক্সিনগুলো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত।

সব চেয়ে বড়ো কথা হল, আপনার অসুবিধা আপনার চেনা ডাক্তারবাবু‌ই সব থেকে ভালো বুঝবেন। ওনার সাহায্য নিন। সুস্থ থাকুন। চমৎকার থাকুন।

PrevPreviousবাগমারি খালপাড়ে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য স্বাস্থ্য শিবির
Nextমেডিকেলে জুনিয়র ডাক্তারদের অবস্থানের আজ ষষ্ঠ দিন।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Swarnendu
Swarnendu
6 years ago

Very informative post. But the picture of the “Patient” (or the doctor) could have been better.

1
Reply

সম্পর্কিত পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

August 2, 2026 No Comments

আজ যে পাগলের কথা বলবো তিনি সত্যিই এক আজব পাগল। জন্মসূত্রে ভারতীয় নন, তবে তাঁর কাণ্ডকারখানা এই ভারতের মাটিকে ঘিরে। ইনি হলেন ক্যারন রন্সলে (

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

সাম্প্রতিক পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

Somnath Mukhopadhyay August 2, 2026

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657524
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]