Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কৃতজ্ঞতা

IMG_20200810_160021
Dr. Pranesh Mondal

Dr. Pranesh Mondal

Physical Medicine & Rehabilitation Specialist
My Other Posts
  • August 11, 2020
  • 9:23 am
  • 2 Comments

টিভিতে ব্রেকিং নিউজ টা দেখেই মহিমবাবু স্ত্রীকে ডাকলেন। –“নিচের ঘরে ভাড়া নেওয়া ওই নার্সকে এখনই ঘর ছেড়ে দিতে বলো। ওনার হাসপাতালে করোনা ধরা পড়েছে।”

–“কিন্তু উনি তো এখন ডিউটিতে গেছেন।”

মহিমবাবুর ডায়াবেটিস, হার্টের সমস্যা আছে। টিভিতে দেখেছেন যাদের এসব রোগ আছে, তাদেরই মৃত্যুহার বেশি। তাই কোনো রিস্ক নিতে চান না তিনি। ঘরে ঢোকার আগেই ওনাকে পত্রপাঠ বিদায় করবেন ঠিক করলেন।

সন্ধ্যে প্রায় অতিক্রান্ত, বৃষ্টিতে আধভেজা হয়ে একজন অল্প বয়সী নার্স মহিমবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে তখনও কাকুতি মিনতি করে চলেছেন। বেশিদিন হয়নি তিনি এখানে এসেছেন। তাই ভালো করে সবকিছু চেনেনও না। হঠাৎ করেই এভাবে বাড়ি ছাড়তে বললে, তাঁর একার পক্ষে এত তাড়াতাড়ি বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। অথচ তিনি যেদিন প্রথম এসেছিলেন, ওনারাই সেদিন নিজের মেয়ের মত করেই দেখবেন বলেছিলেন। সত্যি… করোনা এসে সবার মুখোশ খুলে দিল! আরও একবার কাতর আর্জি জানালেন তিনি, “দয়া করে আমার জিনিসগুলো অন্তত নিতে দিন!”

কিন্তু সে আওয়াজের কোনো প্রত্যুত্তর মিললো না। আশেপাশের বাড়ির ব্যালকনিতে কৌতূহলী চোখ গুলোও নির্বিকারই রইলো। যেন তিনি এপাড়া থেকে বিদায় নিলে সবাই শান্তিতে ঘুমাতে পারবে! তাঁকে আগে কখনোই এরকম অপমানিত হতে হয়নি। যে মানুষগুলোকে সেবা করার জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, তাদের ঘৃণাভরা চোখেই আজ তিনি অপরাধী!

আজ বেশ খোশ মেজাজেই আছেন মহিমবাবু, একমাত্র মেয়ে বাড়ি ফিরছে।

লকডাউনে দিল্লিতে আটকে পড়ায় মেয়েকে নিয়ে কয়েকটা মাস খুব দুশ্চিন্তায় ছিলেন তিনি।

ওনার মেয়ের ছোট থেকেই অ্যাজমার সমস্যা, ইনহেলার নিতে হয়। সিজন চেঞ্জের সময় একটু আধটু ভোগায়। তাই হালকা শ্বাসকষ্ট কাশি থাকলেও অতটা কেউ মাথা ঘামায়নি। কিন্তু সেদিন হঠাৎ করেই শ্বাসকষ্টটা খুব বেড়ে গেল। পরিচিত চিকিৎসক যত দ্রুত সম্ভব ভর্তির পরামর্শ দিলেন। মহিমবাবু নামিদামি সব বেসরকারি হাসপাতালে ঘুরলেন, কিন্তু শ্বাসকষ্টের সাথে জ্বর থাকায় করোনা টেস্ট না করিয়ে কেউ ভর্তি নিতে চাইলো না। এদিকে ওনার মেয়ে ক্রমশ যেন নেতিয়ে পড়ছে। শেষে সরকারি হাসপাতালেই নিয়ে যাবেন ঠিক করলেন। কিন্তু তখনও অনেকটা পথ বাকি…এরমধ্যেই ট্রাফিক সিগন্যালে আটকে পড়ল অ্যাম্বুল্যান্স। মহিমবাবু হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ট্রাফিক সার্জেন্টের কাছে গিয়ে কাতর আবেদন করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে সিগন্যাল সবুজ হতেই ফিরে এসে দেখেন…একজন মহিলা ওনার মেয়েকে চিৎ করে শুইয়ে বুকের ওপর দুহাত দিয়ে চাপ দিচ্ছেন আর মুখে মুখ দিয়ে ফুঁ দিচ্ছেন। পিছন থেকে দেখে মহিলাকে চেনা মনে হলেও কোথায় দেখেছেন ঠিক মনে করতে পারলেন না তিনি। মাথাটাও এখন ঠিকমত কাজ করছে না তাঁর। তিনি কিছু বলার আগেই ড্রাইভার বলে উঠলো, “পাশের গাড়ি থেকে উনি আপনাকে দেখতে পেয়ে নিজে থেকেই চলে এসেছেন। আর যা করছেন ওটা এখন খুবই জরুরী।” মহিমবাবু কি করবেন কিছু বুঝতে না পেরে সামনের সিটে বসে চোখবন্ধ করে শুধু ঈশ্বরকে ডাকতে লাগলেন।

প্রায় ঘন্টা দুয়েক পর হাসপাতালের চিকিৎসক মহিমবাবুকে জানালেন, ওনার মেয়ে এখন একটু সুস্থ হয়েছেন। তবে ঠিক সময়ে সি.পি.আর না দিলে ওনার মেয়েকে বাঁচানো যেত না।

অ্যাম্বুল্যান্সে এসে যেভাবে নিজের মাস্ক খুলে মেয়ের প্রাণ বাঁচিয়েছেন ওই মহিলা, তাতে ওনাকে কৃতজ্ঞতা জানানো উচিত। মহিমবাবু ড্রাইভারের কাছে ওই মহিলার খোঁজ করে জানলেন উনি এই হাসপাতালেরই নার্স। কিন্তু ওনাকে আইসোলেশনে পাঠানো হয়েছে, তাই দেখা করা সম্ভব না। মহিম বাবু ওনার নাম জানতে চাইলেন। ড্রাইভার বললো, “নাম তো বলেননি…তবে উনি নাকি আপনার বাড়িতে ভাড়া থাকতেন..”

কথাটা শুনে চমকে উঠলেন মহিমবাবু… কয়েকদিন আগেই করোনা ভয়ে তিনি যাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আজ তিনিই করোনা ভয় উপেক্ষা করে তাঁকে এত বড় ‘কৃতজ্ঞতা’ জানিয়ে গেলেন!

PrevPreviousফ্রেডরিক গ্রান্ট বান্টিঙ : কর্ম ও জীবন- পর্ব ৫
Nextশুশ্রূষা ও অন্ধকার (পর্ব ২)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

অসাধারন।

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

আপনি আমাকে আপনার ফোন নাম্বার টা দিয়েছেন email এ। কৃতজ্ঞ রইলাম।

0
Reply

সম্পর্কিত পোস্ট

সংহতি সভা

July 21, 2026 No Comments

১৭ই জুলাই ২০২৬ বিধাননগরে অনুষ্ঠিত।

এই সরকার প্রমাণ করল তারা দেউলিয়া হয়ে গেছে

July 21, 2026 No Comments

  ২০ জুলাই, ২০২৬ দিনভর দেশ সাক্ষী থাকল এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নের। দিল্লির যন্তর মন্তরে পুলিশ নির্বিচারে লাঠি চালাচ্ছে, লুটিয়ে পড়ছে প্রতিবাদী যুবক, তবুও এগিয়ে চলেছে

বিশ্বকাপ ফুটবলের কাণ্ডকারখানা

July 21, 2026 No Comments

আক্ষরিক অর্থেই বিশ্বের সবচাইতে বড় প্রদর্শনী অলিম্পিক্স কে ছাপিয়ে গেছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় ক্রীড়া ফুটবলের বিশ্বকাপ। যার জন্য বিশ্বের অজস্র অনুরাগী প্রতি চারবছর ধরে অধীর

“পথে এবার নামো সাথী”

July 20, 2026 No Comments

প্রতি ১০০ জন ভোটারের মধ্যে প্রায় ৯৩ জন এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। রাজ্যের ইতিহাসে এটি সর্বকালীন রেকর্ড। কেন মানুষের মধ্যে এবার ভোটদানের এত উৎসাহ

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

July 20, 2026 No Comments

১৩ জুলাই ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

সংহতি সভা

Abhaya Mancha July 21, 2026

এই সরকার প্রমাণ করল তারা দেউলিয়া হয়ে গেছে

Parichay Gupta July 21, 2026

বিশ্বকাপ ফুটবলের কাণ্ডকারখানা

Bappaditya Roy July 21, 2026

“পথে এবার নামো সাথী”

Kanchan Sarker July 20, 2026

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

Doctors' Dialogue July 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

652865
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]