Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৫৬ ওভার কনফিডেন্স

IMG_20200815_141555
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • August 16, 2020
  • 10:11 am
  • No Comments

এবার করোনা রোগীরা সুস্থ হয়ে চেম্বারে ফিরে আসছেন। সরকারি নিয়ম অনুযায়ী এখন আর রিপিট করোনা পরীক্ষা করার দরকার নেই। চিকিৎসক সুস্থ বলে সার্টিফিকেট দিলেই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। চৌদ্দ দিন হোম আইসোলেশনে কাটানোর পর অনেকেই সার্টিফিকেট নিতে আসছেন।

সাধারণত রোগ সেরে গেলে কেউ ডাক্তারের কাছে ফেরত আসেন না। যারা আসেন, হয় তাদের জ্বর কমেনি অথবা পেটে ব্যথা আরও বেড়েছে। প্রথম দিকে হতাশ হয়ে পড়তাম। ভাবতাম, কারোরই তো অসুখ কমাতে পারছি না। আস্তে আস্তে বুঝলাম, দশ জনের মধ্যে দু- তিনজন ফেরত আসছেন। বাকিরা সুস্থ আছেন বলেই আসছেন না।

দিনকে দিন অভিজ্ঞতা বাড়ছে। এখন আর সহজে আনন্দ, মন খারাপ, হতাশা এইসব হয় না।

কতো রকমের মানুষ যে হয়!

সাধারণ মানুষ, ‘ডাক্তার বাবু, আমি ঠিক হয়ে যাবো তো?’

ধৈর্য্য হীন মানুষ, ‘আমার রোগীর অবস্থা খুব খারাপ। আগে দেখে দিন। না হলে খারাপ কিছু যদি হয়, আপনি দায়ী থাকবেন।’

হাল ছেড়ে দেওয়া মানুষ, ‘ডাক্তার বাবু, বাবার বয়স পঁচাশি পেরিয়েছে। তিনবার স্ট্রোক হয়ে গেছে। আর কোথাও ভর্তি করবো না। আপনি যা পারেন করুন। তারপর যা হওয়ার হবে।’

ঝগড়ুটে শাশুড়ী, ‘যবে থেকে ওই হারামজাদি মেয়ে আমার বাড়িতে এসেছে, তবে থেকে প্রেশারই কমছেই না।’

সর্বহারা শ্রমিক, ‘ডাক্তার বাবু, লকডাউনে কারখানা বন্ধ। আপনার কাছে ওষুধ গুলো হবে? কিনে খেতে পারব না।’

তৈল মর্দনকারী মানুষ, ‘ডাক্তার বাবু, আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি। কিন্তু আপনার মতো ডাক্তার আমি কখনো দেখিনি।’

রাজার অসুখে আক্রান্ত মানুষ, ‘ডাক্তার বাবু, বাঁ পায়ের কড়ে আঙুলের ঝিন ঝিন টা কমে গেছে। কিন্তু তার পর থেকেই নাভির ঠিক দুই আঙুল নীচে বিন বিন করছে।’

সন্দেহ বাতিকগ্রস্ত বুড়ো, ‘ডাক্তার বাবু, ছেলে কাজের লোককে দিয়ে চায়ে বিষ মেশাচ্ছে। আমি মরলে বাড়িটা প্রোমোটারকে বেচে দেবে।’

হাহাকার সর্বস্ব মা, ‘ডাক্তার বাবু, আমার দুটো মেয়েরই থ্যালাসেমিয়া। ওদের বাপ অন্য মেয়ের সাথে পালিয়েছে। কয়েক বাড়ি ঠিকে ঝির কাজ করতাম। লক ডাউনে কাজ চলে গেছে। তিনমাস মেয়েদের রক্ত দিতে পারিনি। আজ সকাল থেকে বড় মেয়েটার খুব শ্বাসকষ্ট হচ্ছে। কিছু একটা করুন।’

যাঁরা বলেন, ‘জীবন অঞ্জন চৌধুরীর সিনেমা নয়’, তাঁরা একটা দিন আমার সাথে থাকুন। বুঝতে পারবেন অঞ্জনবাবুই মানুষের সত্যিকারের আবেগগুলোকে ধরেছিলেন। তা যতই মেলোড্রামাটিক মনে হোক।

ধান ভাঙতে শিবের গাজন হয়ে যাচ্ছে। আবার প্রসঙ্গে ফেরত আসি। করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে প্রায় সকলেই ফেরত আসছেন। সুস্থ রোগী দেখলে চিকিৎসকের কনফিডেন্স বাড়ে। আমারও বাড়ছে। করোনাকে আর মোটেই ভয়ঙ্কর রোগ বলে মনে হচ্ছে না। সম্ভবত একটু ওভার কনফিডেন্সেই ভুগছি।

আমার সব ক্যাশে কারবার। অনলাইন লেনদেনে সড়গড় নই। মহামারীর সময়ে দূরের কাউকে টাকা পাঠাতে হলে অন্যের দারস্থ হই। যে পাঠাচ্ছে তাকে পরে ক্যাশে টাকা দিয়ে দিই।

এক আত্মীয় আমার হয়ে হাজার তিনেক টাকা অন্যকে পাঠিয়েছিল। চেম্বার শেষ করে রাত সাড়ে নটায় ফোন করলাম, ‘বাড়ি আছো? তাহলে টাকাটা দিয়ে আসি।’

‘রাখত টাকা। পরে দিস। এত ব্যস্ত হচ্ছিস কেন?’

বললাম, ‘চারিদিকে যা অবস্থা। করোনা রোগীতে ছেয়ে গেছে। এ সময় কারো কাছে ঋণ বাকি রাখতে চাইনা। কখন কি হয়ে যায়।’

‘তুই এত ভাবিস না। তোর কিচ্ছু হবে না। তোর বয়স কম। কোন অসুখ-বিসুখ নেই। তোর আবার কি হবে?’

বললাম, ‘ইয়ে…. আমি আমার কথা না, তোমার কথা ভাবছিলাম। তোমার তো আবার সুগার প্রেসার দুটোই আছে। এ সময় ঋণ বাকি না রাখাই ভালো।’

মুশকিল হলো এর পরেই মোবাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমিও টাকা ফেরত দিতে যেতে ভরসা পাচ্ছি না।

PrevPreviousফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন- পর্ব ১০
Nextকিডনি কথামৃতNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কর্তৃপক্ষ কখনোই দায়ী নয়…

November 6, 2026 No Comments

India Today এর এক সংবাদে প্রকাশ ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০২৬ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন আই আই টিতে আত্মহত্যার মোট সংখ্যা হলো ১৭১, তার

অপপ্রচারের জবাবে

November 6, 2026 No Comments

৩ নভেম্বর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

S I R: গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে.….

November 6, 2026 No Comments

পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ , ভূভারতে কোথাও হয় নি। এতদিন বাদে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, যে, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যবহারের যে অনুমতি দেওয়া হয়েছিল,

অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগরের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির

November 5, 2026 No Comments

ধনী, উন্নত ও সৌন্দর্যময় ইউরোপে এত অশান্তি কেন?

November 5, 2026 No Comments

১৮৪৮ এ দুই জার্মান দার্শনিক এবং সমাজবিজ্ঞানী কার্ল মার্কস – ফ্রেডেরিক এঙ্গেলস তাঁদের রচিত কমিউনিষ্ট ম্যানিফেস্টো – র উপস্থাপনায় বলেছিলেন যে ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে।

সাম্প্রতিক পোস্ট

কর্তৃপক্ষ কখনোই দায়ী নয়…

Dr. Amit Pan November 6, 2026

অপপ্রচারের জবাবে

Doctors' Dialogue November 6, 2026

S I R: গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে.….

Sanjoy Mukherjee November 6, 2026

অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগরের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির

Abhaya Mancha November 5, 2026

ধনী, উন্নত ও সৌন্দর্যময় ইউরোপে এত অশান্তি কেন?

Bappaditya Roy November 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

699076
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]