Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যে লড়াই দিচ্ছে্ন তাকে অন্ততঃ সম্মান দিন

IMG_20200510_213215
Dr. Himadri Chakraborty

Dr. Himadri Chakraborty

Medicine specialist in a government hospital
My Other Posts
  • August 28, 2020
  • 6:50 am
  • 2 Comments

সেই মার্চের শেষ সপ্তাহ থেকে পরিবারের থেকে isolation-এ আছি। আলাদা ঘর। হাসপাতালের সময়টুকু ছাড়া দিন কেটে যায় ওই ঘরে। বইই সঙ্গী। মেয়ের অবসর কাটতো আমার সাথে বক বক করে। তাও প্রায় বন্ধ। একটা হতাশা গ্রাস করছে ক্রমশ। আট দিন আগে আমার এক অত্যন্ত প্রিয় সহকর্মী, যার ডাক্তারীর প্রতি ভালোবাসা অসীম, এক শ্বাসকষ্টের রুগীকে protective gear পরে দেখতে গিয়ে আজ করোনাতে আক্রান্ত। কাল তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। প্রটোকল অনুসারে ১৫ মিনিটের বেশি এ জাতীয় রোগীর কাছে থাকা উচিত নয়। কিন্তু উত্তেজিত জনতা তাঁকে বাধ্য করে ৩০ মিনিটের বেশি সময় থাকতে। অথচ তাঁরা রুগীকে যখন নিয়ে আসেন তাঁর অক্সিজেনের মাত্রা ৫৫%। বেশির ভাগের মুখেই মাস্ক নেই। ফল হাতেনাতে। এরই মধ্যে আমারও একই ঘটনা। আবার সেই সন্দেহভাজন শ্বাসকষ্টের রোগী ও পরবর্তী পরীক্ষায় covid পসিটিভ। চিরকালের অভ্যাস যত্ন করে দেখার। যদিও সময় নিয়েছি প্রটোকল মেনেই। (অথচ খবরে শুনি শ্বাসকষ্টের রোগী দেখলেই নাকি ডাক্তাররা পালাচ্ছে!)। সুতরাং বাড়ি ফিরেই আরো কড়া isolation।

বাড়িতে আশি বছরের মা। দূর থেকে দাঁড়িয়ে অসহায় ভাবে ছেলের খাওয়া দেখছে। এতদিনের অভ্যেস দাঁড়িয়ে থেকে খাওয়ানো। সেটা মানতে না পেরে মানসিক চাপে। মনে অজানা ভয়। মার ঠাকুর ঘরে আরো বেশি সময়। যেদিন বিকেলে বাড়ি থাকি সবাই একসাথে চা খাই। এখন আমি আলাদা। বন্ধ টিভি দেখা। রাত্রিবেলা শুতে আসলেই মেয়ের গলা জড়িয়ে সারাদিনের ঘটনা বিবৃত করা বন্ধ। সব সময় মুখ শুকনো করে ঘুরে বেড়ায়। দূর থেকে সজল দৃষ্টিপাত। সহধর্মিনীর আপাত কাঠিন্যের আড়ালে লুকিয়ে রাখা বেদনা। সব মিলিয়ে এক দুঃসহ জীবন যাপন। এরই মধ্যে এই ঘটনা পরিবারের মধ্যে তীব্র হতাশা নিয়ে আসে।

আজ সকালে ঘুম থেকে উঠে শুনি মেয়ে বলেছে, ‘বাবার কিছু হলে আমরা সবাই মরে যাওয়া ভালো’।

আমার মনে হল মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এ কি পেশায় এসেছি? চাকরি তো করি পরিবারের জন্য। সেই পরিবারের লোককে যদি নিরাপত্তা না দিতে পারি.. কি দরকার এই চাকরির??

আপনারা, যাঁরা এমন চাকরি করেন যে অফিসে কেউ করোনা হলেই তিন দিন অফিস বন্ধ করে sanitization হয়…জেনে রাখুন আমরা তা পাই না। জেনে রাখুন কোয়ারেন্টিনে থাকা আমাদের কাছে অজানা এক শব্দ। আমাদেরও ভর্তির জন্য এ হাসপাতাল, ও হাসপাতাল করতে হয়। পরীক্ষা করাতে অপেক্ষা করতে হয়। অথচ চোখের সামনে দেখি অন্য দপ্তরের অফিসাররা রাতারাতি পরীক্ষা করে নিয়ে আসেন।

এই লেখার উদ্দেশ্য একটাই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যে লড়াই দিচ্ছেন তাকে অন্ততঃ সম্মান দিন। আর স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হলে তাঁদের পরিবারের পাশে দাঁড়ান। তাঁরা যে দুঃসহ যাতনা নিয়ে কোনো ক্রমে মরে বেঁচে আছে..তাঁদের যাতনাটাও একটু অনুভব করুন।

PrevPreviousফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন পর্ব ২২
NextDiet during COVID 19 PandemicNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
জয়দেব মাহাত
জয়দেব মাহাত
5 years ago

ভগবানের আর্শীবাদে সুস্থ থাকুন।হৃদয়গ্ৰাহী লেখার জন্য ধন্যবাদ।

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

নত মস্তকে প্রণাম জানাই। অবশ্যই সুস্থ থাকবেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669598
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]