Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাইরাল হেপাটাইটিস

IMG_20200905_212034
Dr. Suvajit Shit

Dr. Suvajit Shit

General Physician
My Other Posts
  • September 4, 2020
  • 6:28 am
  • No Comments

আমাদের দেশের জনসাধারণের প্রধান স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে অন্যতম একটি হল ভাইরাল হেপাটাইটিস। আমাদের শরীরে যকৃৎ বা লিভারে ভাইরাস সংক্রমণের ফলে প্রদাহের সৃষ্টি হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলে।

এই রকম ভাইরাস প্রধানত পাঁচ প্রকারের হয় – হেপাটাইটিস A, B, C, D, E। সংক্রমণ দুই রকমের – স্বল্পমেয়াদী (Acute) বা দীর্ঘকালীন (Chronic) হেপাটাইটিস হতে পারে। সাধারণত ৬ মাসের বেশি সময় ধরে আক্রান্ত হলে দীর্ঘকালীন হেপাটাইটিস হিসাবে বিবেচনা করা হয়।

যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল হেপাটাইটিসে জন্ডিস হয়ে থাকে, কিন্তু মনে রাখতে হবে জন্ডিস এবং ভাইরাল হেপাটাইটিস সমার্থক নয়। জন্ডিস অনেক কারণে হতে পারে। সব জন্ডিসের কারণ হেপাটাইটিস নয়।

অন্যদিকে ভাইরাল হেপাটাইটিস জন্ডিসবিহীনও (anicteric) হতে পারে। এমনকি সম্পূর্ণরুপে উপসর্গহীনও (asymptomatic) হতে পারে।

সংক্রমণ
হেপাটাইটিস A ও E ভাইরাস মূলত খাদ্যনালীর মধ্য দিয়ে জল ও খাদ্যের সঙ্গে শরীরে সংক্রমিত হয়। অন্যদিকে হেপাটাইটিস B, C ও D ভাইরাস রক্তের মাধ্যমে বা যৌন সম্পর্কের মাধ্যমে বা জন্মগতভাবে সংক্রমিত হতে পারে।

উপসর্গ ও রোগ লক্ষণ
জন্ডিস এই রোগের মূল উপসর্গ। জন্ডিস কোন রোগ নয়, এটি একটি লক্ষণ। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে শরীরের চামড়া, চোখের সাদা অংশ বা স্ক্লেরা, মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। জন্ডিস পরীক্ষা করার সবচেয়ে প্রকৃষ্ট জায়গা হলো চোখের স্ক্লেরা। দিনের আলোয় চোখের উপরের পাতা সরালেই স্ক্লেরার হলুদ রং স্পষ্টভাবে দেখা যায়। সাধারণত জন্ডিস দেখা দেবার ৪-৫ দিন আগে বমি বমি ভাব, খাদ্যে অরুচি, মাথা ব্যথা, শরীরে দুর্বলত,  ইত্যাদি উপসর্গ দেখা যায়। জন্ডিস সাধারণত ১-৪ সপ্তাহ স্থায়ী হয়।

এটা মনে রাখা জরুরী – অনিয়ন্ত্রিত বমি, ঝিমিয়ে পড়া, অস্বাভাবিক আচরণ এইসব উপসর্গ দেখা দিলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে।

পরীক্ষা-নিরীক্ষা
এই রোগে রক্তের পরীক্ষা লিভার ফাংশন টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রক্তের বিলিরুবিন, এস জি ও টি (S.G.O.T.) এবং এস জি পি টি (S.G.P.T.) উৎসেচকের মাত্রা বেড়ে যায়। জন্ডিসের কারণ নির্ণয়ের জন্য রক্তের হেপাটাইটিস ভাইরাল মার্কার এবং আল্ট্রাসনোগ্রাম করানোর দরকার পড়তে পারে।

চিকিৎসা
এই রোগের চিকিৎসার ব্যাপারে মানুষের মনে নানারকম কুসংস্কার প্রচলিত আছে। অনেকে মনে করেন, জন্ডিস মানেই গরম। অতএব, কোনোভাবে ঠাণ্ডা লাগাতে পারলে ভালো হয়ে যাবে। এজন্য দিনে অনেকবার স্নান করা, বরফ প্রয়োগ, প্রচুর পরিমাণে ডাব খাওয়া ইত্যাদির মাধ্যমে শরীর ঠাণ্ডা করার চেষ্টা করেন। অনেক ‘শিক্ষিত’ মানুষও বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা না করিয়ে মালা, ঝাড়ফুঁক, তাবিজ-কবচের মতো নানা কুসংস্কারের বশবর্তী হয়ে পড়েন।

আসলে বেশিরভাগ ক্ষেত্রেই স্বল্পমেয়াদী হেপাটাইটিস A ও E নিজের থেকেই ভালো হয়ে যায়। এখানে ওষুধের কোনও ভূমিকা প্রায় নেই বললেই চলে।

তবে হেপাটিক ফেইলিওর বা ডিহাইড্রেশন-এর মতো জটিলতা তৈরি হলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে।

রোগীর পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত প্রয়োজনীয়। এতে করে রোগীর শরীরের বেসাল মেটাবোলিক  রেট কম রাখা যায়।

পর্যাপ্ত পরিমাণে জল পান করা আবশ্যক।

আর দরকার স্বাভাবিক রুচিসম্মত খাবার খাওয়া। জন্ডিসে প্রচলিত ডাবের জল, আখের রস ইত্যাদি খাবার খেতে পারেন। অনেকে মনে করেন এই রোগে হলুদ মশলা খাওয়া নাকি নিষেধ। কিন্তু প্রকৃত অর্থে জন্ডিসের হলুদ এবং খাবারের হলুদের কোন সম্বন্ধ নেই। এই রোগে এমনিতেই খাবারে রুচি কমে যায়, তাই মশলা বিহীন বিস্বাদ খাবার খাওয়া একেবারেই যুক্তিযুক্ত নয়। আমিষ হোক বা নিরামিষ হোক রোগীর দরকার স্বাভাবিক রুচিসম্মত খাবার।

PrevPreviousডিপ্রেশন মানে মন খারাপ
Nextবিপরীত গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669588
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]