Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিজের মনের যত্ন কি ভাবে নেবেন?

IMG_20200524_223553
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • September 6, 2020
  • 8:57 am
  • No Comments

এই অতিমারীর কালে শরীরের যত্ন সম্বন্ধে অনেক কথা আমরা জানতে পারছি। আজ আমি মনের যত্ন সম্বন্ধে দু চার কথা আপনাদের জানাতে চাই।

প্রথমত: মন সম্বন্ধে সাধারণ ধারণায় অনেক ভুল ভ্রান্তি আছে। যেমন এমন একটা ধারণা বহুল প্রচলিত যে মন আসলে আমাদের হৃদয়। সেই হৃদয় কবির কল্পনায় আর কবিয়ালের গানেই সত্যি হয়ে থাক। আসলে মনের শরীরবৃত্তীয় কাজ কারবার নিয়ন্ত্রিত হয় আমাদের মস্তিষ্কের মাধ্যমে। তাই মস্তিষ্ক বা ব্রেনের যত্ন নেওয়াটা মনের যত্নের একটা গুরুত্বপূর্ণ দিক।

মাথা ঠান্ডা রাখতে তাই পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরী। দিনে 6-7 ঘন্টা বিশ্রাম নিন।

এরপরে যেটা খুব দরকারী তা হলো মনকে যতটা সম্ভব চিন্তামুক্ত করে রাখা। চিন্তা ভাবনার ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ বজায় রেখে তা করা চলতে পারে। অর্থাৎ অযথা দুশ্চিন্তা করার অভ্যাস বদলাতে হবে। তার জন্য দুশ্চিন্তা মাথায় এলে নিজেকে প্রশ্ন করুন সেই দুশ্চিন্তার বাস্তব ভিত্তি কিছু আছে কিনা। একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে ভালভাবে বোঝা যেতে পারে। যেমন মনে খুব দুশ্চিন্তা হচ্ছে যে “আমার বোধহয় করোনা হয়ে যেতে পারে”, অথচ আপনি বাড়িতে থাকছেন, বারেবারে হাত ধুচ্ছেন, মাস্ক ব্যবহার করছেন তাও মনে হচ্ছে আপনি অসুস্থ হতে পারেন। এই চিন্তা ক্রমে দুশ্চিন্তায় পরিণত হয়েছে কারণ আপনি এই চিন্তাটাকে কখনোই চ্যালেঞ্জ করেন নি। যতবার এটা মাথায় এসেছে তাকে সাপোর্ট করেছেন। বিভিন্ন উদাহরণ খাড়া করবার চেষ্টা করেছেন যেমন ওই তো সমরবাবু বাড়িতেই ছিলেন তাও ওনার অসুখটা হলো। কিন্তু এ কথা ভাবেন নি যে সমরবাবু সব নিয়ম ঠিক করে মেনেছেন কিনা তা আপনার জানা নেই।

বিশেষজ্ঞদের পরামর্শ মতো চলার কাজটা আপনি করলে সংক্রমণ এড়ানো সম্ভব, আর সেটা আপনি করছেন। দূরত্ব বজায় রেখে প্রতিবেশীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে দেখবেন মনে আত্মপ্রত্যয় অনুভব করবেন।

এটা একটা উদাহরণমাত্র। যেটা বলার সেটা হলো কোন দুশ্চিন্তা মাথায় আসছে মানেই সেটা ঠিক এইটা বিশ্বাস করা চলবে না। তাকে যাচাই করা প্রয়োজন যে তার বাস্তব ভিত্তি কতটা আছে।

এতো গেল দুশ্চিন্তা করার অভ্যাস বদলানো।

তাছাড়া নিয়মিত রুটিনের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে বাজে চিন্তার অভ্যাস অনেকটা নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন কিছু কায়িক পরিশ্রম ও ব্যায়াম করলে ব্রেনে রক্ত সঞ্চালন ভাল হয় ফলে মন চাপমুক্ত থাকে ঘুম ভাল হয়।

এরপর যেটা দরকার সেটা হলো বিনোদন। শত কাজের মধ্যেও করতে ভাল লাগে এমন কিছু কাজ করুন। যেমন বই পড়ুন বা ছবি আঁকুন বা গান শুনুন। এতে মন চাপমুক্ত হবে কারণ ভাল লাগার অনুভূতি আপনার জীবনে আনবে ইতিবাচক পরিবর্তন।

PrevPreviousGuidelines on Dead Body Management
Nextকরোনা আবহে সত্যজিৎ রায়ের সিনেমাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

“সব মরণ নয় সমান”

July 9, 2026 No Comments

এক আর পাঁচে ছয় হাতে রইলো কতো ? মাদক নেশা পাচার চক্র সাথে মরণ শুধু পরে রইলো হাতে!! সব মরণ নয় সমান মৃত্যু আমার আগে

এবার ঘটনাস্থল বারুইপুর

July 8, 2026 No Comments

এবার ঘটনাস্থল বারুইপুর। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক কিশোরী। রবিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ,

PMSF In Solidarity with Students Protesters

July 8, 2026 No Comments

06/07/2026 Members of PMSF (Progressive Medicos and Scientists Forum)  today visited the ongoing NEET paperleak protest at Jantar Mantar, interacted with their medical team and

সাম্প্রতিক পোস্ট

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

“সব মরণ নয় সমান”

Shila Chakraborty July 9, 2026

এবার ঘটনাস্থল বারুইপুর

West Bengal Junior Doctors Front July 8, 2026

PMSF In Solidarity with Students Protesters

Doctors' Dialogue July 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

647915
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]