Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কাল্পনিক গল্প, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই

WhatsApp Image 2022-10-08 at 2.08.27 AM
Dr. Ratan Halder

Dr. Ratan Halder

General Medicine Specialist
My Other Posts
  • October 8, 2022
  • 10:12 am
  • No Comments

২৪/০৯/২০২২

এখন সকাল ৬ টা, রাস্তায় দাঁড়িয়ে আছি। ভাবছেন এত সকালে রাস্তায় কেনো? সকাল ৬:৩৫-এর মেদিনীপুর-হাওড়া ডাউন ট্রেন ধরার জন্য, টোটো গাড়ীর অপেক্ষায়। আচ্ছা, ওই তো একটা টোটো আসছে।

কোথায় যাবেন?

স্টেশন।

উঠুন।

৭ মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছলাম। টিকিটের লাইনে একটু ভীড় ছিলো, কিন্তু টিকিট কেটেই ট্রেনে উঠলাম। সকালের ডাউন ট্রেন গুলোতে ভীড় কম হওয়ায়, নিজের পছন্দ মত একটা জানালার ধারের সিট পেয়ে গেলাম। ইয়ার ফোনটা কানে লাগিয়ে পুরনো হিন্দি গান শুনতে শুনতে চোখ-দুটি বুঝে থাকলাম। যখন ট্রেনটা ছাড়লো, শরৎ-এর শীতল হাওয়া গায়ে লেগে চোখটা খুলে গেলো।

আমার পাশে বসে ২৩-২৪ বছর বয়সী যুবক, এই ঠান্ডা মনোরম পরিবেশেও তর তর করে ঘামছে। ভাবলাম দৌড়ে ট্রেন ধরেছে বলে হয়তো ঘামছে।

কিন্তু না। আমি ভুল ছিলাম ২-৩ টে স্টেশন যাবার পরেও এই ঠান্ডা আবহাওয়ায় সে ঘামতে থাকলো, সঙ্গে তার হাত-পা এমনকি পুরো শরীর কাঁপছে। বুঝলাম ছেলেটি মারাত্মক ভাবে চাপে আছে। অনেকক্ষণ দেখার পরে কথোপকথন শুরু করলাম।

কী হয়েছে ভাই?

কিছু না।

না, তুমি এত ঘামছ, হাত পাও কাঁপছে। তুমি খুব টেনশনে আছ। জলের বোতল এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, জল খাবে?

হ্যাঁ দাদা, একটু জল দাও।

আমি জলের বোতল দিতেই সে ঢকঢক করে জল খেয়ে নিল। তারপর রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বোতলটা আমাকে দিয়ে বললো, ধন্যবাদ দাদা।

আমি আবার কথোপকথন শুরু করলাম, কোথায় যাবে?

কলকাতা।

তা, এত টেনশন কিসের ভাই?

কী বলবো দাদা! চাকরির যা বাজার, আর আমাদের মত বেকার ছেলেদের টেনশন ছাড়া কী হবে!

এরপর সে নিজে থেকেই বলতে শুরু করলো। আমি পড়াশোনায় খারাপ ছিলাম না। মাধ্যমিকে ৬৫০ এর ওপরে পেয়েছি। আমার স্পেস সাইন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিলো, কিন্তু আর্থিক অবস্থার জন্য সেটা আর হয়ে ওঠেনি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশে BA এবং MA করি, NET qualify করি। কিন্তু এই চাকরির বাজারে PhD করা বিলাসিতা মনে হলো। তাই ছেড়ে দিয়ে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন শুরু করলাম। দুটোতে ইন্টারভিউ পর্যন্ত গেছি, কিন্তু ফাইনাল সিলেকশন হয়নি। কেনো হয়নি সেটাও বুঝতে পেরেছিলাম, এখন তো সবাই জানতে পারছে। ওরা আমার কাছেও চেয়েছিল, দিতে পারিনি। একদিক দিয়ে ভালোই হয়েছে, দিলে চাকরি তো থাকতই না সঙ্গে সন্মানটাও যেত।

তবে দাদা জানো, সব থেকে frustrating কী? কাল একটা document attest করার জন্য BDO office-এ গিয়েছিলাম। ৩-৪ ঘণ্টা ধরে বসেছিলাম তাও attested করলো না। বসে থাকার সময় দেখলাম আমাদের ক্লাসের সব থেকে বাজে ছেলে, যে তার বাজে ব্যবহারের জন্য বেশিরভাগ দিন ক্লাসের বাইরে থাকতো, সে এসেই গট গট করে অনুমতি ছাড়াই BDO office-এ ঢুকে গেলো। কারণ সে এখন বড় নেতা। কলেজে এসে মাস্তানি করার সঙ্গে ছাত্র রাজনীতি শুরু করে এবং খুব তাড়াতাড়ি সে একজন প্রভাবশালী ছাত্রনেতা হয়ে যায়। এখন কোনো সরকারি আমলার রুমে ঢুকতে তার কোনো অনুমতি লাগে না। আর তুমি ভাবো, আমরা এত পড়াশোনা করে কী করলাম? একটা attest করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। পড়াশোনার কি আদৌ কোনো মূল্য থাকছে? আমরা কাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছি? কাদেরকে আমরা সমাজের সম্মানীয় স্থানে বসাচ্ছি, এগুলো তো আমাদের দেখা উচিৎ।
দেখবে, সামনেই তো দুর্গা পুজো। উদ্বোধনগুলো এই লোকগুলোই করবে। আগে কিন্তু আমরা দেখেছি পাড়ার সব থেকে সন্মানীয় ব্যক্তি, যাকে সবাই সমীহ করে, ভালোবাসে সেই পুজো উদ্বোধন করতো। এখন তো সব কিছুতেই পলিটিকস। যাইহোক দাদা। অনেক বললাম। বেশি বললে আবার কেস খেয়ে যাবো।

ধন্যবাদ, বলেই সে সাঁতরাগাছি নেমে পড়লো। আমিও হাওড়া স্টেশনে গিয়ে অন্য একটি ট্রেন ধরে রওনা দিলাম।

PrevPreviousশিশুদের হাত পা মুখের রোগ হলে কি হয়, কি করবেন?
Nextমহালয়া থেকে বিজয়াNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

নানা পাটেকর চলে গেলেন

October 9, 2026 No Comments

আমরা, যারা গত শতকের সাতের দশকে জন্মেছি, তাদের সিনেমা দেখার গল্পটা একটু অদ্ভুত। আমরা বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই উত্তমকুমার প্রয়াত – তারুণ্যে পৌছাতে পৌঁছাতে দেখছি উত্তমোত্তর

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

নানা পাটেকর চলে গেলেন

Dr. Bishan Basu October 9, 2026

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688120
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]