Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জন্মদিনের শুভেচ্ছা নেবেন লেনিন

IMG_20240423_084507
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • April 23, 2024
  • 8:45 am
  • One Comment

বিপ্লবের ঠিক পরে পরেই লেনিন জার্মানির সাথে শান্তিচুক্তি করতে বাধ্য হয়েছিলেন। ব্রেস্ট লিটভস্ক চুক্তি। রাশিয়া তার বেশ কিছু ভূখণ্ড হারায়। এই চুক্তির সময় বলসেভিক পার্টির সেন্ট্রাল কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ লেনিনের বিরোধিতা করেছিলেন যার নেতৃত্বে ছিলেন বুখারিন। আর একটা অংশ ছিল দোদুল্যমান যার নেতৃত্বে ছিলেন ট্রটস্কি। লেনিন প্রত্যেককে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেন। শেষমেষ লেনিনের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে সাতটি, বিপক্ষে চারটি এবং ট্রটস্কি সহ চারজন ভোটদানে বিরত থাকেন। এর আটমাস পড়ে ট্রটস্কি লেখেন, খুব সাহসের সাথে নিজের ভুল স্বীকার করেই লেখেন যে “অন্যান্য অনেক জনের মতো তাঁর অবস্থান ভুল ছিল,. লেনিন ঠিক ছিলেন। লেনিন যদি জেদ ধরে না থাকতেন তাহলে চুক্তি সই হত না এবং দেশের তথা বিশ্ব ব্যাপী বিপ্লবী সংগ্রামের তাতে অপূরণীয় ক্ষতি হয়ে যেত।”

এখানেই শেষ নয়। ওই দিনই তুরিদে প্রাসাদে পেড্রোগ্রাদ সোভিয়েত এবং কেন্দ্রীয় কমিটির সভা বসে। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। লেনিন সহ অন্যান্য নেতৃত্ব সেখানে গিয়ে পৌঁছান সন্ধ্যে সাতটা নাগাদ। লেনিনের আগের বক্তারা বিশেষ করে বুখারিন গোষ্ঠীর
কার্ল রাদেক এই চুক্তির বিপক্ষে জ্বালাময়ী ভাষণ দেন। উপস্থিত প্রতিনিধিরা উত্তেজিত। আরও নেতৃত্ব একই সুরে বক্তব্য রাখেন। লেনিন চুপ করে বসে শুনছিলেন। তার পালা আসলে বলতে ওঠেন। এর আগে রাদেকের সাথে তাঁর কথা কাটাকাটি হয় গেছে।

লেনিনের শাণিত যুক্তিপূর্ণ বক্তব্যের পর ভোটাভুটি হয় এবং শান্তি চুক্তি সই করার প্রস্তাব সংখ্যাধিক্য সহ পাশ হয়। যে জটিল কূটনৈতিক-সামরিক চিন্তাভাবনা তার পেছনে ছিল সেটা আজকের লেখার প্রতিপাদ্য নয়। পরে প্রমাণিত হয়েছিল যে আরো রক্তক্ষয়ী যুদ্ধে না জড়িয়ে শিশু সমাজতান্ত্রিক রাষ্ট্রকে রক্ষা করার জন্য লেনিনের ওই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, সমর্পণ করা ওই সব ভূখণ্ড এর অধিকাংশ পরে সোভিয়েত এর হাতে ফিরে আসে।

এতক্ষণ কেবল ভূমিকা গেল। আজকের লেখার মূল প্রতিপাদ্য লেনিনের সাথে রাদেকের কথোপকথন। রাদেক বারবার কেন্দ্রীয় কমিটিতে তাঁদের মতামতের সংখ্যাগরিষ্ঠতার যুক্তি দিচ্ছিলেন। লেনিন খুব অবাক বিস্ময়ে রাদেকের দিকে ঘুরে জিজ্ঞেস করেছিলেন, “সংখ্যাগরিষ্ঠ? কিন্তু রাশিয়ার অধিকাংশ মানুষতো শান্তিই চায়।” রাদেক প্রতিবাদ করে বলেন, “আপনি জানলেন কি করে?” লেনিন উত্তর দেন যে “রাশিয়ার অধিকাংশ মানুষতো ইতিমধ্যেই শান্তির সপক্ষে ভোট দিয়ে ফেলেছে।” “কি ভাবে?” “কেন তাদের পদযুগল দিয়ে। কমরেড রাদেক আপনি দেখেন নি সৈনিকরা কি ভাবে ফ্রন্ট ছেড়ে পালিয়ে আসছে জোরসে পা চালিয়ে? আর এই সৈনিকরা কাদের প্রতিনিধিত্ব করে? কৃষকদের। আর কৃষকরা হলেন রাশিয়ার জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ।”

জনগনের নেতা হতে গেলে, জননেতা হতে গেলে কেবল পার্টির বড় নেতা হলেই চলে না, জনগণের মন পড়তে জানতে হয়। জনগণকে সত্যিকারের ভালোবেসে মার্ক্সবাদের অনুশীলন করা মহান কম্যুনিস্ট নেতা লেনিন সেটা পারতেন। তিনি পালিয়ে আসা জোরসে পা চালানো দেখে জনগণের বক্তব্য শুনতে পেতেন, মনোভাব বুঝতে পারতেন,। সব সময় জনগণকে মুখে কিছু বলতে হয় না। ভাষাহীন এক জোড়া ত্রস্ত পদ যুগলও অনেক মনের ইচ্ছে জানিয়ে দিতে পারে।

লেনিনকে নিয়ে অধিকাংশ আলোচনায় এটাই বারবার উঠে আসে যে তিনি অসাধারণ তাত্ত্বিক নেতা ছিলেন, পার্টির মধ্যেকার বিতর্কে তিনি বারবার সঠিক পার্টি লাইনের দিশা দেখিয়েছেন এবং শেষ পর্যন্ত হাতে কলমে বিপ্লবটা করেছিলেন। জননেতা বলতে বারংবার দেশ বিদেশের মধ্যপন্থী বা দক্ষিণপন্থী নেতাদেরই উদাহরণ টানা হয়, লেনিনকে টানা হয় না। লেনিন যে কত বড় মাপের জননেতা ছিলেন, জনপ্রিয় নেতা ছিলেন সেটা জানা বোঝার জন্যই এই ছোট্ট লেখাটা। পৃথিবীর প্রতিটা দেশের মার্ক্সবাদী লেনিনবাদীদের, তাদের দলের কর্মীদের, এমন কি নেতাদেরও, লেনিনের কাছ থেকে কত কি শেখার বাকি আছে। অসুবিধে তো কিছু নেই।

ধর্মতলার মোড়ে লেনিন তো এখনো অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আপনাদের সবার জন্য। খালি একটু পা চালিয়ে ভাই। দেরি হয়ে যাচ্ছে যে।

জন্মদিনের শুভেচ্ছা নেবেন লেনিন।

এপ্রিল ২২, ২০২৪

PrevPreviousব্যক্তিগত ডায়েরি থেকে
Nextগর্ভাবস্থায় ইউ এস জিNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

ইশ্😍😘কী সুন্দর যে লেখাটা।
আহা আপ্লুতার “একটু পা চালিয়ে ভাই ” কবি সুভাষ মুখোপাধ্যায়। এই তো বিদেশী মতবাদ তথা ভিণদেশী বিদেশী তাত্ত্বিক নেতা বিপ্লব কোনো ধরা ছোঁয়ার বাইরে নয়।না কোনো অহংকার। সব দেশ মিলেমিশে যেখানে এক নিন্ নিন্ নিন্ লেনিন।
একরাশ বিপ্লবী অভিনন্দন গ্রহণ করুন কমরেড।
রোজ রোজ লেনিন জন্মদিন। জীবনের প্রাঞ্জল দর্শন হোক যাবতীয় ন্যাক্কারজনক মন সমাজের মধ্যের বাসস্থানেও।এইটাই বিশেষত এইটাই বোঝানোর জন্য। আমরা আলাদা নই কোথাও। আমাদের প্রত্যেকের মধ্যেই একজন লেনিন বাস করেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633698
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]