Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

টাটকা গল্প

ain
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • July 24, 2025
  • 7:10 am
  • One Comment
আজ ভোরে চেম্বার ছিল নাটাগড়ে। এলার্মের আওয়াজে ঘুম ভাঙতেই আক্কেল গুড়ুম। পৌনে ছটা বাজে, তবুও চারদিক অন্ধকার। সাথে ঝমঝম বৃষ্টি।
কিন্তু কিছু করার নেই। আমি খুপরিজীবী চিকিৎসক। ঝড় হোক, বন্যা হোক, ভূমিকম্প হোক- খুপরিতে সময়মতো পৌঁছাতেই হবে।
রেনকোট গায়ে জড়িয়ে স্কুটার নিয়ে বেরিয়ে পড়লাম। রেনকোটটা কিছুটা সান্ত্বনা পুরস্কারের মতো। সব কিছুই ঠিকঠাক, শুধু চেনটা কেটে গেছে। সোদপুর রোডের মতই। সব কিছু ঠিকঠাক। শুধু রাস্তার মাঝেই জায়গায় জায়গায় পুকুর। তার উপর ক’দিন আগেই দুই জায়গায় পরপর ছয় সাতটা করে বাম্পার দিয়েছে। কেন দিয়েছে আমার মত নন- টেকনিক্যাল লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই বোঝার চেষ্টাও করিনি।
আমার ছোটোমেয়ে রানী এই রাস্তা দিয়ে প্রতিদিন বিকালে সোদপুরের নিউ কলোনি ক্লাবের মাঠে যায়। ও একটা বাম্পারের সেটের নাম দিয়েছে দীঘা, অন্যটার বকখালি। দীঘায় স্কুটার বড় বেশি লাফায়। বকখালিতে কম।
এমনিতেই রাস্তার ভালোবাসায় স্কুটারে ‘সকার’ বলে আর কিছু অবশিষ্ট নেই। দুবেলা দীঘার ঢেউ সামলানো ক্রমশ কঠিন হচ্ছে। তবু সামলাতে হয়।
নাটাগড়ে রাজীবের চেম্বারে পৌঁছে আরো ঘাবড়ে গেলাম। ঘুরঘুট্টে অন্ধকার। তারমধ্যে দুটো মোমবাতি জ্বলছে। ব্যাঙের ডাক গ্যাঙর গ্যাঙ।
রাজীব হেসে বলল, একেবারে একেলাস বন্দোবস্ত। কারেন্ট নাই। ইনভার্টার জল ঢুকে ঘেঁটে গেছে। তবে পেশেন্টও বেশি নাই। সমস্যাও নাই।
মোমবাতির আলোয় আর মোবাইলের ফ্ল্যাশে রোগী দেখছি। প্রথম রোগীর কাঁধে দগদগে ঘা। বলছেন, রাত্রে ভালোই শুয়ে ছিলাম। সকালে উঠে দেখি এই অবস্থা। এক রাতের মধ্যে সেলুলাইটিস হয়ে যায় ডাক্তারবাবু?
বললাম, সেলুলাইটিস হয় না। কিন্তু পোকাইটিস হয়।
ভদ্রলোক ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, সেটা কী রোগ?
বললাম পরের দিন যখন কারেন্ট থাকবে, ফ্যান চলবে- ব্যাখ্যা করে বলব। আপাতত ওষুধ খান আর মশারি টাঙিয়ে শোন।
পরের রোগিণীর ডায়াবেটিস। পা চুলকেই চলেছেন। যাতে চুলকাতে সুবিধা হয়, তার জন্য একটা চিরুনি নিয়ে এসেছেন। বললাম, আবার কী হলো?
তিনি বললেন, কী আবার হবে। পানিহাটিতে থাকি। পানির মধ্যে হাঁটি। যা হওয়ার তাই হয়েছে।
আরো গোটা কতক রোগী দেখলাম। তারপর রাজীবের রাধারা আসতে শুরু করলেন। যারা রাজীবের কাহিনী আগে পড়েছেন, তাঁরা সকলেই তার পরকীয়ার কথা জানেন। যত সহায় সম্বলহীন বুড়ি আছে, রাজীবের সাথে তাঁদের প্রায় রাধা কৃষ্ণের সম্পর্ক। সেইসব নায়িকাদের জন্য রাজীব করতে পারে না হেনো কাজ নেই।
বুড়িগুলোও আস্কারা পেয়ে পেয়ে আমাকে পাত্তা দেন না। একজন তো মুখের উপরই বললেন, কী ডাক্তার রে বাবা, দু- মাসে হাঁটু ব্যাথা একটুও কমাতে পারলে না।
এমনিতেই বদ্ধ ঘরে মোমবাতির গরম। মাথাটাও চট করে গরম হয়ে গেল। বললাম, তোমার কৃষ্ণকে গিয়ে বল, খারাপ ডাক্তারের বদলে ভালো ডাক্তার আনতে।
চেম্বার ঝটপট শেষ করে বের হচ্ছি, অমনি চারদিক আলো করে কারেন্ট চলে এলো। পাখা ঘুরতে শুরু করল।
রাজীব বলল, অনেক ঘেমেছেন। রেনকোট পরে আবার ঘামবেন। একটু পাখার হাওয়ায় শুকিয়ে যান।
শুধু শুধু শুকাবো? তাই বসে বসে লিখে ফেললাম। এবার বাড়ি যাই। বাড়ির সামনের খুপরিতে বসতে হবে।
বিদ্রঃ দ্বিতীয় ছবিটা শিক্ষামূলক। মশারী টাঙিয়ে শোবেন না খুব ভালো কথা। কিন্তু মশারী না টানালে যে ছাপ্পান্ন রকমের সমস্যা হয় তার একটি। পোকাইটিস
PrevPreviousগল্প লেখার গল্প
Nextবটতলার কথাNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
10 months ago

পড়ে বেশ মজা হলো যে হাজারো হ্যাপা সামলেও ভেতরের রসবোধ একেবারে শুকিয়ে যায় নি। এমনিতেই মানুষের জীবন সমস্যায় ভরে উঠছে দিন দিন তার ওপর নিজের ভেতরের তৈলাধারটি রসশূন্য হয়ে যায় তাহলেই মুশকিল। ভালো থাকুন।রসেবশে থাকুন রসরাজ হয়ে

0
Reply

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635426
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]