Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিঃসঙ্গ CCU-তে অনশনের উপলব্ধি

IMG_20221216_073423
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • December 16, 2022
  • 7:31 am
  • No Comments

ঋতম মুখোপাধ্যায়ের লেখা

অত্যন্ত দুঃখিত, বাকি ৪ কমরেড। আমি শেষ অব্দি টানতে পারলাম না। সর্বোপরি সেঞ্চুরিটা করতে পারলাম না। আমার বাদ পড়ে যাওয়া লড়াইটা স্বার্থপরের মতো তোমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে এলাম.. শারীরিকভাবে এখনও ইচ্ছে করছে ছুটে গিয়ে আবার অনশনে বসি তোর/তোমাদের সাথে, আবার দিনে ১৫ ঘণ্টা করে ঘুমিয়ে প্রত্যুষকে বিব্রত করি, আবার ভাট বকে লোকজনকে জ্বালাই.. কিন্ত saline চালিয়ে দিয়েছে। ফলে সেটা টেকনিক্যালি সম্ভব নয়। এ যাত্রাতেও আমি as usual ছড়ালাম। তোমাদের “কে প্রথম OUT হওয়ার” বাজিটা তোমরা জিতেই গেলে।

তবে কিছু কথা মনে পড়ছে এখন, তাই লিখছি। এই একলা নিঃসঙ্গ CCU আমায় হাড়ে হাড়ে শেখাচ্ছে একসাথে লড়াই করার মর্মটা। সেই একসাথে খালি পেটে গান আর আড্ডাটা আজ খুব মনে পড়ছে। মনে পড়ছে নিজেদের মধ্যে করা ইয়ার্কি ফাজলামিগুলো। মনে পড়ছে কৌশিকদার দেখানো খাবারের reels-গুলো, কিংবা সাবিতদার “ভাই আমরা hardcore অনশন করছি, এই দাদা আজ আমাদের ট্রিট দেবে বলেছে। জলদি নাম নোট করে নে”। কিংবা প্রত্যুষের সাথে করা খুনসুটি আর হঠাৎ উপলব্ধিগুলো “ভাই প্রথম যখন এখানে এসেছিলাম কখনো ভেবেছিলাম এক দিন এই কলেজটাকে আবার কলেজ বানাতে আমাদের অনশনে বসতে হবে! তাও এই ক্ষুদ্র necessity-গুলোর জন্য। তবে দেখিস আমরা যদি করে যেতে পারি এটা, কলেজটাকে আর কখনো ফিরে দেখতে হবে না”। প্রত্যুষ আর আমার পার্টনারশিপটা আলাদাই ছিল। রণবীরদার সেই অনবরত PES খেলা আর চাটন খাবার পর অত্যন্ত চেষ্টা সত্ত্বেও অতীব করুণ comeback গুলোর কথা কি ভুলে থাকা যায়! আরো মনে পড়ছে সেই সব খাবারের লিস্টটার কথা যেগুলো আমরা খাবার প্ল্যান করেছি অনশনের পর।

আমার আজ খুব খারাপ লাগছে আমার বাকি অনশনকারীদের নিয়ে, মূলত কারণ আমি তাদের কষ্টটা অনুভব করতে পারছি। তারা এখনও সবাই না খেয়ে লড়ে যাচ্ছে authority-র চোখে চোখ রেখে। আমি জানি তারা সহজে ছাড়বে না, আমার বাকি রাখা লড়াইটা ঠিক লড়ে নেবে। সস্তার মোটিভেশন দেওয়ার জন্য আজ আমি না থাকলেও, এখন অনশন মঞ্চ আরো প্রাণবন্ত সৌমিতদা আর শুভেদার আগমনে।

আমরা অনশনকারীরা সামনে থাকলেও, সেই সমস্ত ভাই, দাদা আর বন্ধুরা যারা দিনের পর দিন আমাদের সমস্ত রকমের সাহায্য করে গেছে, তাদের লড়াইকে কুর্নিশ জানতে ইচ্ছে করছে আজ। সপ্তর্ষিদা, অনিন্দ্যদা, সঞ্জীবদা, তপদীপদা, সৈকতদা, ত্রিদিবরা আমাদের নিয়ম করে জল খাওয়া থেকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া, রাতে মশারী টাঙিয়ে দেওয়া থেকে শুরু করে সকাল হলে মশারী খুলে দেওয়া, কোনো দায়িত্বে একটুকুও গাফিলতি করেনি। এবং আমরা একটু ক্যেত বা ফাঁকি দিলে, এদের থেকে ভালো রকম ঝাড় খেতে হতো। তৎক্ষণাৎ রিপোর্ট পৌঁছে যেত আমাদের “higher authority”-র কাছে অর্থাৎ MOD-দা আর আপনদা। এই দাদারা, সবাই নিজেদের পড়াশুনো, duty এবং ব্যক্তিগত জীবন বিপন্ন করে যে সংকল্প নিয়ে আমাদের দেখভাল করছে, প্রত্যেক ৪-৫ ঘণ্টা পর পর check up করছে এবং একাধারে সারাদিন প্ল্যানিং করছে আন্দোলনটা কি ভাবে এগিয়ে নেওয়া যায়, তা সত্যি অকল্পনীয়। এদের ছাড়াও আরো অনেক গ্রুপ ছিল যা সব আমি এখনও জেনে উঠতে পারিনি, যাদের প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকতো, কারুর social media আবার কারুর অফলাইন লিফলেট বিতরণ। এই গ্রুপগুলোর সমন্বয় কি করে হতো জানি না, তবে এগুলো যে সুমনদা, অয়নদা, MOD দা, মৃন্ময়দা, অনিন্দ্যদা, দেবাদা, আপনদার মত অনেক দাদা দিদিরাই করত তা বুঝতে পারতাম।

সত্যি বলতে এই আন্দোলনের ফল জানা নেই আমার। কিন্তু যা আমি শিখলাম এই কয়েকদিনে, যে ভালোবাসা পেলাম সকলের কাছ থেকে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি এই কিছুদিনে, নতুন ভাবে ৮৮ কলেজে স্ট্রিটের প্রেমে পড়ে গেলাম, যেখানে আপোস করা কারুর মাথাতেও আসেনা, যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা সকলের অভ্যেসে পরিণত হয়, যেখানে ভয় শব্দটা কারুর ডিকশনারিতেও নেই। এমন ভাই, বোন, দিদি, দাদা, বন্ধুদের সংস্পর্শে থেকে সমাজে বিপ্লব আনতে পারব কিনা ঠিক জানি না, তবে জীবন যুদ্ধে ঠিক honours পেয়ে যাবো।

PrevPreviousমেডিক্যাল কলেজে অগণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচন বাতিলের প্রতিবাদে চলমান অনশন আন্দোলনের সংহতিতে গণ কনভেনশন
Nextএগিয়ে আসুন, ওদের পাশে থাকুন!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671737
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]