Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

টুকরো গল্প

FB_IMG_1607685919003
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • December 12, 2020
  • 9:53 am
  • No Comments

আমরা যারা বেড়াতে টেড়াতে যাইনা, দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জীবন কাটাই, প্রকৃতি তাদের নিয়ে হেব্বি বিব্রত। হয়তো আমাদের চমক দেওয়ার জন্যই প্রকৃতি মাঝে মাঝে ভোল বদলায়।

আজ যেমন সকাল সাড়ে ছটায় স্কুটার বের করে পিলে চমকে গেল। চারিদিকে ভয়ানক কুয়াশা। মনে হচ্ছে গায়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। বছর তেরো আগে একবার মেঘালয় গিয়েছিলাম। মাস দেড়েক ছিলাম। বেড়ানোর জন্য নয়। এক হেলথ্ সার্ভের কাজে। সেখানেই এরকম ঘন কুয়াশা দেখতাম।

এমনিতেই মাস্ক পরলে চশমার কাঁচ ঝাপসা হয়ে যায়। কুয়াশা হলো গোদের ওপর বিষফোঁড়া। ফাঁকা ওভারব্রিজে যখন স্কুটার নিয়ে উঠলাম আমার গতিবেগ ঘন্টায় কুড়ি।

যে দু’চারটে গাড়ি যাচ্ছে তাদের হেড লাইট জ্বলছে। ঘনঘন হর্ন দিচ্ছে। সমস্যা সাইকেল নিয়ে। বেচারাদের হেডলাইট নেই, জোরদার হর্নও নেই।

তবু সাইকেল রাস্তার এক ধারে থাকে। সাবধানে যায়। কিছু প্রকৃতি প্রেমিক ফটোগ্রাফার সাইকেলের চেয়ে বেশি বিপজ্জনক।

এমনই এক ছোকরা ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে কুয়াশা ঢাকা মধ্যমগ্রাম স্টেশনের ছবি তোলার চেষ্টা করছিল। শেষ মুহূর্তে ব্রেক চাপলাম। আমার বাহন ছোকরাটিকে মৃদু আদর করে দাঁড়িয়ে গেল।

বললাম, ‘এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার মানে?’

ছেলেটি প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, ‘ফটোগ্রাফি করতে হলে রিস্ক নিতেই হয়। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, তাঁরা বাঘ-সিংহের প্রায় মুখের সামনে গিয়ে ছবি তোলেন।’

বাঘ-সিংহের দুঃখে সমব্যথী হওয়া ছাড়া আমার আর কিছু করার ছিল না। তাই চশমার কাঁচ সোয়েটারের মুছে আবার স্কুটারে স্টার্ট দিলাম।

গৌড়ের চেম্বারে যখন পৌঁছালাম হেলমেট থেকে টপটপ করে জল পড়ছে। এই কুয়াশার সাত সকালেও দু’চার জন রোগী এসেছেন।

চেম্বারে উল্টোদিকে সৌমেনের মুরগির দোকান। মুখোমুখি দুটো খুপরিতে সম্পূর্ণ বিপরীতধর্মী কাজ চলে। একটাতে মানুষের আয়ু বাড়ানোর চেষ্টা চলে, অন্যটাতে অবাধে হত্যালীলা।

মুরগিদের অন্তিম আর্তনাদ শুনতে শুনতে রোগী দেখি। লকডাউনের একদম গোড়ার দিকে- একদিন রোগী দেখা শেষ করে ব্যাগ গোছাচ্ছি, সৌমেন দুটো মুরগি এনে টেবিলে ছেড়ে দিল। বলল, ‘ডাক্তারবাবু, নিয়ে যাবেন।’

মুরগি দুটো প্রাণপণে ডানা ঝাপটাচ্ছে। তাদের পা একসাথে বাঁধা বলে পালাতে পারছে না। বললাম, ‘না না। মুরগি নেওয়া যাবে না।’

‘না নিলে দুঃখ পাব। আপনিও তো আমাদের বাড়ির সবাইকে দেখেন। ভিজিট নেন না। আমি আপনার স্কুটারের পেছনে কায়দা করে ঝুলিয়ে দিচ্ছি।’

বললাম, ‘দুটো জ্যন্ত মুরগি নিয়ে গেলে মুরগি তো দূরের কথা, আমাকেই বাড়িতে ঢুকতে দেবে না।’

‘ডাক্তারবাবু, লোকে করোনার ভয়ে মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছে। রটে গেছে মুরগি থেকে করোনা ছড়াচ্ছে। একশো টাকায় বিক্রি করছি, তাতেও খরিদ্দার নেই। আপনি স্কুটারে ঝুলিয়ে নিয়ে গেলে লোকজন দেখত। মুরগি খাওয়ার সাহস পেত।’

এরকম পরিস্থিতিতে আগেও পড়েছি। এক মিস্টির দোকানে বাসী মিস্টি টেস্ট করেছিলাম। সে গল্প শোনানো হয়ে গেছে।

কুয়াশার মধ্যে রোগী পত্তর কম। যারা এসেছেন সকলের এমার্জেন্সি। একটি সাতেরো আঠারো বছরের ছেলের পেটে ব্যথা প্রায় দু’সপ্তাহ ধরে। মাঝে মাঝে বমি হচ্ছে। জিজ্ঞেস করলাম, ‘কোনো ওষুধ পত্র খেয়েছিস?’

‘হ্যাঁ ডাক্তারবাবু, ইলেকট্রিক খেয়েছি।’

‘ইলেকট্রিক খেয়েছিস মানে?’ আমি চমকিত হই।

‘ওই যে প্যাকেটে থাকে। জলে গুলে খায়।’

‘ওটা তো ইলেক্ট্রলের পাউডার। পরীক্ষা নীরিক্ষা কিছু হয়েছে নাকি?’

‘হ্যাঁ ডাক্তারবাবু, মাধ্যমিক- উচ্চমাধ্যমিক সব হয়ে গেছে।’

এতক্ষণে কুয়াশার সকাল জম জমাটি হয়ে উঠল। এমন রোগীদের ছেড়ে কোথাও গিয়ে সুখ নেই।

PrevPreviousসত্যি প্রেমের গল্প
Nextব্যান্ড মাস্টারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669344
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]