Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ৬

IMG_20201022_204018
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 27, 2020
  • 7:29 am
  • No Comments

হাইপারটেনশনের শ্রেণী বিভাগ

হাইপারটেনশনকে দু-ভাগে ভাগ করা যায়। এসেনশিয়াল হাইপারটেনশন (Essential Hypertension) এবং সেকেন্ডারি হাইপারটেনশন (Secondary Hypertension)।

এসেনশিয়াল হাইপারটেনশন

৯০% এর বেশি রোগীর রক্তচাপ বৃদ্ধির পেছনে কোনও কারণ খুঁজে পাওয়া যায় না। এই ধরণের হাইপারটেনশনকে এসেনশিয়াল হাইপারটেনশন বলে। তবে নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া না গেলেও কিছু ‘রিস্ক ফ্যাক্টর’কে চিহ্নিত করা গেছে, যারা এসেনশিয়াল হাইপারটেনশনের সাথে নিশ্চিত ভাবে জড়িত। যেমন-
 বয়স= বয়স বাড়ার সাথে সাথে হাইপারটেনশনের ঝুঁকি বাড়ে।
 দৈহিক স্থূলতা।
 শারীরিক পরিশ্রমের অভাব।
 খাদ্যে অতিরিক্ত লবণ গ্রহণ।
 হাইপারটেনশনের পারিবারিক ইতিহাস।
 মদ্যপান।
 ধূমপান।
 মানসিক চাপ, ইত্যাদি।

যদিও এসেনশিয়াল হাইপারটেনশন নিরাময়যোগ্য রোগ নয়, তাহলেও ‘রিস্ক ফ্যাক্টর’গুলি এড়িয়ে চলার মাধ্যমে আমরা হাইপারটেনশনকে কিছুটা ঠেকিয়ে রাখতে পারি। যেমন খাদ্যে লবণের পরিমাণ কমালে রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা অনেক কমে যায়। জাপানের উত্তরভাগের দ্বীপপুঞ্জে বসবাসকারীরা সম্ভবত খাদ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মাথা পিছু লবণ গ্রহণ করেন। তাঁদের মধ্যে এসেনশিয়াল হাইপারটেনশনের প্রাদুর্ভাবও পৃথিবীতে সবচেয়ে বেশি। অন্যদিকে যে সব জনগোষ্ঠীর মানুষেরা খাদ্যে অত্যন্ত কম লবণ খান, তাঁদের মধ্যে হাইপারটেনশনের রোগীর সংখ্যা নগণ্য।

সেকেন্ডারি হাইপারটেনশন

৫ থেকে ১০% হাইপারটেনসিভ রোগীর উচ্চ রক্তচাপের পেছনে নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়। অনেক সময় কারণগুলিকে নির্মূল করতে পারলে বা কারণগুলির চিকিৎসা করলে তাঁদের রক্তচাপ আবার স্বাভাবিক হয়ে যায়। যে কারণ গুলিতে সেকেন্ডারি হাইপারটেনশন হয় সেগুলি হলো-

১) কিডনির সমস্যা
 ডায়াবেটিক নেফ্রোপ্যাথি (ডায়াবেটিস থেকে দীর্ঘমেয়াদি রেনাল ফেলিওর)।
 পলিসিস্টিক কিডনি ডিজিজ।
 গ্লোমেরুলার কিডনি ডিজিজ।
 রেনাল আর্টারি স্টেনোসিস ইত্যাদি।

২) হরমোনের গণ্ডগোল
 হাইপারথাইরয়েড এবং হাইপোথাইরয়েড।
 কুশিং সিন্ড্রোম (অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কর্টিসল বেশি তৈরী হওয়া)।
 অ্যালডোস্টেরোনিজম (অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরোন বেশি তৈরী হওয়া)।
 ফিওক্রোমোসাইটোমা (অ্যাড্রেনাল গ্রন্থি থেকে এড্রেনালিন ও নরএড্রেনালিন বেশি তৈরী হওয়া)।
 হাইপার প্যারাথাইরয়েডিজম।

৩) বিভিন্ন ওষুধ
 স্টেরয়েড।
 গর্ভনিরোধক।
 ব্যথার ওষুধ।
 কোকেন ইত্যাদি।

৪) অন্যান্য কারণ
 কোয়ার্কটেশন অফ অ্যায়োর্টা।
 গর্ভাবস্থা।
 স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া। ইত্যাদি

সম্ভবত সেকেন্ডারি হাইপারটেনশনের অধিকাংশ কারণগুলির সাথে আপনারা পরিচিত নন। তবে এগুলি বিস্তারিত বোঝানো এই লেখার উদ্দেশ্য নয়। আমদের এটুকু জানলেই চলবে এই কারণগুলির অধিকাংশই নিরাময়যোগ্য এবং কারণগুলির চিকিৎসা করলে অনেকসময় রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। যেমন হাইপোথাইরয়েডের ক্ষেত্রে অনেক সময় ডায়াস্টোলিক প্রেশার কিছুটা বাড়ে। হাইপোথাইরয়েডের ওষুধ খেলে রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। এক্ষেত্রে রক্তচাপ কমানোর কোনো ওষুধ লাগেনা।

PrevPreviousহাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ৫
NextআলাদাইNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 11 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656868
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]