Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ৫

Ambulatory BP monitoring
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 26, 2020
  • 8:50 am
  • No Comments

২৪ ঘণ্টা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটারিং

এক্ষেত্রে রোগীর বাহুতে একটি বিশেষ ভাবে প্রস্তুত স্বয়ংক্রিয় রক্তচাপ মাপার যন্ত্র বেঁধে দেওয়া হয়। এই যন্ত্র সারাদিন ধরে রোগীর রক্তচাপ মাপে। চিকিৎসকের চেম্বারে একবার বা দুবার রক্তচাপ মাপা হয়। কিন্তু এই পদ্ধতিতে সারাদিন ধরে বিভিন্ন সময়ে রোগীর রক্তচাপ মাপা যায় এবং রোগীর দিনের বিভিন্ন সময়ে রক্তচাপ কেমন আছে সে সম্পর্কে ধারণা করা যায়।

এই যন্ত্র কতক্ষণ অন্তর রক্তচাপ মাপে?
দিনের বেলায় ২০- ৩০ মিনিট অন্তর এবং রাত্রে ঘুমানোর সময়ে একঘন্টা অন্তর রক্তচাপ মাপে। রক্তচাপের সাথে সাথে এই যন্ত্রে পালস রেট অর্থাৎ নাড়ীর গতিও মাপা হয়।

একাধিক রক্তচাপের পরিমাপ থেকে গড় রক্তচাপ বোঝা যায়। তাছাড়া দিনের বিভিন্ন সময়ে রক্তচাপের ও পালস রেটের পার্থক্য বোঝা যায়।

কেন ২৪ ঘণ্টা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটারিং ব্যবহার করা হয়?
এক্ষেত্রে অনেক অতিরিক্ত তথ্য পাওয়া যায়। যেটার সাহায্যে কারো হাইপারটেনশন সঠিক ভাবে নির্ণয় করা যায় এবং তাঁর হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতেও সুবিধা হয়।

যেমনঃ
১) বিভিন্ন কাজকর্মের সময়ে আমাদের রক্তচাপ কতটা বাড়ছে বোঝা যায়।

২) বেশিরভাগ মানুষের ঘুমানোর সময়ে সিস্টলিক প্রেশার ১০%- ২০% কমে। কিন্তু হাইপারটেনশনের প্রাথমিক অবস্থায় ঘুমানোর সময়ে রক্তচাপ কমে না, বরঞ্চ অনেক সময় রক্তচাপ বেড়ে যায়। সেটা এই পদ্ধতিতে বোঝা যায় এবং হাইপারটেনশন অনেক আগে নির্ণয় করা যায়।

৩) হোয়াইট কোট হাইপারটেনশন নিয়ে আগের পর্বেই আলোচনা করা হয়েছে। যেখানে চিকিৎসকের চেম্বারে মানসিক উদ্বেগের জন্য রোগীর রক্তচাপ বেড়ে যায়। এই পদ্ধতিতে রোগীর হোয়াইট কোট হাইপারটেনশন আছে কিনা বোঝা যায়।

৪) মাস্কড হাইপারটেনশনঃ এটা হোয়াইট কোট হাইপারটেনশনের ঠিক উল্টো। এক্ষেত্রে ডাক্তারের চেম্বারে রক্তচাপ স্বাভাবিক থাকে। কিন্তু বাড়িতে রক্তচাপ বেশি থাকে। হাইপারটেনশনের জন্য ওষুধ খাচ্ছেন এরকম প্রায় ২০% রোগীর মাস্কড হাইপারটেনশন থাকে।

৫) এর মাধ্যমে রোগীর উচ্চ রক্তচাপ দিনের ২৪ ঘণ্টা ধরে ওষুধপত্রের দ্বারা নিয়ন্ত্রণে থাকছে কিনা তাও বোঝা যায়। ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ের রক্তচাপের পরিমাপ দেখে চিকিৎসক রক্তচাপের ওষুধের পরিমাণ ও ওষুধ খাওয়ার সময় ঠিক করতে পারেন। এর ফলে দিনের ২৪ ঘণ্টা ধরেই রোগীর রক্তচাপ স্বাভাবিক থাকে।

৬) রোগীর সারাদিনে কখনো রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমে যাচ্ছে কিনা অর্থাৎ হাইপোটেনশন হচ্ছে কিনা তাও বোঝা যায়। ওষুধের পরিমাণ ও সময় পরিবর্তন করে এই হাইপোটেনশনকে ঠেকানো যায়।

৭) এছাড়াও নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটারিং বিশেষ উপযোগী।

  • গর্ভাবস্থায় রক্তচাপ বাড়লে।
  • বর্ডারলাইন হাইপারটেনশন বা রক্তচাপের সামান্য বৃদ্ধি হলে।
  • ওষুধের মাধ্যমে সঠিক ভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা না গেলে।
  • অন্য ওষুধের জন্য রক্তচাপে গণ্ডগোল হলে।
  • মাথা টলমল করলে বা একাধিক বার অজ্ঞান হয়ে গেলে।

তবে একটাই সমস্যা আমাদের মতো উন্নয়নশীল দেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সব সুযোগ এখনও মানুষের নাগালের মধ্যে আসেনি। তবে সময়ের সাথে সাথে একদিন নিশ্চয়ই ২৪ ঘণ্টা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটারিং সকলের আয়ত্ত্বের মধ্যে চলে আসবে এবং সকলেই এর সুফল পাবেন।

PrevPreviousউৎসবে করোনা
Nextহাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ৬Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676030
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]