Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ৮

IMG_20201022_204018
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 29, 2020
  • 7:53 am
  • One Comment

হাইপারটেনশন ও চোখ

আরও একবার বলি, হাইপারটেনশন হল নিঃশব্দ ঘাতক। সাধারণত প্রথমে কোনো উপসর্গ না থাকলেও হাইপারটেনশন আমাদের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করে এবং হঠাৎ করে মৃত্যুর বা পঙ্গুত্বের কারণ হয়ে উঠতে পারে।

হাইপারটেনশনের ফলে দেহের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হওয়াকে বলে ‘এন্ড অরগ্যান ড্যামেজ’ (End Organ Damage)। মূলত যে অঙ্গগুলির ক্ষতি হয় সেগুলি হল-
• মস্তিষ্ক
• হৃদপিণ্ড
• কিডনি
• চোখ
• দেহের বিভিন্ন অংশের রক্তনালী

এই পর্বে আমরা চোখের ক্ষতি নিয়ে সংক্ষেপে জানব। পরবর্তী পর্বগুলিতে অন্যান্য ক্ষতি নিয়ে আলোচনা করা হবে।

হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি

অনেক বছর ধরে হাইপারটেনশন থাকলে চোখের রেটিনাতে নানা পরিবর্তন দেখা যায়। একে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি।

প্রথমে রেটিনার রক্তনালীগুলি সরু হতে থাকে। কোন কোন রক্তনালী মেটে রঙের এবং সাদা রঙের হতে পারে, যাকে বলা হয় কপার ওয়ারিং এবং সিলভার ওয়ারিং। সরু হতে হতে রেটিনার কিছু রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। কিছু রক্তনালীর দেয়ালের পরিবর্তন হয়ে ফুলে যায়, ব্লাড রেটিনাল ব্যরিয়ার নষ্ট হয়ে যায় এবং রক্তনালী থেকে জল, রক্তকণিকা, লিপিড ইত্যাদি চোখের ভেতরে রেটিনার সামনে চলে আসে। এ সকল অবস্থাকেই বলা হয় চোখের রেটিনাল ইডিমা, হেমোরেজ, এগজুডেট ইত্যাদি। সকল উপসর্গকে একত্রে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি।

হাইপারটেনশনের মাত্রা এবং মেয়াদ বেশি হলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি-র মাত্রাও বেশি হতে পারে।

অপটিক নার্ভের ক্ষতি
ডায়াস্টলিক রক্তচাপ অনেক বেড়ে গেলে চোখের অপটিক নার্ভে জল জমে ডিস্ক ইডিমা হয়। রেটিনায় জল জমে এগজুডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট করতে পারে। অপটিক নার্ভের রক্ত সরবরাহ কমে ইশ্চেমিক অপটিক নিউরোপ্যাথি নামক সমস্যা হতে পারে। এ সমস্ত জটিলতা হলে দৃষ্টিশক্তি অনেক কমে যায় এবং জরুরীভাবে উচ্চ রক্তচাপ ও চোখের জটিলতার চিকিৎসা করতে হয়। তা না হলে অপটিক নার্ভ শুকিয়ে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ করতে হতে পারে।

গ্লকোমা
হাইপারটেনশন থাকলে চোখের চাপও অনেক সময় বেড়ে যায় এবং দৃষ্টির পরিসীমা কমে যায়। এ অবস্থাকে বলা হয় গ্লকোমা। এজন্যে উচ্চ রক্তচাপ অনেক দিন থাকলে এক ধরনের গ্লকোমা (ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা)-এর হার স্বাভাবিক রক্তচাপের মানুষদের তুলনায় কয়েকগুণ বেশি দেখা যায়।

চিকিৎসাঃ
হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির মূল চিকিৎসা রক্তচাপকে স্বাভাবিক রাখা।

হাইপারটেনশনের সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, কিডনির সমস্যা, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে তারও চিকিৎসা প্রয়োজন।
চোখের জটিলতা হয়ে গেলে চোখের রঙিন ছবি, ফ্লুরেসিন এনজিওগ্রাফি ইত্যাদি পরীক্ষা করে, সঠিক রোগ নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করতে হবে।

বেশিরভাগ ক্ষেত্রে রেটিনায় লেজার চিকিৎসা করলে দৃষ্টির উন্নতি হতে পারে।

PrevPreviousমারীর দেশের উৎসব
Nextকিনে আনা স্বাস্থ্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
পূর্ণা
পূর্ণা
5 years ago

উবু হয়ে বসে কোনও কাজ করতে করতে হঠাৎ উঠে দাঁড়ালে ‘চোখে অন্ধকার দেখা’ ও অল্প মাথা ঘোরা ও হঠাৎই অনেকটা হাঁফিয়ে যাওয়া কি হাইপারটেনশন এর লক্ষণ ?

0
Reply

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676096
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]