Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মনোযোগহীন অতি-চঞ্চল বাচ্চা

IMG-20200130-WA0122
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • February 9, 2020
  • 9:50 am
  • No Comments

আপনার বাচ্চা খুব চঞ্চল? পড়ায় মন নেই? ভয়ানক জেদি, একগুঁয়ে? যখন যা ইচ্ছে তা-ই বলে, তা-ই করে? খারাপ কথা বলা শিখেছে? ফলাফল বিচার বোধ একেবারে নেই? তাকে বকাঝকা মারধোর না করে, বরং নিয়ে যান মনের ডাক্তারের কাছে। ADHD হতে পারে; বাংলায় বললে বলা যায় “মনোযোগ-হীনতা অতি-চঞ্চলতা রোগ”।

অনীক অতিরিক্ত চঞ্চল। সে পড়ায় মন দিতে পারছে না। সে জন্য তার স্কুলের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। তার ছটফটানির চোটে বাড়ির লোকও অস্থির হয়ে পড়েছে। সে অতিরিক্ত কথা বলে। তার জেদও ভীষণ বেড়ে গেছে। সে খারাপ কথা বলা শিখেছে। ফলাফল বিচার না করে, যা মনে আসছে তাই বলছে বা করছে। অনীকের বাবা-মা তাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারবাবু এক খটমট রোগের নাম বললেন ‘Attention Deficit Hyperactive Disorder’ যাকে সংক্ষেপে বলা হয় ADHD। বাংলায় তেমন প্রতিশব্দ নেই, আমরা বলতে পারি “মনোযোগ-হীনতা অতি-চঞ্চলতা রোগ”।

ADHD আসলে কি?
শিশুবয়সের বিভিন্ন অসুখের মধ্যে এটি একটি অন্যতম উল্লেখযোগ্য অসুখ। ছোটবেলার এই অসুখ বড় বয়স পর্যন্ত থাকতে পারে। এই রোগের প্রধান উপসর্গগুলো হল অমনোযোগিতা, অতিরিক্ত চঞ্চলতা ও নিজের আচরণের ওপর নিয়ন্ত্রণ হারানো।

ADHD  তিনরকমের হতে পারেঃ
১) অতিরিক্ত চঞ্চলতা ও জেদ।
২) অমনোযোগিতা
৩) অতিরিক্ত চঞ্চলতা, জেদ ও অমনোযোগিতা।
অমনোযোগিতা, অতিরিক্ত চঞ্চলতা এবং জেদ এই তিনটি হল ADHD-র প্রধান লক্ষণ। সাধারণভাবে এই তিনটি লক্ষ্মণ বাচ্চাদের মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায়। কিন্তু যখন তা মাত্রা ছাড়িয়ে যায় তখনই বাবা-মার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই এই লক্ষ্মণগুলি ছ’ মাসের বেশি সময় ধরে স্থায়ী হতে হবে ও সমবয়সী বাচ্চাদের তুলনায় তার প্রাবল্য বেশি হতে হবে।

অমনোযোগিতার লক্ষ্মণগুলি হলঃ
খুব সহজে মনঃসংযোগ বিচ্ছিন্ন হওয়া, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে না পারা আর সহজেই এক কাজ থেকে অন্য কাজে মনোযোগ সরে যাওয়া। বাচ্চার পক্ষে কোন বিষয়ে এক ভাবে মনোযোগ স্থাপন করা অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। এর ফলে স্কুলের কাজ অসম্পূর্ণ থেকে যায়। প্রায়ই জিনিসপত্র স্কুলে হারিয়ে ফেলে। মনোযোগের অভাবে শিক্ষক-শিক্ষিকার নির্দেশ অনুসরণ করা অসুবিধা হয়ে দাঁড়ায়।

অতিরিক্ত চঞ্চলতার লক্ষ্মণগুলি হলঃ
এক জায়গায় বসা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। সর্বক্ষণ কথা বলতে থাকে। চোখের সামনে যা দেখে তাই ছুঁয়ে দেখতে চায়।

অতিরিক্ত জেদের লক্ষ্মণগুলি হলঃ
অধৈর্য হয়ে যাওয়া, যা মনে আসে তাই বলে ফেলা, নিজের ইমোশন প্রকাশ করার ক্ষেত্রে লজ্জা বোধ না থাকা, ফলাফলের চিন্তা না করে দুম করে কোন কাজ করে ফেলা। অন্য লোক কথা বলছে তার মধ্যে কথা বলা একটি লক্ষণ।

ADHD হয় কেন?
ADHD বিভিন্ন কারণে হতে পারে। জিন ঘটিত কারণে, পরিবেশের জন্য, পুষ্টিজনিত  কারণে, মাথায় আঘাতজনিত কারণে বা সামাজিক কারণে।
অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় জিনঘটিত কারণে মস্তিষ্কের যে অংশ মনোযোগ- স্থাপনের ক্ষেত্রে সক্রিয় হয় সেই অংশের টিস্যুগুলো অপেক্ষাকৃত পাতলা হয়। সেই কারণে তাদের অমনোযোগিতা বাড়ে। পরিবেশগত কারণগুলোর মধ্যে দেখা গেছে যে সব মা অন্তঃস্বত্তা অবস্থায় ধূমপান করে বা মাদকদ্রব্য নেয় তাঁদের বাচ্চাদের এই অসুখ হবার সম্ভাবনা বেড়ে যায়।

মাথায় আঘাত লাগলেও অনেক সময় বাচ্চাদের এই অসুখ হতে পারে। যদিও তার সম্ভাবনা অনেক কম।

ADHD সারে কি?
ADHD  সম্পূর্ণভাবে সারা মুশকিল। তবে চিকিৎসার মাধ্যমে এই অবস্থার উন্নতি করা সম্ভব। ছোট বয়সে রোগ নির্ধারণ করে চিকিৎসার ব্যবস্থা করলে তারা একটা পূর্ণ জীবনযাপন করতে পারে।

ওষুধের মাধ্যমে এই অসুখের চিকিৎসা করা হয়। তাছাড়া সাইকোথেরাপির মাধ্যমেও এই অসুখের চিকিৎসা সম্ভব।

PrevPreviousজ্বরজারির গল্প
Nextচিমা ওকোরি, লিনাস পলিং। ভিটামিন! ভিটামিন!! (দ্বিতীয় পর্ব)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

April 29, 2026 No Comments

মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কুৎসিৎ যৌনগন্ধী মিম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নাকি ছড়িয়েছে হিন্দী বলয়ের বিজেপি সমর্থকরা! কেউ সন্দেহ প্রকাশ করছে এটা নাকি তৃণমূলই ছড়িয়ে

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

সাম্প্রতিক পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

Pallab Kirtania April 29, 2026

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619958
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]