Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এ ডি এইচ ডি ও কন্ডাক্ট ডিসঅর্ডার

IMG-20200114-WA0040
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • January 23, 2020
  • 9:47 am
  • 5 Comments

এটেনসন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডারকে সংক্ষেপে বলে এ ডি এইচ ডি।

শান্তিময় বাবু তাঁর আট বছরের ছেলেকে নিয়ে চরম অশান্তি ভোগ করছেন। ছেলে ছোট থেকেই একটু বেশি ছটফটে। ভেবেছিলেন বড় হলে দৌরাত্ম্য কমবে। কিন্তু দৌরাত্ম্য কমার তো কোন লক্ষণ নেইই, উল্টে তা বেড়ে চলেছে। স্কুলের স্যারেরা ছেলের ব্যাপারে অভিযোগ করেন যে, সে ক্লাসে পড়া শোনে না, বেঞ্চে স্থির ভাবে বসে থাকে না, অঙ্ক করতে গিয়ে প্রায়ই সিলি মিসটেক করে, হোমওয়ার্ক করতে ভুলে যায়। স্যারেরা এও বলেন যে, ওর বুদ্ধির অভাব নেই , কিন্তু বেশিরভাগটাই দুর্বুদ্ধি। দুরন্তপনা তো ছিলই, কিন্তু গত পরশু কোন একটা সিনেমা দেখে সিনেমার হিরোকে নকল করে গাছের ডাল ধরে ঝুলতে গিয়ে মাটিতে পড়ে পায়ের হাড় ভেঙেছে। অর্থোপেডিক বিভাগের ডাক্তারবাবু পায়ের প্লাস্টার করে শান্তিময় বাবুকে বলেছেন যে, তিনি যেন ছেলের ব্যাপারে কোন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেন।

সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু জানিয়েছেন যে এটি একটি রোগ এবং এর নাম হল এটেনসন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডার (এ ডি এইচ ডি)।
এটেনসন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডার (এ ডি এইচ ডি) হল একপ্রকার মানসিক রোগ যার লক্ষণ গুলি হল মনযোগের অভাব ও অতিচঞ্চলতা।

মনোযোগের অভাব থাকার জন্য এই সব বাচ্চারা অনেকসময় শিক্ষকদের ও অভিভাবকদের কথা ঠিকমত শোনে না, পড়াশোনার কাজ অর্ধেক করার পর খেই হারিয়ে ফেলে,  এক কাজ সম্পূর্ণ না করে সেটি ছেড়ে অন্য জিনিসের দিকে আকৃষ্ট হয়, প্রায়শই খাতা, কলম , পেন্সিল হারিয়ে ফেলে ইত্যাদি। তাই বুদ্ধি স্বাভাবিক হওয়া সত্ত্বেও পরীক্ষার ফল খারাপ হয়।

অতিচঞ্চলতার জন্য এই সব বাচ্চারা সবসময় ছটফট করতে থাকে, এক জায়গায় স্থির থাকে না, অহেতুক বেশী কথা বলে ফেলে, প্রশ্ন পুরোপুরি না শুনেই উত্তর দেবার চেষ্টা করে, অন্যদের আলোচনার মাঝে অহেতুক নাক গলায়, কোন কাজের কি পরিণতি হতে পারে তা না বুঝে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলে।

বড় হবার সাথে সাথে এই রোগের লক্ষণগুলি সংখ্যায় কমলেও কিছু সমস্যা থেকেই যায় যা কর্মক্ষেত্রে নানান বাধা সৃষ্টি করে।

এটেনসন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডার (এ ডি এইচ ডি) রোগটির সাথে অনেকসময় কন্ডাক্ট ডিসঅর্ডার নামক আর একটি রোগ যুক্ত থাকে।
কন্ডাক্ট ডিসঅর্ডার রোগের মূল লক্ষণগুলি হল-অসামাজিক আচরণ, নিয়মকানুনের তোয়াক্কা না করা, ঔদ্ধত্য, পশুপাখি বা অন্য মানুষের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন, অন্যের ক্ষতি করার প্রবণতা, মিথ্যে কথা বলা, স্কুল থেকে পালানো, চুরি করা ইত্যাদি।

এই রোগ ছোট বেলা থেকে শুরু হয়। উপযুক্ত চিকিৎসা না হলে এরা কৈশোর অবস্থা থেকেই বা বড় হয়ে নানান অসামাজিক কাজ কর্মে জড়িয়ে পড়ে। অনেকসময় এইরকম একই মানসিকতার কিছু কিশোর-কিশোরী দলবেঁধে এই জাতীয় অপরাধ সংগঠিত করে।

গবেষণায় দেখা গেছে “এটেনসন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডার” রোগটি প্রায় ৩ থেকে ৫ শতাংশ শিশু ও কিশোরদের মধ্যে দেখা যায়।
আমাদের মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কার্টেক্স নামক স্থানে ডোপামিন ও নরএপিনেফরিন নামক দুটি রাসায়নিকের পরিমাণের তারতম্যের কারণে এই রোগ হয়।

“এটেনসন ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসঅর্ডার” বা “কন্ডাক্ট ডিসঅর্ডার”-এগুলি যে এক এক ধরনের মানসিক সমস্যা, সে বিষয়ে অনেকে অভিভাবক বা শিক্ষক-শিক্ষিকাই বিশেষ ভাবে অবগত নন। তাই এই সব বিষয়ে তাঁদের অবগত করা ও উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া দরকার।

উপরে বর্ণিত মানসিক সমস্যাগুলি থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।

এই রোগের চিকিৎসায় স্টিমুল্যান্ট গোত্রের ঔষধ ভালো কাজ করে এবং ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে ভাল ফল পাওয়া যায়। এর সাথে সাথে এই রোগের চিকিৎসায় ক্লাসরুম বিহেভিওর মডিফিকেশন, পেরেন্ট ট্রেনিং ইত্যাদি পদ্ধতিরও গুরুত্ব আছে।

PrevPreviousডাক্তারি বইয়ের ছবি – এক কিংবদন্তীর গল্প
Nextসাবধান, করোনা ভাইরাস প্রাণঘাতীও হতে পারেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Bodhayan ghosh
Bodhayan ghosh
6 years ago

আমার ছেলের ADHD চিকিৎসা চলছে গত 3 বছর ধরে.. বর্তমানে তার বয়স 6 বছর 11 মাস… চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার methylphenidate ওষুধ চলে.. এই রোগের কি অন্য কোনো চিকিৎসা আছে?

0
Reply
অরিত্র চক্রবর্তী
অরিত্র চক্রবর্তী
Reply to  Bodhayan ghosh
6 years ago

ঔষধ গুলির মধ্যে সাধারণত methylphenidate এর রেসপন্স সবথেকে ভালো হয়।সাথে অন্যান্য ঔষধ দরকার কিনা তা আপনার ডাক্তারবাবু ঠিক করে দেবেন।

0
Reply
মধু সূদন বরাট
মধু সূদন বরাট
6 years ago

কাউন্সিলিং কী এ রোগের ক্ষেত্রে বাধ্যতামূলক?

0
Reply
অরিত্র চক্রবর্তী
অরিত্র চক্রবর্তী
Reply to  মধু সূদন বরাট
6 years ago

এই রোগে ঔষধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।সাথে কাউন্সেলিং যোগ হলে রেসপন্স আরো একটু ভাল হয়।

0
Reply
Biplab Banerjee
Biplab Banerjee
4 years ago

কেবলমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে এই অসুখ কি সারানো সম্ভব ?

0
Reply

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

682391
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]