Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাবধান, করোনা ভাইরাস প্রাণঘাতীও হতে পারে

08-14-53-images
Dr. Prabhasprasun Giri

Dr. Prabhasprasun Giri

Pediatrician
My Other Posts
  • January 23, 2020
  • 10:59 am
  • No Comments

ইন্টারনেট এবং স্মার্ট ফোনের দৌলতে “দুনিয়াটা এখন ছোট হতে হতে” হাতের তালুতে বন্দি!! তাই খবর ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ঠিক যেমন ভাইরাল হয়েছে সেই সুদূর চিনদেশের ইউহান প্রদেশে হটাৎ করে আবির্ভাব হওয়া ‘নোভেল করোনা ‘ভাইরাসের!!

আজ আউটডোরে সর্দি কাশি নিয়ে দেখাতে আসা এক 3 বছরের শিশুর মা নিজেই জিজ্ঞেস করলেন “ডাক্তারবাবু , করোনা না কি একটা ভাইরাস হয়েছে, সেটা হয়নি তো???

তাই চলুন চট করে খুব সহজে এই ভাইরাস এবং এই ভাইরাস কি কি রোগ করে তা সম্পর্কে জেনে নেওয়া যাক।

এই করোনা ভাইরাস হলো একটি RNA ভাইরাস।মূলত পশু পাখি এবং জীবজন্তুর মধ্যে অসুখ করলেও কিছু কিছু ক্ষেত্রে এটি মানবদেহেও সংক্রমণ ছড়ায়। আজ অব্দি মানুষের শরীরে আক্রমণকারী 7 রকমের করোনা ভাইরাস চিহ্নিত করা গেছে। এই 7 রকমের করোনা ভাইরাসের মধ্যে 4 রকমই সাধারণ সর্দি কাশি করে থাকে। তারা কোনোমতেই কোনো প্রাণঘাতী অসুখ করেনা।

বাকি 3 টির মধ্যে একটি হলো ” সার্স করোনা ভাইরাস” যা 2003 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্তীর্ণ অঞ্চলে প্রাণঘাতী “সার্স” কিংবা “সিভিয়ার একিউট রেসপিরাটরি ডিস্ট্রেস সিনড্রোম” বলে অসুখের মূল ভাইরাস বলে চিহ্নিত হয়েছিল।

আরো একটি হলো “মার্স” করোনা ভাইরাস কিংবা’ মিডিল ইস্ট রেসপিরাটরি সিনড্রোম করোনা ভাইরাস” যা 2012 এবং 2013 সালে সৌদি আরব এবং পার্শ্ববর্তী দেশগুলিতে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছিল এবং প্রাণঘাতী নিউমোনিয়ার জন্ম দিয়েছিল।

সব শেষে এলো নতুন আর এক করোনা ভাইরাস।যা সর্বপ্রথম পাওয়া গেলো চীনের ইউহান প্রদেশে গতবছরের ডিসেম্বর মাসে।

গত মাসে চীনের ইউহান শহরে পর পর অনেক মানুষ ভয়াল নিউমোনিয়াতে আক্রান্ত হলেন।অনেকে মারাও গেলেন। দেখা গেল সব নিউমোনিয়ার লক্ষণ একই রকমের। প্রথমে সর্দিকাশি তার পর জ্বর এবং তার পরেই প্রবল শ্বাসকষ্ট। ক্রমেই ফুসফুস দুটিকে অকেজো করে দিতে লাগলো এই প্রাণঘাতী ভাইরাস। তারপর ঠাঁই হলো ভেন্টিলেটরে এবং একে একে একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে ঢলে পড়া মৃত্যুর মুখে। পরীক্ষা করে এক নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান মিলল এবং যার নাম দেওয়া হল “নোভেল করোনা ভাইরাস”! আরো বেশ কয়েকটি নামকরণ ও হলো। যেমন “ইউহান করোনা ভাইরাস”, “ইউহান ফ্লু”, “ইউহান নিউমোনিয়া” কিংবা “ইউহান সি ফুড মার্কেট নিউমোনিয়া ভাইরাস”, কারণ দেখা গেছিল প্রথম দিকে যারাই আক্রান্ত হয়েছেন তারা প্রত্যেকেই কোনো কোনো ভাবে ইউহানের সামুদ্রিক খাদ্যের বাজারের সাথে যুক্ত।এই ভাইরাসের জিনের গঠন কিন্তু 2003 সালে পাওয়া সার্স করোনা ভাইরাসের সাথে 70% মিলে যায়। এটাই প্রমাণ করে কেন এই ভাইরাস এত টা ভয়ঙ্কর আর প্রাণঘাতী।

এখনও অব্দি এর কোনো ভ্যাকসিন কিংবা আন্টি ভাইরাস ওষুধ তৈরি হয়নি। উপসর্গমূলক চিকিৎসা এবং ভেন্টিলেশনে রাখাই চিকিৎসার মূল অঙ্গ। এই ভাইরাস একজন আক্রান্তের শরীর থেকে আরো এক জন আক্রান্তের শরীরে ও ছড়িয়ে পড়ছে (যেটাকে বলা হয় “হিউম্যান টু হিউম্যান ট্রানন্সমিশন”) এবং সেটা সম্প্রতি প্রমাণিতও হয়েছে।

এখনও অব্দি যা খবর পাওয়া গেছে তাতে পৃথিবীর আটটি দেশে এই ভাইরাসের সনাক্তকরণ হয়েছে এবং সেগুলি হলো চীন,থাইল্যান্ড, হংকং,জাপান, মাক্যাও,দক্ষিণ কোরিয়া, তাইওয়ান,এবং আমেরিকা।

এখনও অব্দি 560 জন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে যার মধ্যে 549 জন ই চীনের। এবং এদের মধ্যে 17 জন মারা গেছেন এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের জন্য এই দেশে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই যে সব জায়গায় এই ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে সেই সব দেশ থেকে কারোর আগমন হলে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। খুব দরকার না পড়লে আক্রান্ত এলাকায় ভ্রমণ বাতিল করা দরকার। ফ্লু জাতীয় অসুখগুলো থেকে বাঁচার জন্য যে সাধারণ স্বাস্থ্যবিধি রয়েছে যেমন মুখে হাত দিয়ে হাঁচা কিংবা কাশা, দরকার পড়লে উপযুক্ত মাস্ক ব্যবহার করা, আলাদা করে রেখে চিকিৎসা করা,বারবার হাত ধোয়া এসব করা দরকার।

কিন্তু এই ভাইরাসের সনাক্তকরণের জন্য উপযুক্ত পরিকাঠামো যুক্ত ভাইরাল পি সি আর ল্যাবরেটরি দরকার। এবং আক্রান্তের চিকিৎসার জন্য যথাযথ পরিকাঠামো যুক্ত আইসোলেশন ওয়ার্ড দরকার এবং চিকিৎসক আর স্বাস্থ্য কর্মীদের জন্য উপযুক্ত জীবাণুরোধক পোশাক কিংবা “পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট ” দরকার এবং এই সব গুলোই এখন এই রাজ্য তথাপি এই দেশে অপ্রতুল!!তাই এই ভাইরাস এ রাজ্যে কিংবা এই দেশে ছড়িয়ে পড়লে যে তা এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করতে পারলে তা বলাই বাহুল্য। তবে সান্ত্বনার বিষয় একটাই যে এখনও অব্দি কোনো আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি।

PrevPreviousএ ডি এইচ ডি ও কন্ডাক্ট ডিসঅর্ডার
Nextপাহাড়ি রাস্তায় জিপ দুর্ঘটনা থেকে বাচলেন অনির্বাণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669186
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]