Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ধর্ষণের পরে

Oplus_16777216
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • August 16, 2025
  • 8:49 am
  • One Comment

একটি মেয়ে’র ধর্ষণ ঘটেছে।
এরপরে কী হবে?
সম্ভাবনা এক।
মেয়েটি খুন হবে।
খুনী ধর্ষক হতে পারে, অথবা তার বাড়ির লোক।
এই দুই পুরুষের একই ব‍্যক্তি হওয়াও বিচিত্র নয় ।

সম্ভাবনা দুই, শরীর বেঁচে থাকবে,
তবে ধর্ষণের আগের মেয়েটি খুন হবে।
আইন প্রথমেই তার নাম ছিনিয়ে নেবে।
কেন নেবে?
খুন হলে, ছিনতাই হলে, দুর্ঘটনায় নিহত বা আহত হলে নাম নেওয়া যায়,
শুধু ধর্ষণে নামটা গোপন, কারণ ধর্ষিতার সম্ভ্রম-হানির সম্ভাবনা।
তাহলে হে মহান রাষ্ট্র, আপনিও ধরে নিয়েছেন
যোনিই একমাত্র সম্পদ নারীদের,
একমেবাদ্বিতীয়ম যা তছনছ হলে তার সম্মান যায়?
নাকি এটা ঘাড় থেকে ঝেড়ে ফেলা দায়,
ওই ‘ভ্রুণের লিঙ্গনির্ধারণ নিষেধ’ বিজ্ঞপ্তির মতো?
দুটোই যে বেকার, সেটা আপনিও জানেন, জনতাও।

কাজেই ধর্ষণের আগের মেয়েটি খুন হবে ।
সে শরীরে নতুন যে মেয়েটি,
তাকে স্কুলে আসতে নিষেধ করবেন দিদিমনিরাই,
সে কাজে গেলে সহকর্মীরা কদাচিত সহমর্মী হবে,
সে বাপের বাড়ি থাকলে বিয়ে হবে না ,
শ্বশুরবাড়িতে থাকলে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে,
বরের সাথে থাকলে.. সেখানে বরের সিদ্ধান্তই শেষ কথা,
কারণ এই দেশে বরই একমাত্র পুরুষ,
যে স্ত্রীকে কখনো ধর্ষণ করতে পারে না,
স্ত্রী মিলনে রাজি থাক বা না থাক,
আইন বিবাহিত নারীর মতামতকে পাত্তা দেয় না ।

ক্ষীণ সম্ভাবনা তিন,
এত কিছু পেরিয়ে যদি মেয়েটি আদালতে পৌঁছায়,
তবে মেয়েটির ‘চরিত্র’ খুন হবে।
চরিত্র সেই মহার্ঘ বস্তু, যার বাস কেবল যৌনতায়,
আর ধর্ষণের অভিযোগ জানানো মেয়েটির যে
সেটি নেই,
সে তো একদম স্বতঃসিদ্ধ!
সুতরাং পুলিশ সন্দিগ্ধ হবেন,
উকিল নিশ্চিত হবেন,
বিচারক এমন প্রমাণ চেয়ে বসবেন,
যা শুধু সিনেমা’র শ‍্যুটিংএ সম্ভব,
আর মিডিয়ার হাজার জজেরা রায় দিয়ে দেবেন
‘ বেঠিক পোশাক’
‘ বেঠিক সময়’
‘বেঠিক সঙ্গ’
‘ বেঠিক জায়গা’ ..
আর খেয়াল করবেন মাননীয়া অধর্ষিত ভদ্রমহিলা এবং মাননীয় অধর্ষক ভদ্রমহোদয়গণ,
সব কিছুর বেঠিকএর একটাই ইঙ্গিত..
‘ মেয়েটির দোষেই পুরুষ সুযোগ পেয়েছে।’

এ দেশে ধর্ষণ কখনো রেপ-টেপ হয় না।
একটা মেয়ে বাধ‍্যবাধক খুন হয় তার সাথে।

তারপর?
আবার খবর, মনোযোগ ঘুরে যায় পরবর্তী ধর্ষণটাতে..

দেখা যাক,
দশক নাকি শতাব্দী লেগে যায় আমূল এই বেহালের হাল বদলাতে।

আর্যতীর্থ

PrevPreviousকোলনের ক্যান্সার: আধুনিক ডায়াগনোসিস ও চিকিৎসায় নতুন দিগন্ত
Nextরাত দখলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Soma Marik
Soma Marik
11 months ago

খুব সঠিক কথা লিখেছেন। আমাদের দেশে Verma Committee সুপারিশ করা সত্ত্বেও marital rape শাস্তি যোগ্য নয়।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

July 19, 2026 4 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

এই হল মোদির ভারত!

July 19, 2026 1 Comment

একদিকে দিল্লির যন্তর মন্তরে – প্রচন্ড গরমে, খোলা আকাশের নিচে বসে আছে দেশের লক্ষ লক্ষ বিক্ষুব্ধ ছাত্রদের কণ্ঠস্বর হয়ে শত শত ছাত্রছাত্রী। যাঁদের জীবন যৌবন

Najma’s Bitto and Bitto’s Najma

July 19, 2026 No Comments

Najma’s Bitto Sometimes, or rather many times, memories, thoughts and experiences lie quietly tucked into a forgotten corner of the mind’s closet for years together,

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

July 18, 2026 No Comments

এই মুহূর্তে গোটা দেশ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন। অথচ ঠিক এই সময়েই দেশের রাজধানী দিল্লিতে ১৮ দিনের অনশনের পর প্রায় নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

July 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

Somnath Mukhopadhyay July 19, 2026

এই হল মোদির ভারত!

Parichay Gupta July 19, 2026

Najma’s Bitto and Bitto’s Najma

Dr. Vikas Bajpai July 19, 2026

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

West Bengal Junior Doctors Front July 18, 2026

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

Abhaya Mancha July 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651948
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]