Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইকোর্টের রায় ও তারপর

IMG_20201020_194330
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • October 21, 2020
  • 9:53 am
  • One Comment

হাইকোর্ট রায় দিয়েছেন। তাঁদের কাজ রায় দেওয়া – করেছেন।

তাতে কী এলো গেল!! ওরকম রায় তো রবীন্দ্রসরোবরে ছটপুজো নিয়েও এসেছিল। কী ক্ষতিবৃদ্ধি হয়েছিল তাতে? সাধারণভাবে আদালতের নির্দেশ বিষয়ে প্রাতঃস্মরণীয় অনুব্রত মণ্ডল তো সেই কবেই বলেছিলেন, আইন আইনের পথে চলবে।

পুজোকমিটিদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, গতকাল অব্দি, রায় হাতে পেলে আলোচনায় বসবেন। কেউ বলেছেন, সরকার কী বলছেন, তাঁরা তার অপেক্ষায় – আর, সরকার এখনও কিছু বলেননি। আরো কেউ কেউ বলেছেন, তাঁরা সুপ্রীম কোর্টে যাবেন। অতএব…

রায় নিয়ে আরেক শ্রেণীর মানুষ মতামত জানাচ্ছেন। তাঁদের মধ্যে কয়েকজন বলছেন, দুর্গাপুজোর বিরোধিতা আসলে বাঙালি সংস্কৃতির ‘পরে আঘাত। ঠিকই। আধুনিক বাঙালি সংস্কৃতির যাঁরা পুরোধা, সে রবীন্দ্রনাথ বলুন বা বিদ্যাসাগর, তাঁরা ধূমধাম করে সার্বজনীন দুর্গাপুজো করে তবেই না সাংস্কৃতিক ক্রিয়াকর্ম এগোতে পেরেছিলেন। আর এযুগে সংস্কৃতি রক্ষার গুরুভার বহন করছেন ববি হাকিম, পার্থ চাটুজ্জে বা অরূপ বিশ্বাস – এনারা না থাকলে আমাদের সংস্কৃতি কোন অতলে তলিয়ে যেত, ভেবে দেখেছেন একবার!!!

আবার কেউ কেউ বলছেন, এত মানুষের রুজিরোজগার… একটুও ভাবব না!! হক কথা। মুখ্যমন্ত্রী পুজোর খয়রাতিতে সরাসরি দিয়েছেন প্রায় দুশো কোটি টাকা (পঞ্চাশ হাজার করে আটত্রিশ হাজারের কিছু বেশী পুজো, গুণ করে অঙ্কটা বললাম) – বিদ্যুৎবিলে ছাড় এবং আরো বেশ কিছু ফীজ মকুব ধরলে পরিমাণটা দ্বিগুণ, সম্ভবত। টাকাটা অন্যভাবে খরচা করা গেলে কিছু সুরাহা হতো না? ধরুন, দশ লক্ষ পরিবারকে মাসে চারহাজার টাকা ভাতা দেওয়া গেলে??

গরীবের দুঃখে যাঁরা কাতর, তাঁদের অনেকেই বলছেন – ট্রেন বন্ধ, কাজেই অনেকেই আসতে পারবেন না – “করোনা জুজু”-র ভয়ে আরো অনেকেই বাড়ি থেকে বেরোবেন না – কাজেই, এবছর ভিড় সেরকম হতো না এমনিতেই। খুব ভালো কথা বলেছেন। তাহলে তো ফুচকাওয়ালা, বেলুনওয়ালা, রঙীন সরবতওয়ালাদের বিক্রিবাটা এমনিতেই তো তেমন একটা হতো না। হাইকোর্টের রায়ে তাঁদের ক্ষতির সম্ভাবনা কোথায়!!

অনেকে আবার এমনও বলছেন, বাসে ভিড় হচ্ছে, অফিসে যেতে হচ্ছে – শুধু দুর্গাপুজোর ভিড় নিয়েই কথাবার্তা? সত্যিই তো!! কাজে যাওয়ার বাধ্যবাধকতা আর উৎসব, একই নিশ্চয়ই!!! গরীব মানুষ যদি একটা পান-গুমটি বানানোর আশায়, বা একখানা নিজের রিকশা কেনার আশায় ধার করেন, তাঁর সেই দেনার সাথে যিনি জুয়ায় টাকা উড়িয়ে দিয়ে আরো টাকা ধার করেন – ব্যাপারটা একই – দুক্ষেত্রেই দেনা। ভিড় দুজায়গাতেই।

তিনটে প্রশ্ন করা যেতে পারত। কিন্তু, সেগুলো এনারা পড়ে আসেন নি। সম্ভবত, আগের বছর পরীক্ষায় এসে গেছিল বলে এবার আর ইম্পর্ট্যান্ট নয় বলে ধরে নিয়েছেন।

১. এই মুহূর্তে রাষ্ট্র কেন প্রান্তিক মানুষজনের খাওয়াপরার দায়িত্ব নেবেন না? কেন তাঁদের ঝুঁকিবহুল ভিড়ভাট্টায় বেলুন কি বাঁশী বিক্রি করে পয়সা জোটাতে হবে? এই পথে উপার্জন করতে গিয়ে কেউ যদি করোনায় প্রাণ হারান (ফেসবুকীয় জ্ঞানীগুণীদের মতেই, করোনায় মরে দেড় শতাংশ – এক লাখে দেড় হাজার – হাজারে দেড়শ – এর মধ্যে একটাও গরীব থাকবে না!!!), তাহলে তাঁদের পরিজনের কী হবে??

২. পুজো যদি মেনে নেওয়া হয়, বাস যদি চালু থাকে – তাহলে লোকাল ট্রেন কেন চালু হবে না? হ্যাঁ, ঝুঁকি থাকবে – করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি। কিন্তু, রিস্ক-বেনিফিটের হিসেব কষলে ট্রেন চালানোর বিরুদ্ধে যুক্তি থাকে কি? কোন রিস্ক-বেনিফিটের অঙ্কে পুজোর ভিড় এলাউড, অথচ লোকাল ট্রেন নয়??

৩. একজায়গায় বেশী মানুষ জড়ো হওয়া নিয়ে আপত্তি যদি না-ই থাকে, তাহলে ইশকুল খুলবে না কেন? আপনার-আমার বাড়ির বাচ্চারা অনলাইন ক্লাস করছে – তাদের পড়াশোনা এমনকি একবছর বন্ধ থাকলেও, কিচ্ছু আসবে যাবে না – কিন্তু, গ্রামেগঞ্জের গরীব মানুষের পরিবারের একটা আস্ত প্রজন্ম পাকাপাকি স্কুলছুট হয়ে যেতে চলেছে। তার আর্থসামাজিক অভিঘাত হিসেব করেছেন??

আর হ্যাঁ, দুর্গাপুজোর পরে ডাক্তারবাবুদের আশঙ্কা অনুসারে করোনার বাড়বাড়ন্ত হলে কিন্তু এই দুই ও তিন নম্বর পয়েন্ট বিশ বাঁও জলে চলে যাবে। মানে, সেরকম সংক্রমণের বাড়াবাড়ির মুহূর্তে নতুন করে ইশকুল বা ট্রেন চালু করার দুঃসাহস কোনো অকুতোভয় নেতা/নেত্রীই নেবেন না – একুশের ভোট বৈতরণী পার হওয়ার জন্যে ধর্মানুষ্ঠান জারি রাখা বা ক্লাবদের খুশী রাখা যতখানি গুরুত্বপূর্ণ, ইশকুল বা ট্রেন ততখানি নয়।

দেশজুড়ে করোনার গ্রাফ নিম্নমুখী – একা পশ্চিমবঙ্গ মাথা তুলছে – পুজোর পর গ্রাফ সবেগে মুখ তুলে চাইলে দেশের মধ্যে বিচ্ছিন্ন রাজ্য হিসেবে গণ্য হয়ে একঘরে হয়ে যাওয়ার সম্ভাবনা – অন্য প্রদেশে কাজ করার সুযোগ হারানোর সমূহ বিপদ। সেই মুহূর্তে, শুধু ভাজপা-কে গালি পেড়ে ধান সেদ্ধ হওয়ার আশা কম।

কাজেই, কার “পেটের ভাত” আর কার “পেটে লাথি”-র অঙ্ক শোনাচ্ছেন দুর্গাপুজোর ছলে??

PrevPreviousকরোনা কালে কি করণীয় প্রথম পর্বঃ করোনা ক্লিনিকে কৌশিক লাহিড়ী
Nextঘরের মেয়ে সুপারহিরোNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

প্রাসঙ্গিক, প্রয়োজনীয় লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634503
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]