Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ছোলার ভাগটি ছেড়ো না

Low blood sugar warning signs for hypoglycemia with symptoms outline diagram. Educational labeled description for anatomical disorder and glucose or insulin level below normal vector illustration.
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • May 23, 2025
  • 8:33 am
  • No Comments

সন্ধ্যের চেম্বার তখন প্রায় শেষের পথে। হঠাৎই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন নন্দী বাবু। দীপক বাবুর ছেলেটা হঠাৎই অজ্ঞান হয়ে গেছে।একটু দেখে দিতে হবে। চোখের ঈশারায় ভেতরে থাকা বিছানায় শুইয়ে দিতে বললাম। তিন চার জন মিলে ধরে শুইয়ে দিলো দীপক বাবুর ছেলেকে। সারা শরীর ঘামে ভিজে চপচপে। হাত পা ঠান্ডা। বছর পঁয়ত্রিশের ছেলেটির বড়সড় শরীর। পা দুটি ওপরে তুলে ধুরতেই হালকা চোখ মেলে তাকালো। তূরীয় চাহনির মাঝে মদিরার গন্ধে আমার ছোট্ট চেম্বারে তখন মাথা ধরে যাবার জোগাড়। ঘামে ভেজা হাতের কব্জিটা টেনে নাড়ি ধরে বুঝলাম, ঊর্ধ্বশ্বাসে ছুটছে নাড়ি। হাতের ব্লাড সুগার মেসিনে দেখলাম অস্বাভাবিকভাবে সুগার (রক্তশর্করা) লেবেল নেমেছে। এর মাঝেই হাত পা কাঁপতে শুরু করলো। উঁকিঝুঁকি উৎসুক জনতার মধ্যেও চিন্তার কাঁপুনি শুরু হলো।

আমি অবশ্য অত্যন্ত শান্ত গলায় জিজ্ঞেস করলাম, মদ খাওয়ায় সঙ্গী ক’জন ছিলো? কাঁপা কাঁপা গলায় উত্তর এলো – জনা ছ’য়েক।

কি দিয়ে মদ খাচ্ছিলেন?  মানে ‘চাট’ হিসেবে কি খাচ্ছিলেন?

এবারের প্রশ্ন শুনে হকচকিয়ে গেলেন ভদ্রলোক? এহেন অবান্তর প্রশ্ন শুনে পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার কপালেও ভাঁজ পড়লো।

শুয়ে থাকা দীপক বাবুর ছেলে কিন্তু নির্দ্বিধায় কাঁপা গলায় উত্তর দিলেন “ছোলা”।

এবার জিজ্ঞেস করলাম, আপনার ভাগে কি কম ছোলা পড়েছিলো?

এবারের অহেতুক প্রশ্নে উৎসুক জনতার মাঝে নিন্দার গুঞ্জন শুরু হলো।

শুয়ে থাকা রোগী কিন্তু স্পষ্ট জবাব দিলেন “ছোলার ভাগ আমি প্রায় পাইইনি”

ব্যস, এবার আমার দুয়ে দুয়ে চার মেলানোর পালা। আমাদের লিভার আমাদের শরীরের রক্তশর্করার নিয়ন্ত্রক। অর্থাৎ কিনা কোনো কারণে রক্তশর্করা কমে গেলে গ্লুকোনিওজেনেসিস জাতীয় পদ্ধতির মাধ্যমে রক্তশর্করার পরিমাণ বাড়িয়ে স্বাভাবিক করে নেয়।

আবার কোনো কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে তাকে আবার গ্লাইকোজেনেসিস জাতীয় পদ্ধতির মাধ্যমে কমিয়ে নিয়ন্ত্রণে আনে।

কিন্তু এক্ষেত্রে লিভারকে আবার অ্যালকোহলকেও পরিপাক করতে হয়েছে। বেচারা লিভার দুয়ের মাঝে পড়ে অ্যালকোহলের পরিপাককেই প্রাধান্য দিয়েছে বেশি। ফলে গোলেমালে রক্তশর্করার নিয়ন্ত্রণে নজর কম হওয়ায় কমে যাওয়া রক্তশর্করা বাড়িয়ে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে সকাল থেকে না খেয়ে থাকা ও তারউপর ভাগের ছোলায় সঠিক ভাগ না পাওয়া – দুয়ের পাকেচক্রে রক্তশর্করার স্বাভাবিকতা আর ফিরে আসেনি। ফলে হাইপোগ্লাইসিমিয়া তৈরী হয়ে ঘামে মুড়েছে শরীর। শুরু হয়েছে কাঁপুনি।

চিকিৎসা নেহাৎই সহজ। সাথে সাথে ডেক্সট্রোজ শুরু করলাম।সাবধানতার আবহে থায়ামিন ইঞ্জেকশন দিলাম। সাথে অভয় দেওয়ার সাথে সাথে শান্তির নিঃশ্বাস ছাড়লো উৎসুক অপেক্ষমান জনতা।

চিকিৎসার কিছুক্ষণের মধ্যেই রক্তের গ্লুকোজ স্বাভাবিক হতেই সুস্থ বোধ করতে শুরু করলেন রোগী।

চেম্বার ছেড়ে বেরোনোর আগে কানে কানে বলে দিলাম- এবার থেকে ছোলার ভাগটি ছেড়ো না বন্ধু।

PrevPreviousসরকারি আধিকারিকদের দায়দায়িত্ব ও ‘কাজের চাপ’
Nextকাজহারাদের নাটক!Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

October 12, 2026 No Comments

১০ অক্টোবর কলকাতার সূর্য সেন ভবনে ভবিষ্যতের দিশা ও বিকল্পের সন্ধানে পি ডি এস এফ ছাত্র সংগঠন একটি অসাধারণ আলোচনা সভার আয়োজন করেছিল। বিষয় ছিল

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

October 12, 2026 No Comments

২৮ সেপ্টেম্বর ২০২৬ শংকর গুহ নিয়োগীর ৩৫ তম শহীদ দিবস উদযাপন।

বিরোধী

October 12, 2026 No Comments

বিরোধী। অথবা কোলাবরেটর। সহযোগী। এই দুইয়ের বাইরে নিরাপদ কোনও তৃতীয় পক্ষ ফ্যাসিবাদের মুহূর্তে থাকে না। পাঁচিলে বসে খেলা দেখার আরাম ফ্যাসিবাদ রাখে না। ইতিহাস তা-ই

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

সাম্প্রতিক পোস্ট

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

Gopa Mukherjee October 12, 2026

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

Doctors' Dialogue October 12, 2026

বিরোধী

Dr. Bishan Basu October 12, 2026

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689621
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]