Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটি কাল্পনিক (?) সভা

IMG_20210314_083123
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • March 22, 2021
  • 5:43 am
  • No Comments

আজকের জরুরী মিটিং-এ সুবিমলবাবুও আমন্ত্রিত। বয়েস নব্বুই ছুঁইছুঁই। এখনো ঋজুভাবে হাঁটেন, কয়েকদিন আগে পর্যন্ত নিয়মিত পথে বেরোতেন। ইদানীং পথে-ঘাটে বাইক, টোটোর অবাধ গতিতে একটু সন্ত্রস্ত। কিন্তু খবরের কাগজ নিয়মিত পড়েন, টিভির খবর শোনেন। কিন্তু কোথাও কিছুতে মতামত আজকাল আর দেন না।

লোকাল কাউন্সিলর ছেলেটি অবশ্য বলেছিল, “স‍্যার”–, আজকাল তো আবার মেসোমশাই, কাকাবাবু ডাক উঠে গেছে, সবাই স‍্যার। তা সে বলছিল, “স‍্যার, গাড়ি পাঠিয়ে দেবো।”

সুবিমলবাবুই হেসে বলেছিলেন,”না না, এই তো সামনেই স্কুল। আর রোববার, রাস্তাঘাট ফাঁকা। ও আমি হেঁটেই চলে যাব।”

আবালবৃদ্ধবণিতা সবাই চলেছে স্কুলের মিটিং-এ। এ এক অভূতপূর্ব সমস্যা। এলাকায় শেষ ছ’মাসে প্রায় দশজন অসুস্থ মানুষ বাড়িতেই মারা গেছেন, কিন্তু কোনো ডাক্তার পাওয়া যায় নি, কাজেই ডেথ-সার্টিফিকেটের অভাবে প্রত‍্যেকেরই পোস্ট-মর্টেম হয়েছে।

“তুই একবার ভাব”–স্বপনবাবু বলছিলেন, “আমার বাবা অশীতিপর বৃদ্ধ, অসুস্থই ছিলেন। শেষ ইচ্ছেয় বাড়িতে রেখেছিলাম। যখন শেষ অবস্থা কোনো ডাক্তার পেলাম না!”

“আরে ডাক্তার পাবি কোথায়? এলাকার সব ডাক্তারই তো এখানকার বাড়ি ছেড়ে দূরের আবাসনের বাসিন্দা। হাসপাতালে নিয়ে গেলি না কেন?”

“সে এক মজার ব‍্যাপার। কি নাকি ‘ব্রট ডেড’ লিখে সোজা পোস্ট-মর্টেমে পাঠিয়ে দিল।”

“শালাকে একটু চমকালি না কেন?”

“আরে আজকালকার ডাক্তাররা ক‍্যালানিকেও ভয় পায় না। থানা,পুলিশ ,কাউন্সিলর সবাই পিছু হটল। ‘ব্রট ডেড’-এর নাকি এটাই নিয়ম।”

“আমাদের পুলিশ আবার বলে কিনা আপনি যে বাবাকে মারেন নি, তার কি প্রমাণ। ভাব একবার!”

হঠাৎই একটা ব‍্যস্ততার ভাব মিটিং-এ। স্থানীয় বিধায়ক অলক রায় আর কমল মাজিও হাজির।সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকের মিটিং-এ এঁরা কি বলেন।

সবাই মিলে এলাকার বয়োজ‍্যেষ্ঠ সুবিমলবাবুকেই মঞ্চে সভাপতি করে দিল। অবশ্যই সর্বসম্মতিক্রমে নয়। বিধায়কের উপস্থিতিতে অন্য কেউ সভাপতি ইদানীংকালে বড় একটা দেখা যায় না। কিন্তু কোথায় যেন আজকের সভাটা একটু অন্য সুরে বাঁধা।

“বন্ধুগণ”–তরুণ ছাত্রনেতা বলতে উঠেছেন, “সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তাররা ডাক্তারি পড়ে পাড়া ছেড়ে চলে যাচ্ছে, এলাকার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, এর একটা বিহিত এখুনি হওয়া দরকার। মেডিকেল কাউন্সিল আমাদের। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে না থাকলে এদের রেজিষ্ট্রেশন বাতিল করে দেওয়া হোক।”

“এতোই কি সহজ”– ফিসফিস করলেন এলাকার শিক্ষক।

“আমাদের দাবি, লোকাল কাউন্সিলরদের ডেথ-সার্টিফিকেট দেবার অধিকার দেওয়া হোক”–কাউন্সিলর সমীরণ বলল।

আরো সব কাউন্সিলররা সগর্বে উচ্চরোল তুলল, “রেসিডেন্সিয়াল সার্টিফিকেট,  ক‍্যারেকটার সার্টিফিকেট যদি দিতে পারি, হোয়াই নট ডেথ সার্টিফিকেট?”

বিধায়ক উঠলেন, “এভাবে তো আমরা আপনাদের ক্ষমতা দিতে পারি না।”

হৈ হৈ করে উঠলো সব কাউন্সিলররা, “কেন নয়?”

“আমরা ওপরে দাদা বা দিদির সাথে কথা না বলে”–

কথা শেষ করতে দিল না এলাকাবাসী, “আর কতদিন একথা শুনব? আমাদের এলাকার মানুষের কি স্বাভাবিক মৃত্যু হবে না?”

“আরে অসুখ করলে তো কিছু মানুষ মারা যাবেই, এটাই তো স্বাভাবিক।”

“হ‍্যাঁ, ঠিক এই কথাটাই আমরা ভুলে গিয়েছিলাম”–মঞ্চে উঠেছেন বর্ষীয়ান শিক্ষক অলকেশ লাহিড়ী।
এলাকার সকলের শ্রদ্ধেয়। “আমরা একবারও ভাবছি না চিকিৎসকরা কেন চলে গেলেন।আমাদের এই এলাকায় অন্তত পাঁচজন চিকিৎসকের বাড়ি ছিল, যাঁরা নিজের বাড়িতেই রুগী দেখতেন, রাত-বিরেতে সাড়া দিতেন।”—সবাই মন দিয়ে শুনছে,”এক একটা মৃত্যু, ভাঙচুর, অপমান তাঁদের সপরিবারে পাড়াছাড়া করল।”

“তাই বলে তারা ভুল চিকিৎসা করে পার পেয়ে যাবে?”—কাউন্সিলরের সহকারী এক বছর ষোলোর হুঙ্কার।

“তবে তো শুধু ডেথ সার্টিফিকেট কেন, এলাকার চিকিৎসার অধিকারও কাউন্সিলরদের হাতে তুলে দেওয়া হোক”—কিছু মানুষ সরব।

“আমাদের এ মিটিং অনেক আগে করা উচিত ছিল”—অলকেশবাবু বলে চলেছেন, “আমরা একজন ডাক্তারকেও আটকাতে পারিনি বরং ব‍্যস্ত ছিলাম ওঁদের ছেড়ে যাওয়া বাড়িতে পার্টি অফিস, ক্লাবঘর আর পেছনের বাগানে সাট্টা-জুয়ার আড্ডা বসানোয়। এখন সময় এসেছে ওনাদের ফেরানোর।”

“তা সিএম-কে দিয়ে একটা অর্ডার বের করলেই হয়, ‘গো ব‍্যাক টু ইওর হোম'”-––কাউন্সিলরের সহজ সমাধান।

“অতটা বোধহয় সহজ নয়”—মুচকি হেসে মঞ্চ ছাড়লেন অলকেশ বাবু।

মিটিং প্রায় শেষের মুখে, কোনো সমাধান সূত্র নেই।সভাপতির ভাষণ দিতে সুবিমলবাবু উঠলেন। দুটি ছেলে ধরতে এসেছিল, নিজেই তাদের সরিয়ে দিলেন, “এই জীবনটাতে তো অনেক দেখলাম।আজ আমি অবাক হলাম কোনো একজনও চিকিৎসককে ডাক্তারবাবু বললেন না। আজ এলাকা চিকিৎসকশূন্য হওয়া একটা দীর্ঘ মেয়াদী ক্রিয়া-কর্মের ফল। আজ চিকিৎসকেরা এক সমাজবহির্ভূত জীব”—-একটু হাঁফাচ্ছেন বৃদ্ধ সুবিমলবাবু। একটু জল খেলেন, “আমি বলি কি বাবা, ধৈর্য ধরে সময় নিয়ে বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডাক্তারবাবুদের ফিরিয়ে আনতে হবে।বল রাজী আছো?”

সমস্বরে প্রায় সবাই বলে উঠল, “বলুন কাকাবাবু, বলুন দাদু।”

সুবিমলবাবু লক্ষ্য করলেন, একটাও “স‍্যার” শোনা গেল না। বিধায়করা উসখুস করে কাজ আছে বলে সভা ত‍্যাগ করলেন। সুবিমলবাবু শুরু করলেন, “প্রথমেই ছ’মাস শুধু ‘ডাক্তারবাবু’ বলা অভ‍্যেস করো। শুধু ডাক্তার নয়, ডাক্তার বললেই বাবু যোগ করতে হবে। তাহলেই দেখবে মুষ্টিবদ্ধ হাত আলগা হয়ে যাচ্ছে।”

সভার মধ্যে বিড়বিড় সুর শোনা গেল, “ডাক্তারবাবু!ডাক্তারবাবু! ডাক্তারবাবু।”

“এবার আমরা নিজেদের মধ্যে পাঁচজন করে দায়িত্ব নিই, ডাক্তারবাবুদের পরিত্যক্ত বাড়িগুলো দখলমুক্ত করে সংস্কার করার। বাড়িগুলো যথেষ্ট ভালো করে ওনারা করেছিলেন। সেই বাড়ি বাগান সুন্দর করে সাজিয়ে ওঁদের মাসে বা সপ্তাহে একদিন বেড়াতে আসতে বলা হোক।”

“ওঁরা আসবেন?”

“অবশ্যই আসবেন। আমরাই ওঁদের বাড়ি বাগান পাহারা দেব। ওনাদের পরিবারকে এলাকার অতিথি করে নেবো। এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।”

“আর আমাদের চিকিৎসা!”

“ডাক্তারবাবুরা চিকিৎসা না করে থাকতে পারেন না।”

সুবিমলবাবু তাঁর সিরিয়াল দেখা নলেজে সবায়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, “তাহলে? ডান?”

সবাই সমস্বরে বলে উঠল,”ডান।”

PrevPreviousমারীর দেশের স্বাস্থ্যস্বর্গ
Nextএকুশে মার্চNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

গর্গকে গ্রেফতার করে জল মাপলো বিজেপি

May 15, 2026 No Comments

বাঙালি জাতীয়তাবাদী সংগঠন ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জীকে গ্রেফতার করে বিজেপি আসলে বাঙালিকে একটু সবক শেখাতে চাইল। তাদের মূল উদ্দেশ্য মুক্ত চিন্তার বাঙালিকে সাম্প্রদায়িক বিভাজনের

ঐ যে তিনি চলেছেন

May 14, 2026 No Comments

ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় হাততালির সমুদ্র শিখরে শিখরে নাচে আনুগত্য, গোপন গভীরে চোরাস্রোত হিরণ্য ক্ষমতার অভিমুখে, সহস্র হাততালি আকাশ ছুঁয়েছে ঐ তো তিনি আসিছেন। সমস্ত

প্রতিদিনের অভ্যাসে মানসিক সুস্থতা

May 14, 2026 No Comments

১১ মে ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

গর্গকে গ্রেফতার করে জল মাপলো বিজেপি

Sanjoy Mukherjee May 15, 2026

ঐ যে তিনি চলেছেন

Dr. Goutam Bandopadhyay May 14, 2026

প্রতিদিনের অভ্যাসে মানসিক সুস্থতা

Doctors' Dialogue May 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622753
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]