Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“হাসি কান্না-হীরা পান্না”

IMG_20210203_224211
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • February 4, 2021
  • 7:12 am
  • One Comment

১।

বুবুনের বড্ড মাথা গরম। কথায় কথায় জিনিষপত্র ভাঙচুর-চেঁচামিচি লেগেই আছে। দিন-দিন পরিস্থিতির অবনতি হতে থাকে। পাশের বাড়ির কাকিমা, বুবুনের মাকে একজন জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এর আগে কেউ কেউ সাইক্রিয়াটিস্ট দেখাবার কথা বলেছিল বটে, তবে সেটা খুব একটা মনঃপুত হয়নি, ছেলে কি পাগল? জ্যোতিষী কুষ্ঠি বিচার করে, হাতটা দেখে পাথর-টাথর দিলেন।

বুবুন এখন বছর পঁচিশের যুবক। হাত ভর্তি নানান্ দামি-অদামি পাথর– কোনো’টা সোনায় বাঁধানো আবার কোনোটা রূপোয়! তবে খারাপ লাগার বিষয় হোল ওর মনটাও আজ পাথরের মতো, কিছুই দাগ ফেলে না।

২।
“….মুক্তা এমন একটি রত্ন, জ্যোতিষশাস্ত্র মতে ধারণ করতে পারলে যা জাতক-জাতিকার ভাগ্য বদলে দিতে পারে। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে মুক্তা পরলে বিশেষ উপকার মেলে। দাম্পত্য অস্থিরতা, মানসিক অশান্তি থেকে মেলে মুক্তি। তবে মাথায় রাখতে হবে, যে কোনও রত্নই তিন মাস পর থেকে ফল দেয়।” বিশ্বাস দম্পতির ৩০ বছর একসাথে মুক্তোকে  বিশ্বাস কাটিয়ে দিলেন, কিন্তু একে অপরকে আজও বিশ্বাস করেন না।

৩।
মিহিকা আর মাইরা ছোটো থেকেই হরিহরাত্মা।মলমাসের এক সাধারণ দিনে মিহিকার বিয়ে হয়, মাইরার বিয়ে হয় দিন ক্ষণ মিলিয়ে।

পাঁচবছর পর, মিহিকার স্বামী-সন্তান নিয়ে সুখের ভরা সংসার। আর মাইরা স্বামীকে হারিয়ে নিজে চাকরি করে বৃদ্ধ শাশুড়িকে নিয়ে সংসার করছে।

৪।
নিতু এবার ন’মাসে পড়বে। প্রথম থেকেই, নিতু সিজার করতে চায়, নরমাল ডেলিভারির ঝামেলা ওর পোষাবে না। এবার লাস্ট ভিসিট, ডেলিভারি ডেট কনফার্ম হবে। বাড়ির বড়োরাও সাথে গেলেন, তবে এক বিশেষ আর্জি নিয়ে-পঞ্জিকা দেখে, বাছাই করা দিন আর সময়ের লিস্টি নিয়ে। আজকালকার ভাষায় এস্ট্রো সিজার। সোমবার রাত ১১টা সব থেকে ভালো সময়। রাতের বেলা নন ইমার্জেন্সী অপারেশন করতে ডাক্তারবাবু রাজি হননি। রাতের বেলা অপারেশনের সময় নিতুর কোন সমস্যা হলে নিতুর জীবনের ঝুঁকি বাড়বে। ওরা এখন ডাক্তার বদলের কথা ভাবছে।

আমরা যা ভাবি, যেমন ভাবে পরিস্থিতিকে দেখি, তার প্রভাব’ই আমাদের জীবনে পড়ে। এভাবে দিনের পর দিন আমরা নিজেদের চিন্তা-ভাবনার দায় পরিস্থিতির ওপর চাপিয়ে দিচ্ছি। ভালো কিছু ফলের আশায়, নিজেদের মানসিক দুর্বলতা বাড়িয়ে তুলছি। সবচেয়ে বেশি আস্থা যেখানে থাকা দরকার, সেই মনের জোরের ভাঁড়ার ক্রমশ খালি হচ্ছে, বুঝতেও পারছি না। মনের চোখে চালসে পড়ছে, সবই ঝাপসা তাই!

PrevPreviousওনলি এম.বি.বি.এস.
Nextরক্তদানঃ আরও কিছু জানার কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sujay Biswas
Sujay Biswas
5 years ago

কঠিন বাস্তব কে খুব সহজ ভাবে লিখেছেন ।??
আশা করি সবাই উপকৃত হবে ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 No Comments

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

September 27, 2026 No Comments

সার্জিক্যাল স্ট্রাইকেরএর সময় পাকিস্তানে ডায়াপারের বিক্রি বেড়ে গিয়েছিল। #একটি ভঙ্গুর অর্থনীতি, নকশালবাদ আর সন্ত্রাসবাদের ছায়া…আমরা সবাই সংকল্প নিয়েছিলাম অনেক হয়েছে অত্যাচার এবার মোদী সরকার। #৫০০

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

সাম্প্রতিক পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

Gopa Mukherjee September 27, 2026

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681150
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]