Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তব চরণে (১)

IMG-20240202-WA0075
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 3, 2024
  • 8:11 am
  • No Comments

ঘোর গ্রীষ্মের দুপুর। টোটোন টুলটুলি, নীলু, সবিতা সবাই চলে গেছে।বাড়ির পেছনে সিএম‌ওএইচের বাংলোয় দুটো আমগাছ, তার নিচে রামবেগুনের ছায়া ছায়া ঝোপ, তার তলায় শুয়ে ছিলাম। বাংলোর পরে ফরেস্টের গেস্ট হাউস-ইউক‍্যালিপ্টাশের গাছ-দোলনা-স্লিপ; দুটোর মধ্যে একটা পিচগলা রাস্তা। মা আসছে।গোবিন্দনগর থেকে হেঁটে হেঁটে। মাথায় কালো ছাতা। পূন্নিমামাসি আমার ভাত মেখে বসে আছে।মা এলে খাবো।

আজ বুঝি মা কেন রিকশা করে’ নি।

সদ‍্য তখন স্বাধীনতা। গ্রামে শহরে মধ‍্যরাতে পতাকা তোলা। জহরলাল, জিন্না…কেন জানি না গান্ধীজির কথা তখন আমাদের খুব মনে পড়ে না। অবশ্য স্বাধীনতার সময়ে আমরা কোথায়? বাবা ছিলো রঘুনাথপুরে। আর মা?সেই ওপার বাংলার চট্টগ্রাম। স্বাধীনতার মাশুল দিতে তারা তখন রেঙ্গুন হয়ে স্বদেশে ফেরার চেষ্টা করছে। তখন চারপাশ জুড়ে মৃত্যু হত্যা আর হানাহানি। জাহাজে সবার জায়গা হলো না। কতো সংসার ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল। দোদো (আমার দাদু) আর কয়েকজন এবার পায়দল। বার্মা হয়ে, বন জঙ্গল পেরিয়ে শুধু হাঁটা। মাও তো অনেকটা পথ পার করেছে- থমকে দিতে আর কেউ পারবে না। তাই বোধহয় ফর্সা, ছোট্ট মা, যখন রাস্তায় ভৈরবথানের দোকান সব বন্ধ-যখন রিকশাওয়ালা সব নিকানো দাওয়ায়-তখন রোদ্দুরে লাল হয়ে ফিরতো মেডিক্যাল কলেজ থেকে।

মা বসে বসে খেতো-আমি দৌড়ে দৌড়ে। তারপর মেঝেতে ভেজা মাদুর পেতে-জানালার পর্দা ভিজিয়ে শান বাঁধানো মেঝেতে শোওয়া।বিছানা তখন আগুন। জানালার বাতাসে আগুন। সেই লু-এর দুপুরে মা ঘুমিয়ে গেলে বাইরের ঘরের জানালা খুলে দূর আকাশে চীলের হ্রেস্বাধ্বনি শুনতাম।দুপুর গড়িয়ে যেতো-শালিক পাখিরা ঘুলঘুলিতে বসে ডাকতো কিং ক্কান্ড রোদ কাকুলি কাকুলি-গ্রিঈঈ আয় আয় আয়-বিকেল হতো। মা উঠতো। আমি কুমির ডাঙা খেলতে যেতাম। কাঁকুড়ে লাল মাটিতে হাঁটু ঘসে ছাল তুলে দূব্বাঘাস, তুলসি পাতা লাগিয়ে ফিরতাম। জানালায় জানালায় আমরা বাচ্চারা পড়তে বসতাম। মায়েরা এল‌আইসি কোয়াটারের মাঝের আঙ্গিনায় চেয়ার নিয়ে বসতো। কোথাও খরিশ, গোখরো হিসহিসিয়ে বেরিয়ে পড়তো। রাত বাড়তো। দারকেশ্বর নদীর তীরে, শ্মশানে শেয়াল ডাকতো। সাঁওতালদের পাড়ায় মাদল বাজতো। একঘেয়ে গান বাজতো। বাবা মাকে জীবনানন্দ পাঠ করে শোনাতো আমি ঘুমিয়ে পড়তাম।

ক্রমশঃ

PrevPreviousভিখারির আগামী, আগামীর ভিখারি
Nextট্যাগ নয়, ত্যাগও নয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 No Comments

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

জাহিরুলের হাসি

September 4, 2026 No Comments

আমি কেন, আমার বাপ-ঠাকুরদা, আমার চোদ্দপুরুষ এ গাঁয়ে থেকি গেছে। হেই যে দেখছেন ঐ পুরনো বাড়ি – ঐ একখান ঘর-ই শুধু পাকা।আমার ঠাকুর্দা করি গেছে।

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

সাম্প্রতিক পোস্ট

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

জাহিরুলের হাসি

Dr. Goutam Bandopadhyay September 4, 2026

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672693
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]