শাসক সর্বব্যাপী দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত এ কথা আজ সবাই জানে। এরা শিক্ষাব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে, স্বাস্হ্যব্যবস্থার দুর্নীতিতে জাল ওষুধ, জাল স্যালাইন, হাসপাতালের বর্জ্যের পুনর্ব্যাবহার ইত্যাদি যা করেছে ভাবলে শিউরে উঠতে হয়, এসবের বিরুদ্ধে কথা বললে কী হয় সে সব আমরা দেখেছি, অভয়ার মৃত্যুকে ধামা চাপা দিতে স্বাস্থ্য আর প্রশাসনের শীর্ষব্যক্তিরা ও শাসকদল যেভাবে উঠে পড়ে লেগেছে তা আমরা প্রত্যক্ষ করেই চলেছি, চাকরী বিক্রি করে করে একটা জেনারেশনকে পঙ্গু করে পথে বসিয়ে দিল এরা, জেল ফেরৎ খাদ্যমন্ত্রীর দুর্নীতি নাকি কিছুই নয়! এত কিছু করেও এই বাটপাড় শাসকের স্পর্ধা বিন্দুমাত্র কমেনি বরং আস্ফালন দিন দিন আকাশ ছুঁতে চাইছে।
শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যাচ্ছে ছাত্রদের ওপর, তার বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রকে পুলিশ মাটিতে ফেলে হাঁটু দিয়ে চেপে ধরে বুটের লাথি মারছে, ছাত্রীদের লকাপে পুরে সিসিটিভিবর্জিত ঘরে নিয়ে গিয়ে হিন্দী গান চালিয়ে গানের তালে তালে বেল্ট খুলে পেটাচ্ছে, গোপনস্থানে আঘাত করছে, গায়ে গরম মোম ঢেলে দিচ্ছে বলে শিউরে ওঠার মতো অভেযোগ আসছে সামনে আর নেতারা হুঙ্কার দিচ্ছেন কত সেকেন্ডে পিটিয়ে পাটাতন করে দেবেন এইসব ‘যাদবপুর’ ছাত্রদের! কতটা স্পর্ধা হলে এটা করা যায়!
শাসককে বলছি, জনগণের ভোটে ক্ষমতায় এসেছেন তারপর সমস্ত নৈতিকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুর্নীতি করতে করতে করতে করতে ক্ষমতার দম্ভে আপনারা নিজেদের সর্বশক্তিমান ভাবছেন আর জনগণকেই ভেবে ফেলছেন পোকামাকড়। যেকোনো বিরুদ্ধ স্বরকে পিষে মারতে চাইছেন, মিথ্যের অনুপ্রাণিত ফানুসে ঢেকে দিতে চাইছেন আপনাদের সকল অপরাধ। কিন্তু চোরেদের, ফেরেপবাজদের এই স্পর্ধার জবাব জনগণ একদিন ঠিকই দেবে। ইতিহাসের আস্তাকুঁড় ভয়ংকর নির্মমতা নিয়েই অপেক্ষায় আছে!











বলিষ্ঠ পরিবেশন 🙏