★
রাতের অন্ধকারে ছড়িয়ে পড়েছে
রাইফেলের ধাতব গন্ধ আর লক্ষ লক্ষ মশার গুনগুনানি
দাঁত নখ আর বিষ নিয়ে
সড়সড় শব্দে সরে যাচ্ছে সরীসৃপ ও শ্বাপদেরা
হোমো স্যাপিয়েন্সরা পশ্চাৎগতি বিবর্তনে
দ্রুত শিখে নিচ্ছে সেইসব চালচলন
এই ভাবেই কি দিন যাবে?
নাকি এই ভয়ের বাগানে কোনওদিন
আমরা রোপন করব ভালোবাসার চারা
আমাদের ছেলেটা আর মেয়েটা এবার
এক হাতে বই
অন্য হাতে মশাল নিয়ে এগোবে
কিন্তু কবে, সুনন্দা কবে?
★











