Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের শেষ যুদ্ধের দামামা

FB_IMG_1610796058605
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 17, 2021
  • 6:44 am
  • No Comments

১৫ই জানুয়ারী, ২০২১

দেশজুড়েই করোনা সংক্রমণের হার কমছে। নিউজ চ্যানেলগুলোতে ঘন্টায় ঘন্টায় কোভিড রোগীর সংখ্যার আপডেট দেওয়া বন্ধ হয়েছে। কিছুদিন আগেও চ্যানেলগুলো দেখলে মনে হ’ত ভোটের রেজাল্ট বেরোচ্ছে। বিভিন্ন দেশের কোভিড-তথ্য জেনারেল নলেজের হট টপিক। মুখস্থ না থাকলে স্যোশাল মিডিয়ায় পিছিয়ে পড়তে হয়। মাস্ক পরা সেলফি কিংবা মাস্ক ছাড়া জমায়েত ঘিরে নিত্যদিনের শোরগোল। পাড়ায় পাড়ায় ফিসফাস- দশ কিলোমিটারের মধ্যেই করোনা… ওপাড়ার অবিনাশবাবুর জ্বর-সর্দিকাশির পর টেস্ট করাতেই… করোনায় মৃত্যু… পিপিই কিটের অভাব…

সেসব দিন পেরিয়ে এসেছি আমরা। সেপ্টেম্বরে দৈনিক সংক্রমণ প্রায় লক্ষ ছুঁয়েছিল। তারপর ধীরে ধীরে কমের দিকে। আমার হাসপাতালেও দেখতে পেতাম, আগে টেস্ট করাতে দিলেই পজিটিভ! আইসোলেশন ওয়ার্ডে থিকথিকে ভিড়। রোগীর আত্মীয়দের মধ্যে আতঙ্ক- আমার বাচ্চাটারও বুঝি… রোগের আতঙ্ককে বহুগুণ ছাপিয়ে গিয়েছিল সামাজিকভাবে আলাদা হয়ে যাওয়ার ভয়। স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত পিপিই বেশিরভাগ সময়েই অপ্রতুল। এমনিতেও পিপিই পরে ফেলা মানে সাংঘাতিক ডিহাইড্রেশন আর দমবন্ধ অবস্থা। ওভাবেই রোগী দেখার অসহ্য কষ্ট পেরিয়ে এখন আইসোলেশন ওয়ার্ডে গুটিকয়েক পেশেন্ট। জানি না, কোভিড আবার দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়বে কিনা… তবে খুব সম্ভবত ‘আশা’র দিকেই পাল্লাভারী।

এদিকে আসবে আসবে করে ভ্যাক্সিনও এসে পড়েছে। কাল থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু। আজ হাসপাতালে টিকাকরণ ও তার পার্শ্ব-প্রতিক্রিয়া সামাল দেওয়ার ব্যাপারে ট্রেনিং ছিল। সেমিনার রুমে তিল ধারণের জায়গা নেই। হাসপাতালে ঢোকার মুখে বড় একটা চত্বর পর্দা দিয়ে ঘিরে টিকাকরণের জায়গা করা হয়েছে। ভ্যাক্সিনেশন অফিসার হিসেবে এক, দুই, তিন করে পুলিশ-সিভিক ভলান্টিয়ার, নার্সিং স্টাফ ও চিকিৎসকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। টিকাকরণ কেন্দ্রে আপৎকালীন অবস্থা সামাল দেওয়ার জন্য দুজন ডাক্তার থাকবেন। পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে হবে। পেশীর মধ্যে কোভিশিল্ড ভ্যাক্সিন দেওয়া হবে। টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া আর পাঁচটা টিকার থেকে খুব সাংঘাতিক বেশি কিছু নয়। টিকাকরণের জায়গায় ব্যথা, হাল্কা জ্বর, গায়ে ব্যথা ইত্যাদি সাধারণ উপসর্গ থাকতে পারে। তাছাড়া যে কোনও ইঞ্জেকশনের মতোই বিরল কিছু ক্ষেত্রে অ্যালার্জিঘটিত সমস্যা হ’তে পারে। আর কিছু দীর্ঘস্থায়ী পার্শ্ব-প্রতিক্রিয়া হবে কিনা তার উত্তর মহাকালের হাতে।

ভয়, মৃত্যু, কাজ হারানো, অনিশ্চিত ভবিষ্যৎ, শুনশান লকডাউন, মাসের পর মাস ট্রেন বন্ধ, অনন্ত খিদে, খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে যাওয়া… সব সামলে আরও একটা মহামারীর সামনে বুক চিতিয়ে বেঁচে নিলাম আমি, আপনি, আমরা সবাই। এবার শেষ যুদ্ধটুকু বাকি। শুধু টিকাকরণ সফল হলেই… না, সংশয় নয়। সফল হবেই- বিশ্বাস থাক।

গুটিবসন্ত, পোলিও, টিবি, হাম, ম্যালেরিয়া, কলেরা কালাজ্বর, দুটো বিশ্বযুদ্ধ, মন্বন্তর, দেশভাগ, কাঁটাতার, বন্যা… আমাদের ভেঙেছে, মুচড়েছে, পিষে গিয়েছে। তবু মরিনি। গাঢ় অন্ধকারেও নিভতে দিইনি জীবনের উজ্জ্বল লাল। ধুঁকতে ধুঁকতে বেঁচে নিয়েছি পরের দিনের সূর্যটায় গোটা গোটা করে নিজের নাম লিখবো বলে। মহামারীর শেষে মানুষই জিতবে শেষমেশ। আর আমাদের প্রজন্ম একটা গল্প পাবে। জয়ের গল্প। সে গল্প অবাক বিস্ময়ে শুনবে ভাবীকালের পৃথিবী। দামী ভারী আসবাব, এসির ঠান্ডা, মৃদু নীল আলো শোভিত অত্যাধুনিক অট্টালিকাই হোক বা বস্তির স্যাঁতসেঁতে, অস্বাস্থ্যকর ত্রিপল ছাউনি… এ গল্পের রোমাঞ্চ আর শিহরণে সবার সমান অধিকার।

শেষের আগে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নিই। সবকিছু নির্বিঘ্নে চললে ধীরে ধীরে সবার জন্যই টিকাকরণ শুরু হবে। তবে একটা টিকা নিয়েই আনন্দে উদ্বাহু হয়ে মাস্ক খুলে ফেলবেন না। কোনও টিকাই একশো শতাংশ নিরাপত্তা দেয় না। টিকা সফল হোক বা না-হোক, মাস্কের নিরাপত্তা এখনই ভুললে চলবে না।

মাথায় রাখবেন,

মন্দির-মসজিদ-গির্জা বা অন্য কোনও উপাসনাস্থল নয়,

আর্সেনিকাম অ্যালবাম-করোনিল-ভাবিজী পাঁপড় নয়,

জড়িবুটি-তন্ত্রমন্ত্র-পাথর-তাবিজ নয়…

দিনের শেষে, একমাত্র বিজ্ঞানই ভরসা।

PrevPreviousশীতকালে চামড়ার সমস্যার সমাধান
Nextদিনলিপিঃ খেলা শেষ?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

October 11, 2026 No Comments

ওয়াল্টার লিপম্যান তাঁর Public Opinion (1921) একটি নজর করার মতো মন্তুব্য করেছেন – “We are told about the world before we see it. We imagine

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

সাম্প্রতিক পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

Dr. Jayanta Bhattacharya October 11, 2026

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689292
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]