Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কালো জিরে থেকে হাইড্রক্সিক্লোরোকুইন পাওয়া যায়?

IMG-20200411-WA0012
Subhajit Naskar

Subhajit Naskar

Pharmacist, Photo journalist.
My Other Posts
  • April 12, 2020
  • 8:48 am
  • No Comments

ট্রাম্প ও মোদির বিদেশ নীতির কারণে হাইড্রক্সিক্লোরোকুইন প্রসঙ্গটি নতুন করে আলোচনার শীর্ষে। বেশ কিছু দেশে আলোচিত হচ্ছে যে সেই প্রাচীন ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন নাকি করোনা মোকাবিলায় বেশ খানিক সক্ষম। এই তথ্যে বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতও দেশের স্বাস্থ্য কর্মীদের (চিকিৎসকের পরামর্শ নিয়)এই ওষুধ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। কিন্তু বিগত কিছুদিন থেকে ডোনাল্ড ট্রাম্প – এর কার্যকলাপ এই ওষুধের প্রসঙ্গকে তুঙ্গে তুলে দিয়েছে। সেসব প্রসঙ্গ বিস্তারিত আলোচনায় যাওয়া অপ্রয়োজনীয়, কারণ সকলেই তা জানেন। হঠাৎ একটি WhatsApp মেসেজ চোখে পড়লো যেটা নিয়ে সবিস্তারে লেখা প্রয়োজনীয় মনে করলাম।

কালো জিরে ভিজিয়ে খেলে নাকি Hydroxychloroquine এর গুণ পাওয়া যায় / Hydroxychloroquine-এর বিকল্প হিসেবে কালো জিরে খান।

সর্বৈবভাবে ভ্রান্ত প্রচার। হ্যাঁ, ম্যালেরিয়ার ওষুধের জন্ম প্রাকৃতিক উপাদান থেকেই কিন্তু সেটা কালো জিরে না। আমি একটু ইতিহাস নিয়ে আলোচনা করি।

সময়টা অষ্টাদশ শতক। গোটা পৃথিবী জুড়ে এক ভয়ংকর মহামারী– অজানা এক রোগ, কাঁপুনি দিয়ে জ্বর আসে, ভয়ংকর তাপমাত্রা, ঘাম দিয়ে জ্বর ছাড়ে। অনেক রোগীর মৃত্যু হয়। জ্বরের কারণও অজানা। গোটা পৃথিবী তখন থরহরিকম্প, এক সাহেব ডাক্তার কলকাতায় বসে প্রাণপাত করে গবেষণা চালিয়ে গেলেন – খুঁজে বের করলেন রোগের কারণ আসলে “মশা”। মশার শরীরে থাকা এক পরজীবী ক্ষুদে প্রাণী (নাম প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স) এই জ্বর ঘটাচ্ছে। কারণ তো জানা গেল, এবার ওষুধ? জানা গেল, ১৭ শতকে পেরুতে এরকম কাঁপুনি দিয়ে আসা জ্বরে নাকি সিঙ্কোনা নামের গাছের রস খাওয়ালে জ্বর সেরে যেত। সেই গাছের রস থেকেই ওষুধকে খুঁজে বের করা হলো। ঘটল এক যুগান্তকারী ঘটনা। পৃথিবীর ইতিহাসে সেই ত্রাস সৃষ্টিকারী জ্বরকে বাগে আনা গেলো।

রোগের নাম ম্যালেরিয়া। রোগের কারণ যিনি খুঁজে বের করলেন পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা – ১৯০২ নোবেল পুরস্কার, রোনাল্ড রস। আর সেই জীবনদায়ী ওষুধ? সে বাঙালির ঘরে ঘরে একসময় জায়গা করে নিয়েছিল – কুইনিন বা কুইনাইন। হ্যাঁ, এই কুইনিনই Hydroxychloroquine এর মা বা মাদার ওষুধ। বিজ্ঞানের ভাষায় Prototype Drug বলা চলে। যুগ যুগ ধরে চলে গবেষণা, নানান পরীক্ষা নিরীক্ষা। সময়ের তাগিদেই ওষুধের বদল ঘটে… কুইনিন থেকে ক্লোরোকুইন, তা থেকে এই Hydroxychloroquine।

এই আবিষ্কারের পিছনে অনেক মানুষের লড়াই, পরিশ্রম লুকিয়ে আছে। এই ওষুধের উৎপাদনের সাথে আমাদের গর্ব আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের নাম জড়িয়ে আছে।

তাই এই ওষুধ নিয়ে এই ধরনের ভ্রান্ত খবর ছড়ানো অনুচিত।

PrevPreviousকরোনা প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন কতটা কার্যকরী?
Nextভারতবর্ষে লক ডাউন নিয়ে বেশ কিছু প্রশ্নNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

দেশদ্রোহী

July 27, 2026 No Comments

(গল্পটি প্রকাশিত হয়েছিল বছর দশেকেরও আগে দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকায় পাঠানো ও প্রকাশিত একমাত্র গল্প। আবার দিলাম – কেন দিলাম? কোনো কারণ নেই। দিতে

বাংলার মুখ: ২৪ জুলাই

July 27, 2026 No Comments

মিছিল নেমেছিল পথে, নাকি গোটা পথটাই হয়ে  উঠেছিল চলমান মিছিল এক রাগী পতাকার   সহস্র ফনা তুলে, বাতাসে স্লোগান ছিল, নাকি সমস্ত বাতাস ঝড়ের তীক্ষ্ণ শাঁখের মতো

জয় হোক ছাত্র-জনতার ঐক্যের। জয় হোক গণতান্ত্রিক আন্দোলনের।

July 27, 2026 No Comments

দিল্লিতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র-যুবদের ঐতিহাসিক গণআন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাত্রসমাজের ঐক্যবদ্ধ সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষায়

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

July 26, 2026 No Comments

২৪ জুলাই, ২০২৬ 1942 A Love Story সিনেমায়, যদ্দূর মনে পড়ে, অনুপম খেরের মুখে একটা সংলাপ ছিল। খুব সম্ভবত নায়ক অনিল কাপুর যখন নায়িকা মনীষা

আজকাল

July 26, 2026 No Comments

হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক, শহর জুড়ে নতুন দিনের ঝলক। স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক, তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক। আসে নতুন নতুন ভাতার ঘোষণা,

সাম্প্রতিক পোস্ট

দেশদ্রোহী

Dr. Aindril Bhowmik July 27, 2026

বাংলার মুখ: ২৪ জুলাই

Debashish Goswami July 27, 2026

জয় হোক ছাত্র-জনতার ঐক্যের। জয় হোক গণতান্ত্রিক আন্দোলনের।

West Bengal Junior Doctors Front July 27, 2026

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

Dr. Bishan Basu July 26, 2026

আজকাল

Dr. Sukanya Sinha July 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655227
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]