Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাতের_যত্ন_নিন

IMG-20200318-WA0016
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • March 20, 2020
  • 8:29 am
  • No Comments

আপনি মোটামুটি জেনে গেছেন যে করোনা (এবং অন্যান্য যেকোনো সংক্রমণ) প্রতিরোধে পরিষ্কার করে হাত ধুয়ে ফেলার বিকল্প নেই। এবার আসে পরবর্তী প্রশ্ন- ‘কীভাবে’ এবং ‘কখন’?

না, টিভির পর্দায় এমনকি জনপ্রতিনিধিরাও যেমন নমঃ নমঃ করে বুড়ি ছোঁয়ার মতো করে হাতে স্যানিটাইজার ঢেলে সামান্য নেড়েচেড়ে নিচ্ছেন তাতে করোনার টিকিটুকুও স্পর্শ হচ্ছে না।

হাত ধোওয়াটাও শিখতে হবে। চমকে উঠবেন না। হাত ধোওয়াটাও শেখার জিনিস।

‘কীভাবে’?
********

প্রথমেই মাথায় রাখুন সাবান আর জল দিয়ে হাত ধোওয়াটাই সর্বোত্তম। বিশেষত যদি হাত খুব নোংরা (রোগীর রক্ত কিংবা দেহরস লেগে থাকা অবস্থায় কিংবা শৌচ করার পর) হয় তাহলে সাবান দিয়ে হাত ধোওয়ার বিকল্প নেই। অন্যথায়, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেই যথেষ্ট। সাবান দিয়ে হাত ধুলে পুরো পদ্ধতির জন্য সময় লাগবে ৪০-৬০ সেকেন্ড, হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে ২০-৩০ সেকেন্ড। দুটি ক্ষেত্রেই পরপর একই রকম পদ্ধতি অনুসরণ করতে হবে। চলুন, শুরু করা যাক..

০.
ট্যাপ খুলে ফেলুন। হাত ভালোভাবে ভিজিয়ে নিন। ট্যাপ থেকে অল্প করে জল (সাধারণ ঘরের তাপমাত্রার জল) পড়তে থাকুক। বন্ধ করবেন না।

 

 

 

 

 

১.
পরিমাণ মতো সাবান হাতে নিন।

 

 

 

 

 

২.
দুই হাতের তালু পরস্পরের সাথে ঘষুন। এতে সাবানের ফেনা তৈরি হবে।

 

 

 

 

 

৩.
এক হাতের তালু উল্টোহাতের পেছনের দিকের সাথে ঘষুন। মানে, বাম হাতের তালুর সাথে ডান হাতের উল্টোদিক এবং ডান হাতের তালুর সাথে বাম হাতের উল্টোদিক। আঙুল পরস্পরের মধ্যে ঢুকে থাকবে।

 

 

 

 

 

 

৪.
আঙুলগুলো পরস্পরের মধ্যে ঢুকিয়ে দু’হাতের তালু ঘষুন।

 

 

 

 

 

৫.
হাতের আঙুল নিজেদের মধ্যে জুড়ে দিয়ে দু হাতে শেকল বানান। ঘষতে থাকুন। এতে আঙুলের পেছনের দিক পরিষ্কার হবে।

 

 

 

 

 

৬.
বুড়ো আঙুল উল্টো হাতের তালুর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে পরিষ্কার করে নিন।

 

 

 

 

 

 

৭.
এবার নখের অগ্রভাগ পরিষ্কারের পালা। আঙুলগুলো কাছাকাছি এনে নখের আগাগুলো একত্রে উল্টোদিকের তালুতে গোল করে সামনে-পেছনে ঘুরিয়ে পরিষ্কার করুন।

 

 

 

 

 

 

৮.
জলে সাবান ধুয়ে ফেলুন।

 

 

 

 

 

৯.
একবার ব্যবহারযোগ্য টিস্যু পেপার দিয়ে হাত মুছে দিন।

 

 

 

 

 

১০.
ওই টিস্যু পেপার দিয়েই ট্যাপ বন্ধ করুন। খেয়াল রাখুন, আপনার হাত যেন ট্যাপের হাতল স্পর্শ না করে।

 

 

 

 

 

১১.
আপনার হাত সুরক্ষিত।

 

 

 

 

 

‘কখন’?
******

১.
রোগীকে স্পর্শ করার আগে।

২.
রোগীর শরীরের কোনও অংশ পরিষ্কার করার সময় কিংবা রোগীর দেহে চিকিৎসা সংক্রান্ত কোনও কাজ করার সময়।

৩.
রোগীর দেহরসের সংস্পর্শে এলে।

৪.
রোগীর দেহ স্পর্শ করার পর।

৫.
রোগীর চারপাশের কোনও জিনিস নিয়ে কাজ করলে।

পুনশ্চঃ

হাতে আংটি, বিপত্তারিণীর তাগা, ডুরি, পীরের কবজ ইত্যাদি থাকলে দয়া করে খুলে ফেলুন। বিপদের দিনে ওসব জিনিস কাজেটাজে আসে না। হাত দিয়ে চোখ ঘষা কিংবা নাক-খোঁটার অভ্যেসটা কদিন বিসর্জন দিন।

**************

শুধু লাইক আর শেয়ার নয়, এক্ষুনি গিয়ে অভ্যেস করতে শুরু করুন। শিখে ফেলাটা মোটেই কঠিন নয়। অভ্যেস বজায় রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্রঃ WHO

PrevPreviousএএইচএসডির, প্রেস বিজ্ঞপ্তি….19.03.20
NextCorona songNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633949
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]