Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জাতিভেদ_ও_করোনাভাইরাস

IMG-20200127-WA0083
Dr. Kaushik Mandal

Dr. Kaushik Mandal

Health administrator
My Other Posts
  • March 24, 2020
  • 8:32 am
  • 3 Comments

সব খারাপেরই ভালো দিক আছে। এতকাল ধরে যেটা কেউ পারেনি সেটা করে দেখালো করোনাভাইরাস। সব জাত এক করে দিলো! এখন আমরা কেউ হিন্দু নই, মুসলমান নই, শিখ নই, খ্রিশ্চান নই, ইন ফ্যাক্ট কিছুই নই! আমাদের জাত, ধর্ম সব নিশ্চিহ্ন হয়ে গিয়ে স্রেফ A, B, C, D হয়ে গেছি আমরা। সৌজন্যে করোনা ভাইরাস। আজ্ঞে হ্যাঁ, এই মুহূর্তে আপনার জাত এটাই! হয় আপনি A, নয় B, নইলে C নাহয় D ….. এর বাইরে আপনার কোনো জাতিগত অস্তিত্ব নেই। কিভাবে? আসুন দেখি নিই কিভাবে। নিজের জাত চিনে নিন। নিজের কর্তব্য বুঝে নিন! অন্যদের বুঝিয়ে দিন।

CATEGORY A 
ভারতের বাইরের যে কোনও দেশ থেকে বিগত ১৪ দিনের মধ্যে আসা কোনও ব্যক্তি,

অথবা

যে কোনও ব্যক্তি (তিনি বিদেশ থেকে আসুন বা না আসুন) যিনি ইতিমধ্যে জ্ঞানে বা অজ্ঞানে কোনও COVID-19 সন্দেহযুক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন,

এবং (উপরোক্ত দুটি ক্ষেত্রেই)

যাঁর জ্বর, কাশি এবং/অথবা শ্বাসকষ্ট আছে অথবা শ্বাসনালিতে সংক্রমণের কোনও লক্ষণ আছে।

CATEGORY B

এমন কোনও ব্যক্তি যাঁর জ্বর, কাশি এবং/অথবা শ্বাসকষ্ট আছে অথবা শ্বাসনালিতে সংক্রমণের কোনও লক্ষণ আছে, অথচ তিনি বিগত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে আসেন নি অথবা বিগত ১৪ দিনের মধ্যে জ্ঞানে বা অজ্ঞানে কোনও COVID-19 সন্দেহযুক্ত ব্যক্তির সংস্পর্শে আসেন নি।

CATEGORY C 

বিগত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে আসা কোনও ব্যক্তি,

অথবা

যে কোনও ব্যক্তি (তিনি বিদেশ থেকে আসুন বা না আসুন) যিনি ইতিমধ্যে জ্ঞানে বা অজ্ঞানে কোনও COVID-19 সন্দেহযুক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন,

এবং (উপরোক্ত দুটি ক্ষেত্রেই)

যাঁর জ্বর, কাশি এবং/অথবা শ্বাসকষ্ট নেই অথবা শ্বাসনালিতে সংক্রমণের কোনও লক্ষণ নেই। অর্থাৎ আপাতভাবে সুস্থ ব্যক্তি।

CATEGORY D

যে কোনও ব্যক্তি যাঁর জ্বর, কাশি এবং/অথবা শ্বাসকষ্ট নেই অথবা শ্বাসনালিতে সংক্রমণের কোনও লক্ষণ নেই।

এবং

তিনি বিগত .১৪ দিনের মধ্যে বিদেশ থেকে আসেন নি অথবা বিগত ১৪ দিনের মধ্যে জ্ঞানে বা অজ্ঞানে কোনও COVID-19 সন্দেহযুক্ত ব্যক্তির সংস্পর্শে আসেন নি।

কি করণীয়?

CATEGORY A

এই জাতির সমস্ত ব্যক্তিকে নিজের জেলার সদর অথবা মহকুমা হাসপাতালের আইসোলেশন বিভাগে (Designated Quarantine Centre for COVID-19 suspects) ভর্তি হতে হবে।

প্রথমদিন তাঁকে পরীক্ষা করে দেখা হবে তিনি COVID-19 এ আক্রান্ত কিনা। রিপোর্টি পজিটিভ হোক বা নেগেটিভ হোক তাঁকে hospital quarantine এ রাখা হবে।

পজিটিভ হলে কতদিন থাকতে হবে সেটা শারীরিক অবস্থার উপর নির্ভর করছে (mild, moderate and severe COVID-19)।

যদি রিপোর্ট নেগেটিভ হয় তাহলে আরো ১৪ দিন Hospital Quarantine এ থাকতে হবে তাঁকে। ইতিমধ্যে যদি তাঁর শরীরে COVID-19 সংক্রান্ত নতুন কোনো উপসর্গ উদয় না হয় তাহলে ১৪ দিনের মাথায় আবার পরীক্ষা করা হবে। সেই রিপোর্টও যদি নেগেটিভ আসে তাহলে তাঁকে ডিসচার্জ দেওয়া হবে এবং পরবর্তী ১৪ দিন বাড়িতে সতর্ক ভাবে থাকতে বলা হবে। সেটা ঠিক গৃহবন্দি অবস্থা নয়, তবে তিনি যেন এই পিরিয়ডে SOCIAL DISTANCING বজায় রাখেন সেটা নিশ্চিত করতে হবে।

CATEGORY B

এঁরা বাড়িতে থাকবেন। ঠিক গৃহবন্দি অবস্থা নয়, তবে SOCIAL DISTANCING বজায় রাখতে হবে। সরকারি স্বাস্থ্যকর্মী/রা ফোন মারফত তাঁর খবরাখবর রাখবেন (physically নয়) এবং পরবর্তী ১৪ দিনের মধ্যে যদি তাঁর শরীরে COVID-19 সংক্রান্ত কোনও লক্ষণ দেখা যায় তাহলে সদর/মহকুমা হাসপাতালে রেফার করবেন।

CATEGORY C

এঁদের জন্য ১৪ দিনের গৃহবন্দি অবস্থা, অর্থাৎ Home Quarantine বাধ্যতামূলক।

সরকারি স্বাস্থ্যকর্মী/রা ফোন মারফত তাঁর খবরাখবর রাখবেন (physically নয়) এবং পরবর্তী ১৪ দিনের মধ্যে যদি তাঁর শরীরে COVID-19 সংক্রান্ত কোনও লক্ষণ দেখা যায় তাহলে সদর/মহকুমা হাসপাতালে রেফার করবেন।

CATEGORY D

এঁদের জন্য একটাই দাওয়াই – সচেতনতা, সচেতনতা এবং সচেতনতা।

ভালোভাবে হাত ধোওয়া, Cough Etiquette and Respiratory Hygiene, Social Distancing ইত্যাদি বিষয়ে তাঁদের সচেতন করতে হবে এবং তাঁরা যেন বিষয়গুলির যথাযথ গুরুত্ব অনুধাবন করেন সেটা নিশ্চিত করতে হবে।

PrevPreviousডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১০ (ডায়াবেটিক রেটিনোপ্যাথি)
Nextকরোনা ভাইরাস ১৯ রোগে মৃতদেহ কিভাবে নাড়াচড়া ও সৎকার করা উচিত?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শান্তা বিশ্বাস ঠাকুর
শান্তা বিশ্বাস ঠাকুর
6 years ago

ধন্যবাদ দেব না ডাক্তার বাবু,
শুধু বলি আপনার মত ডাক্তার বাবুরা আছেন বলেই মনে ভরসা আছে, আশা নিয়ে আছি এই দুর্দিন কেটে যাবেই। আপনাদের এই যুদ্ধে জয় হবেই, আমরা সবাই নিজেদের ঘরবন্দি করে রেখে আপনাদের যুদ্ধ সহজ করার চেষ্টা করছি।
স্যালুট ? ?

0
Reply
Saradiya Bhattacharya
Saradiya Bhattacharya
6 years ago

আপনাকে প্রণাম।

0
Reply
সুমি দত্তগুপ্ত
সুমি দত্তগুপ্ত
6 years ago

আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই |ভালো থাকুন সবাইকে নিয়ে |

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 No Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656224
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]