Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চেম্বার কড়চা

336359581_536892511906847_1940451846680335462_n
Dr. Sarmistha Das

Dr. Sarmistha Das

Dermatologist
My Other Posts
  • April 12, 2023
  • 7:28 am
  • 2 Comments

ভ্যালেন্টাইন ডে’র কথা। সেদিন ভেবেছিলাম দিনের শেষে বেশ বসরাই গোলাপের খুশবু লিখব। ঘুম ঘুম চাঁদ মাধবীরাতের মায়াবী কোন প্রেমকহানি। সরসীর বুকে কুমুদিনী দুলে দুলে হাসবে। অথবা জেন Z-দের ম্যানিকিউরড পিঙ্ক নেইল আর্টে লাভ সাইন আর লিপস্টিক ছোপের বিজ্ঞাপনকথা।
সেসব কি আর কপালে আছে! যত্ত সব বেঢপ কহানি আমার চোখেই পড়বে আর ডায়েরিতে লিখে রাখতেই হবে।

সকালের চেম্বারে শেষ বেলায় এলেন দুই মহিলা। প্রথম জন মধ্যবিত্ত ঘরোয়া বউ টাইপের, ফর্সা মিষ্টি হাসিখুশি, সাজগোজ নেই কিন্তু পরিচ্ছন্ন পরিপাটি, কথাবার্তায় বোঝা যায় শিক্ষাদীক্ষা আছে। দ্বিতীয় জনের সবকিছু ঠিক আগের বিপরীত শব্দ। শনের নুড়ি চুল, তেলচিটে সাতজন্মে না কাচা শাড়ি –তিনিই পেশেন্ট। দুজনে কে কার কি হয় মেলাতে পারছিলাম না। এটুকু বুঝলাম পেশেন্টের ট্যাঁক এক্কেবারে ফাঁকা, স্বামী সগ্গে, ছেলে বৌ থাকতে খেতে দেয় –চিকিৎসা খরচ দেবে না বা দেবার সঙ্গত নেই।

বললাম –আগেই সরকারি হাসপাতালে গেলেন না কেন, ওষুধ পেতেন ফ্রিতে?

পেশেন্ট মহিলা বললেন –একা বাসে চড়তে পারি না যে বাবা।

বোঝা গেল আরো কিছু গলদ। পায়ে তো একেবারে দগদগে ঘা বাঁধিয়ে এসেছেন –বেশ দেরী হয়ে গেল যে।

কি করব বাবা, নেকাপড়া জানি না। সেই শুনে শুনে কান পচা কথা।

একবার আমাদের সরকারি হাসপাতালে, পাঁচ নম্বর ডেলিভারি হতে আসা মহিলার স্বামীকে ভোকাল রামধোলাই দিচ্ছিলেন সিস্টার দিদিমণি, সে -ও বলেছিল –ক্যা করেগা গরীব আদমী !

যাই হোক মোদ্দা কথা পেশেন্ট মহিলাটি বেশ বিপাকে ছিলেন। সঙ্গের বউটি, কে হয় জানিনা –দেখাতে নিয়ে এসেছেন। এ পর্যন্তও না হয় ঠিক ঠাক ছিল –অনেকেই করেন। এবার পেশেন্টকে যখন দেখতে শুরু করলাম — গার্জিয়ান মহিলা ঝটপট পেশেন্টের পা খপ করে প্রায় নিজের কোলের উপর তুলে ধরে, খুউব যত্ন করে দেখাতে লাগলেন। পূঁজ রক্ত ভরা ভয়ানক দগদগে ঘা –যে কেউ পরমাত্মীয়ও হাত দিয়ে ছুঁতে দ্বিধা করবে। বহুবছর ধরে মানুষ দেখছি তো –একটু অবাক হলাম না বললে ভুল হবে।

যাই হোক–শেষ মেশ সব পরীক্ষা করে দেখা গেল দীর্ঘদিনের অযত্ন, সুগার না মাপা, সুগারের ওষুধ না খাওয়া, খালি পায়ে হাঁটা, অপরিচ্ছন্ন থাকা এইসব মিলে গোলটা বেঁধেছিল। ওষুধ পত্তর দিয়ে সারানোও গেল। পেশেন্টকে নিয়ে এসেছিলেন যিনি, তিনি নাকি বাড়ি গিয়ে ড্রেসিংও করে দিয়ে এসেছেন।
দিন দশেক পরে, পরের বার পরীক্ষার দিনে ঘা সেরে যাওয়ায়, দুজনের অনুমতি নিয়ে ছবি তোলার সাহসও হল আমার।

আসল গল্পটা হল– প্রথমদিনে গার্জিয়ান মহিলার ব্যতিক্রমী সুশ্রূষার হাতটি আমার মনে ছাপা ছবি হয়ে রইল! কারণ, সেদিন পেশেন্টকে দেখার শেষে যখন জিজ্ঞাসা করেছিলাম –উনি আপনার কে হন? পেশেন্ট মহিলা বললেন –“আজকেই বাসস্ট্যান্ডে আলাপ। আমি খুব কষ্ট পাচ্ছি দেখে এই দিদি বাসভাড়াটাও নিজে দিয়ে আমাকে হাত ধরে নিয়ে এলেন গো।”

সঙ্গী বউটি বললেন — “বাজার করে ফিরছিলাম, ওনার পায়ের অবস্থা দেখে সবজির ব্যাগ বারান্দায় নামিয়েই ওনাকে নিয়ে এসেছি। যাই, একটা বেজে গেল –এখন গিয়ে রান্না বান্না করে, তবে বাড়ির লোকজনকে খেতে দেব, শাশুড়ীমার বয়স হয়েছে, ছেলেটাও স্কুল থেকে ফিরে বসে থাকবে।”

দরজার ফাঁকে তার বিলীয়মান শাড়ি দেখতে দেখতে মনে হল–দুনিয়াটা এইসব বেআক্কেলে মেয়েদের আঁচলে বাঁধা আছে।

PrevPreviousযখন কেউ আমাকে ‘পাগল’ বলে
Nextডা. জাফরুল্লা চৌধুরীর জীবনাবসানNext
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
NANDINI Bhattacharjee
NANDINI Bhattacharjee
2 years ago

Enarai duniyata ke bnachiye rekhechhen. Khub bhalo laglo pore

0
Reply
Anupama Sen
Anupama Sen
2 years ago

Beautiful

0
Reply

সম্পর্কিত পোস্ট

দাদাগিরির যুদ্ধের ৩১ দিন ও পৃথিবীর বিদ্ধস্ত পরিবেশ

April 2, 2026 No Comments

দাদাগিরি কথাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। ঘটনাচক্রে আমাদের মধ্যে অনেকেই হয়তো কোনো না কোনো সময় এই অনভিপ্রেত দাদাগিরির শিকার হয়েছি। সে এক অস্বস্তিকর পরিস্থিতি! ছোটোবেলায়

হক

April 2, 2026 No Comments

কিছু মেল জেন্ডার ও ফিমেল জেন্ডার একসাথে মিললেন , বিষয় অ‍্যাজেন্ডার আইন সীমানা দেবে কারা ট্রান্স-জেন্ডার.. জেন্ডার.. সংজ্ঞাটা ঠিক হয় মন না শরীরে মগজে তা

ট্রান্সজেন্ডার বিল (২০২৬) অবিলম্বে বাতিল করা হোক

April 2, 2026 No Comments

রূপান্তরভীতি স্থির করছে রূপান্তরকামের ভাগ্য?

April 1, 2026 No Comments

সংসদে ‘ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা (সংশোধনী) আইন’, ২০২৬’-এর যাত্রাটি, এখনকার বেশিরভাগ বিলের অ্যাক্টে পরিণত হওয়ার যাত্রার মতোই, ছিল পেশিসর্বস্ব ও সংক্ষিপ্ত। তর্ক বা আলোচনার অবকাশ দেওয়া

What Does It Mean to Be a Revolutionary Doctor Today?

April 1, 2026 1 Comment

“Today one finally has the right and even the duty to be, above all things, a revolutionary doctor, that is to say a man who

সাম্প্রতিক পোস্ট

দাদাগিরির যুদ্ধের ৩১ দিন ও পৃথিবীর বিদ্ধস্ত পরিবেশ

Somnath Mukhopadhyay April 2, 2026

হক

Arya Tirtha April 2, 2026

ট্রান্সজেন্ডার বিল (২০২৬) অবিলম্বে বাতিল করা হোক

Abhaya Mancha April 2, 2026

রূপান্তরভীতি স্থির করছে রূপান্তরকামের ভাগ্য?

Satabdi Das April 1, 2026

What Does It Mean to Be a Revolutionary Doctor Today?

Dr. Avani Unni April 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

615863
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]