Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পরিবর্তন ও রবিঠাকুর

20250517239F-scaled
Pallab Kirtania

Pallab Kirtania

Physician and Poet-Singer
My Other Posts
  • June 25, 2025
  • 8:06 am
  • No Comments

যখন রাজ্যে পরিবর্তনের আওয়াজ উঠেছিল তখন রবিঠাকুরের একটা গান মিটিং-এ মিছিলে গাইতাম খুব। গানটা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল মিছিলে, সবাই মিলে এক সাথে গাওয়া যেত বলেও হয়ত।

তখন কলকাতা ফিল্ম ফেস্টিভাল চলছে, আমরা অ্যাকাডেমি, রবীন্দ্রসদনের বাইরে রাস্তায় খালি গলায় এই গান গাইতে গাইতে হাঁটছি, ছোট্ট একটা মিছিল। গলায় জোর থাকায় অন্যদিনের মত আমি গানটির লিড করছিলাম। পুলিশ আটকে দিল। আমরা রবীন্দ্রসদনের সামনে বসে পড়লাম। তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের স্বল্প বলপ্রয়োগ, ছত্রভঙ্গ হয়ে গেলাম আমরা। জনা পঞ্চাশেককে পুলিশ ধরে নিয়ে গেল লালবাজার। মনে আছে গভীর রাতে লালবাজারের ভেতরে বসে আছি কবি শঙ্খ ঘোষের সঙ্গে, সঙ্গীদের মুক্ত করতে হবে। গেটের বাইরে ভিড়। পুলিশ একটা জায়গায় বসিয়েছে আমাদের। করা যেন কথা বলছেন পুলিশ কর্তাদের সঙ্গে। আমি আর কবি বসে আছি, অপেক্ষা। কবি নানা বিষয়ে কথা বলে চলেছেন। কবির সঙ্গে ওই রাতের দীর্ঘ, একান্ত আলাপচারিতা আমার সম্পদ হয়ে আছে।

পরদিন সুমন-এর অনুষ্ঠানে ডাক। তর্ক জমে উঠেছে। পুলিশের এরকম অগণতান্ত্রিক আচরণের জন্য পুলিশের মুণ্ডুপাত করছি আমরা। সুমন বললেন, পুলিশ কমিশনার অনুষ্ঠান দেখে ফোন করেছেন। কিছু বলবেন। তখন পুলিশ কমিশনার ছিলেন গৌতমমোহন চক্রবর্তী। তিনি বললেন আমাকে একটা প্রশ্ন করতে চান। খুব ভদ্রতা এবং বিনয়ের সঙ্গে বললেন, ‘আমি পল্লববাবুর গান শুনতে খুব ভালবাসি, কিন্তু উনি ঠিক ওইদিন, ওইসময়ে, ওইখানে, ওইভাবে ওইগানটি গাইতে গাইতেই ঘুরছিলেন কেন?’ এরকম অদ্ভুৎ প্রশ্নে কৌতুক এল। উত্তরে স্বভাবতই যা বলেছিলাম তার সারমর্ম হল, ‘মিস্টার কমিশনার, আমার গান আপনার ভালো লাগে জেনে খুব ভালো লাগল কিন্তু কোন গান কোনোদিন, কোন সময়, কোথায়, কীভাবে গাইব সেটা ঠিক করব অবশ্যই আমি, কোনো পুলিশ কমিশনার নন।’

এরপর বাদানুবাদ চলতে থাকে, সেসব পুরোনো কাসুন্দি এই লেখার বিষয় নয়। যেটা বলার তা হল, এই গান গেয়ে গেয়ে যে পরিবর্তনের কথা বলেছিলাম সে পরিবর্তন আমাদের গভীর অন্ধকারে ঠেলে নিয়ে চলেছে। মানুষের ন্যূনতম নৈতিকতার বোধকে ক্রমাগত ধংস করে চলেছে। একটা সরকার যে এরকম সর্বব্যাপী, নির্মম দুর্নীতিগ্রস্থ হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

এখান থেকে বেরতে হবে। গত এক দশক ধরে আমি আমার নিজের গানে ক্রমাগত এই সকল দুর্নীতি বলে চলেছি। আমার গান গাওয়ার পেশা ধ্বংস হয়ে গেছে কিন্তু আমি সরে আসিনি। অপেক্ষা করে আছি কবে জনগণ রবিঠাকুরের এই গানটি কন্ঠে নিয়ে আবার পরিবর্তনের পথ হাঁটবে।

‘এবার তোর মরা গাঙে’ গানটির একটি পুরোনো রেকর্ডিং আমার চ্যানেলে দিলাম। এই রেকর্ডিং-এ ব্যবহৃত গানটির যন্ত্রানুষঙ্গ নিয়ে গোলমাল হয়েছিল তিরিশ বছর আগে। পরে কখনও বলব সেই স্মৃতি!

PrevPreviousAbhaya Mancha Delegation meets SP, Baruipur
Nextমুহূর্তNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গণ আন্দোলন – দেশে দেশে…..

October 30, 2026 No Comments

পৃথিবীর বিভিন্ন দেশে দেশে শুরু হয়েছে এক অভূতপূর্ব গণ- আন্দোলন! কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে ভিত্তি করে এই গণ আন্দোলন তৈরী হয় নি। একেবারে সাধারণ মানুষ

ইন্টার্নদের বিরুদ্ধে অপপ্রচার, নাকি সরকারি ব্যর্থতা আড়াল করার চেষ্টা?

October 30, 2026 No Comments

সমাজমাধ্যমে বেশ কিছুদিন ধরে ইন্টার্নদের কাজকর্ম ও রিপ্লেসমেন্ট ডিউটি নিয়ে এক আলোড়ন চলছে। সেই সঙ্গে অতিরঞ্জিত, বিভ্রান্তিকর এবং অপপ্রচারমূলক খবরও আমাদের নজরে এসেছে। West Bengal

অভয়া মঞ্চের বিবৃতি

October 30, 2026 No Comments

২৭ অক্টোবর ২০২৬ দার্জিলিং জেলা- হাসপাতালে কর্মরত দু জন নার্স ডিউটি চলাকালীন আক্রান্ত। এই ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। নার্সরা একটি হাসপাতালের মেরুদণ্ড বলে আমরা মনে

মর্ম, মর্মস্থান এবং আয়ুর্বেদ

October 29, 2026 2 Comments

(আগের অধ্যায়ে ডিসেকশন, অবঘর্ষণ, অ্যানাটমি এবং সার্জারি সংক্রান্ত আলোচনার জন্য লিংক – https://thedoctorsdialogue.com/dissection-in-shushtuta-samhita/ – আগ্রহী পাঠকদের কাজে লাগতে পারে) প্রারম্ভিক কথা আধুনিক চিকিৎসাবিঞ্জানের চিকিৎসক (এমডি,

সরকারি হাসপাতালে ‘আধার কার্ড’ ছাড়া ভর্তি করা যাবে না?

October 29, 2026 No Comments

এটা কি সত্যিই ঘটনা যে সরকারি হাসপাতালে ‘আধার কার্ড’ ছাড়া ভর্তি করা যাবে না? যদিও এটা ঘটনা যে সমস্যাটির উদ্ভব খুব ইদানীং(very recent) কালের নয়।

সাম্প্রতিক পোস্ট

গণ আন্দোলন – দেশে দেশে…..

Sukalyan Bhattacharya October 30, 2026

ইন্টার্নদের বিরুদ্ধে অপপ্রচার, নাকি সরকারি ব্যর্থতা আড়াল করার চেষ্টা?

West Bengal Junior Doctors Front October 30, 2026

অভয়া মঞ্চের বিবৃতি

Abhaya Mancha October 30, 2026

মর্ম, মর্মস্থান এবং আয়ুর্বেদ

Dr. Jayanta Bhattacharya October 29, 2026

সরকারি হাসপাতালে ‘আধার কার্ড’ ছাড়া ভর্তি করা যাবে না?

Dr. Amit Pan October 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

696912
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]