Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লক ডাউন ও শিশুর মানসিক স্বাস্থ্য

baby being taught to draw
Dr. Nishantadeb Ghatak

Dr. Nishantadeb Ghatak

Paediatrician
My Other Posts
  • March 29, 2020
  • 8:37 am
  • 4 Comments

পৃথিবী এখন আমাদের দেখা সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই বাধ্য হয়ে মেনে নিচ্ছি এই লকডাউন পরিস্থিতি। বাড়িতে বসে থাকার অভ্যাস যাঁদের নেই , কমবেশি তাঁরা সবাই অবসাদে ভুগছেন। আমাদের থেকে আরো খারাপ অবস্থা বাড়ির দৌড়ঝাঁপ করা কচিকাঁচাদের। স্কুল, টিউশান বন্ধ, বন্ধ আছে সাঁতার গান নাচ ক্যারাটের কোচিংও। বন্ধ হয়ে গেছে পার্কও। ২৪ ঘন্টা ওরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ। এই অবস্থায় অভিভাবক হিসেবে ওদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া ও ভীষণ জরুরি।

ওদের মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় সে সম্পর্কে দু-চার কথা আলোচনা করা যাক।

  • যেসব শিশুদের একটু বোধশক্তি তৈরি হয়েছে তাদের বুঝিয়ে বলুন হোম কোয়ারেন্টাইন কি আর তার যৌক্তিকতাই বা কতটা। তাহলে চার দেওয়ালের মধ্যে আটকে থাকার গ্রহণযোগ্যতা অনেকটা বাড়বে ওদের মধ্যে।
  • একজন ৩-৫ বছর বয়স্ক শিশুর মধ্যে কিন্তু মৃত্যু সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও তার সংখ্যা নিয়ে ওদের সামনে বেশি আলোচনা না করাই বাঞ্ছনীয়। অপরিণত মস্তিষ্কে মৃত্যুভয় বাসা বাঁধতে পারে।
  • বাড়ির অন্য সবাই যেমন সংসারের সমস্ত কাজ ভাগ করে করছে, আপনার সন্তানটিকেও তার বয়স ও ক্ষমতা অনুযায়ী কাজ ভাগ করে দিন। সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করাটা হয়তো ওর কাছে উপভোগ্যই হবে।
  • ছবি আঁকা,বাগান করা, গল্পের বই পড়া,মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর মত কোন সখ যেটা ঘরে বসেই করা যায় এমন কিছুতে উৎসাহিত করুন।
  • বছরের আর পাঁচটা দিনের চেয়ে বাবা-মাদের হাতে কিন্তু একটু বেশিই সময় আছে সন্তানকে দেবার মত। তাই এই সময় চেষ্টা করবেন যদি ইন্টারএকটিভ খেলা কিছু খেলা যায় ওদের সাথে। সেটা ওদের কাছে অনেক বেশি উপভোগ্য হয়।
  • এই সময় সব বাড়িতেই খাওয়া আর পাঁচটা দিনের চেয়ে অনেক বেশি সাদামাটা আর সংক্ষিপ্ত। এটার মধ্যে দিয়ে শিশুটির কাছে এই বার্তা যাক যে জীবনে খারাপ ভাল সব পরিস্থিতিই আসতে পারে। তাকে মেনে নিতে হবে সবাই মিলে।এই সময় খাবার যেন একদম নষ্ট না করে সেই বার্তাও দিতে হবে।
  • এমন এক অদ্ভুত পরিস্থিতিতে একসঙ্গে এতদিন চার দেওয়ালের মধ্যে বদ্ধ হয়ে থাকতে হলে দাম্পত্য কলহ হওয়া অস্বাভাবিক না। খেয়াল রাখতে হবে বাবা-মার মধ্যের অশান্তি যেন সন্তানকে কোনভাবে প্রভাবিত না করে ফেলে।
  • ঘরে বসেবসে বিরক্ত হয়ে দুষ্টুমি করলে তাকে চুপ করানোর জন্যে মারা একদমই কিন্তু ঠিক হবে না। এতে মনের উপর উল্টো প্রভাব পড়ে শিশুটির মধ্যে হতাশা তৈরি হতে পারে।
  • কার্টুন,ভিডিও গেমস, ইত্যাদি দিয়ে চুপ না করিয়ে দেওয়াই ভালো। এই অভ্যাস কিন্তু আসক্তিতে পরিণত হয়ে যেতে পারে ভবিষ্যতে।

এরপর যে কথাটা বলব সেটার মানসিক দিকের চেয়েও অভ্যাসগত দিকটা বেশি জরুরি।আমার মনে হয় এই সময়টা ‘হ্যান্ড হাইজিন’ আর ‘কাফ এটিকেট’ শেখানোর আদর্শ সময়। এই সময় সোশাল মিডিয়াতে যেভাবে সুন্দর সুন্দর ‘হ্যান্ড ওয়াশিং’ পদ্ধতির ছবি ভিডিও দেখা যাচ্ছে বা ‘কাফ এটিকেট’ যে ভাবে শেখান হচ্ছে করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্যে, সেটা আয়ত্ত করে ফেলতে পারলে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার সাথে সাথে শিশুটি সারা জীবন ধরেই কিন্তু অন্য অনেক রোগের আক্রমণ থেকে নিজে রক্ষা পাবে আর অন্যকেও রক্ষা করতে পারবে।

PrevPreviousকরোনার চিকিৎসায় মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মীদের ঢাল বর্ষাতি!!
Nextঅন্তরীণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Captain M K Ghosh
Captain M K Ghosh
6 years ago

Very appropriate and timely advice. As parents and grandparents we ought to the suggestions.

0
Reply
Captain M K Ghosh
Captain M K Ghosh
6 years ago

………….ought to meticulously follow……….

0
Reply
SHIB SHANKAR CHATTERJEE
SHIB SHANKAR CHATTERJEE
6 years ago

সবসময় ধৈর্য্য ধরে রাখতে পারছিনা। শেষমেশ কি হবে জানিনা। চেষ্টা করছি ষষ্ট বয়সীকে বিভিন্নভাবে engage করে রাখার। টিভি, মোবাইলে কার্টুনও দিতে হচ্ছে একেকবার।

0
Reply
ปั้มไลค์
ปั้มไลค์
6 years ago

Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.

0
Reply

সম্পর্কিত পোস্ট

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

November 3, 2026 No Comments

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী, পাশে নারায়ণ স্বরূপ নিগমকে বসিয়ে সংবাদমাধ্যমে বলছিলেন, সরকার বদলালেও থ্রেট কালচার এখনও বিদ্যমান। মন্ত্রীর সেই বক্তব্য শুনে অবশ্য বোঝার উপায় ছিল না

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

November 3, 2026 No Comments

Coincidence বা সমাপতন বলে একটা শব্দ আছে যার একটা অন্য নাম “কাকতালীয়”। কাক ডেকে উঠলো আর তার পরেই তালগাছ থেকে পাকা তাল টুপ করে খসে

বেতুলের মৃত গাছেদের প্রতি……

November 3, 2026 No Comments

একসঙ্গে ২৫০০০ গাছের মৃত্যু। এদেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পৃথিবীর সবুজ রঙের মলাটটাকে নানান বাহানায় ছিঁড়ে ফেলা হচ্ছে। পৃথিবীর বুক থেকে কমছে সবুজের পরিসর।

চার আঙুল নিয়েই চার বার

November 2, 2026 No Comments

বিষয়টি কিছুটা স্থূল হলেও এই নিয়ে চর্চা ইত্যাদি ব্রাজিলের রাজনীতিতে সুবিদিত। চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ব্রাজিলের জনপ্রিয় শ্রমিক এবং জাতীয় নেতা লুইজ ইনাসিও লুলা

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

November 2, 2026 No Comments

ঘূর্ণিঝড় অর্ণব এসে দেশের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে বেশ খানিকটা বৃষ্টি ঝরিয়ে দিয়ে গেলেও দেশের মধ্য – দক্ষিণ ভাগের একটা বড়ো অংশ জুড়ে রীতিমতো খরা পরিস্থিতির সৃষ্টি

সাম্প্রতিক পোস্ট

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

West Bengal Junior Doctors Front November 3, 2026

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

Dr. Samudra Sengupta November 3, 2026

বেতুলের মৃত গাছেদের প্রতি……

Somnath Mukhopadhyay November 3, 2026

চার আঙুল নিয়েই চার বার

Bappaditya Roy November 2, 2026

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

Somnath Mukhopadhyay November 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

698234
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]