Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অন্তরীণ

IMG-20200324-WA0043
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • March 29, 2020
  • 8:39 am
  • No Comments

২৩শে মার্চ ২০২০

বড্ড অসহায় লাগছে। এক এক করে জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে। গোটা পৃথিবী জুড়ে মৃত‍্যুদূত নিঃসাড়ে আসছে – আসছে। কখন শরীরে বাসা বাঁধবে টেরও পাবো না। ভয়ালতম ভিনগ্রহী সায়েন্স ফিকশনেও এভাবে গোটা পৃথিবী শেষ হ‌ওয়ার কথা ছিলো না। সিঁড়ি দিয়ে নামতে ভয় পাচ্ছি। হয়তো জীবাণুরা সিঁড়ির রেলিং ধরে উঠে আসছে। জনশূন্য পথ। হাত ছোঁয়ালেই মৃত্যু। আস্তে আস্তে শ্বাসকষ্ট দমবন্ধ তারপর সব শেষ। হাসপাতালে আর বেড নেই। টিভিতে মৃত্যু এখন একটা সংখ্যা। ক্রমান্বয়ে বেড়ে যাওয়া একটা সংখ্যা। আমার বাচ্চাদুটো আজও ভালো আছ। ফোনে কথা হয় । কতদিন দেখি না।

খাবার ফুরিয়ে এসেছে আর কতো দিন গৃহবন্দী থাকবো? কিন্তু আমি আক্রান্ত হলে আমার রক্তে আবার ঐ ভাইরাস নতুন জীবন পাবে। ঘরে থাকতেই হবে। উন্মাদ হয়ে গেলেও বেরোবো না। আমি আবার একটা পরিত‍্যক্তা সুন্দরী ভদ্রমহিলার দায়িত্ব নিয়েছি। সেও ঘরে থাকতে থাকতে বিরক্ত। অবশ্য তার খাওয়া নিয়ে ঝামেলা নেই কলাটা মূলোটা পেঁয়াজ যাই দিই খেয়ে নেয়। এখন সামনের পায়ে মুখ গুঁজে মৃদু সুরে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। ল‍্যাজ নেড়ে বলছে আমার সঙ্গে একটু খেলা করো।

রাস্তায় সারাদিন ধরে হয়তো খুব বেশী হলে তিনটে এমনি গাড়ি চলে। বাকী পুলিশের গাড়ি আর তীব্র শব্দে হুটার বাজানো মৃত‍্যুবাহন বা অ্যাম্বুলেন্স। অস্থির লাগছে। এতোটাই যে গান গাইতে ছবি আঁকতেও ইচ্ছে করছে না। সুন্দরী খেতে না পেয়েও খুব খুশি আছে। বোধহয় সারাদিন আমাকে কাছে পাচ্ছে বলে। কলা পেঁয়াজ খেয়েও খুশি থাকা সুন্দরীকে বুকে টেনে ঘুমিয়ে পড়বো। গোটা পৃথিবীতে ও’ই আমার কাছে থাকা একটা মাত্র জীবন্ত প্রাণী। সুন্দরী লেজ নেড়ে গাল চেটে আহ্লাদী আওয়াজ করে ঘুমিয়ে পড়লো।

২৪ শে মার্চ ২০২০

আমাকে ঘুম থেকে তুলে দিয়ে সুন্দরী ব‍্যালকনিতে গিয়ে প্রাতঃকৃত‍্য করলো। এবার খেতে চায়। ওর বিস্কুটও তো ফুরিয়ে এসেছে। দূরে কেউ ঘেউ ঘেউ করছে। সুন্দরী গ্রীলে সামনের পা তুলে দিয়ে র‍্যাডারের মতো করে কান মাথা ঘুরিয়ে ঘুরিয়ে শব্দের লোকেশন খুঁজছে। আজ একটা মাত্র ডিম পড়ে আছে। দুজনেই ডিম ভাত খেয়ে নেবো। এরপর শুধু নুন ভাত। তবুও বেরোবো না। মৃত্যুর মিছিলে নাম লেখাবো না।

টিভি মানেই কেবল সংখ্যা। মৃত্যুর সংখ্যা। তাই টিভি দেখি না। বরং সুন্দরীর সঙ্গে বল ছোঁড়াছুঁড়ি খেলি। তিন চার দিন পরে আজ অভ‍্যেস বশে টিভিটা আবার চালালাম। দ্রুত বেগে জরুরী খবর স্ক্রোল করে যাচ্ছে। এখনও পর্যন্ত মৃত‍্যুর সংখ্যা ছাব্বিশ কোটি সাঁইত্রিশ লক্ষ। গোটা পৃথিবী জুড়ে ধ্বংস আর মৃত্যু। এর আগে একবার অতিমারীতে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিলো। এবার রেকর্ড ভেঙে গেল। শেষকৃত্য করার জন্য লোক‌ও পাওয়া যাচ্ছে না। পচে যাওয়া দেহ থেকে আবার নতুন কোনও সংক্রমণ ছড়ানোর ভয়ে রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সে ব‍্যস্ত।

তারপর হঠাৎ এলো স্ক্রিন জোড়া ব্রেকিং নিউজ গত চব্বিশ ঘন্টায় গোটা পৃথিবীতে আর নতুন কোনও সংক্রমণের খবর পাওয়া যায় নি। এক লাফে টিভির সামনে গিয়ে বসলাম যেন সামনে এলে কিছু বেশী দেখতে পাবো। ভারতবর্ষের কোনও প্রান্ত থেকে আর নতুন কোনও সংক্রমণের খবর পাওয়া যায় নি। বাকি পৃথিবীতেও আর কোনও নতুন সংক্রমণের খবর নেই। আমি সুন্দরীকে একবার ধাক্কা দিয়ে চিৎপাৎ ফেলে দিলাম। ও ভাবলো আজ ধাক্কাধাক্কি খেলা হবে। তীব্র ভাবে শাঁখের মতো করে হোউউউউ চিৎকার করে আমার ওপর ঝাঁপিয়ে পড়লো। আমরা জিতে গেছি। বুঝলি আমাদের ঘরের ভেতর আটকে থাকার জন্যে জীবাণুরা কাউকে না পেয়ে বোধহয় পালিয়ে গেছে। সুন্দরী মনের স্ফূর্তিতে নিজের ল‍্যাজ নিজে খাও খেলায় ডুবে গেলো।

PrevPreviousলক ডাউন ও শিশুর মানসিক স্বাস্থ্য
Nextকরোনার দিনগুলি ৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

September 17, 2026 No Comments

ক্রমশই জোরদার হয়ে উঠছে দুই রঙের দ্বৈরথ! গেরুয়া ও লাল। দুটো রঙ-ই বহুদিন যাবৎ সমাজে আছে। তবে সম্প্রতি গেরুয়া ঝাণ্ডার অনুগামীরা তেড়েফুঁড়ে উঠে বলছেন, এটা

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 1 Comment

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 1 Comment

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

সাম্প্রতিক পোস্ট

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

Dipak Piplai September 17, 2026

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676252
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]