Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বালকের ধূলাখেলা

closeup-young-boys-hands-working-with-play-dough
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • March 16, 2025
  • 6:56 am
  • No Comments

আঙুলে তার পাখির কিচির ফুলের মিচির –৷ হ্যাঁ গো –যা বলছি তাই-ই৷ আমাদের স্কুলের এক ছাত্রের অভ্যেস হল – পড়তে বসে উল্টোদিকে বসা দিদিমনিদের নাকের ডগায় গিয়ে একভাবে নিজের কোনো একটি হাত ঘুরিয়ে যাওয়া৷ ছেলেটি অটিস্টিক৷ এমনিতে খুব শান্ত মেধাবী৷ গান গায়৷ ছবি আঁকে৷ সবই তার সবিশেষ চমৎকার৷ শুধু ওই এক হাত নাচানোর বদামি ৷ যেদিন পড়ায় মন বসল সেদিন পড়া থেকে ওঠানোই যাবে না ৷ আর যেদিন অন্যমনস্ক হল তো গেল সব – হাত ঘুরতে লাগল বনবন ৷ আমাদের চোখে মুখে লেগে যায় আর কী ! যদিও দীর্ঘদিন ধরে তার এই হাত ঘোরাবার অভ্যেসে অভ্যস্ত হয়ে গেছি ৷ সেও বোধহয় তাকে নিয়ে আমার রাগ বিরক্তিটা অভ্যেস করে নিয়েছে ৷ কতদিন পড়া ফেলে দু হাতের আঙুলগুলো আমার চশমার কাঁচে লাগিয়ে ইকরিমিকরি ছবি এঁকে যায় ৷ বইয়ের আড়ালে মুখ লুকিয়েছি রেগেমেগে ৷ চিৎকার করে জিজ্ঞেস করেছি —‘কী করছিস ? কেন করছিস ? তোর এ কাজের মানে বল ৷ ”

হেসেছে ৷ এমনভাবে হেসেছে মনে হয়েছে , চশমায় নয় –ছবি আঁকছে সে আমার চোখে ৷আমি কেবল বুঝছি না বলেই খেপছি ৷ ——–একদিন হাতের নখগুলোতে কাগজের টোপর পরিয়ে স্কুলে এল ৷ দেখলাম — কোনো কোনো কাগজের টুকরোকে আবার পুরো নখের সাইজে কেটে নখের ওপর আঠা দিয়ে আটকেছে ৷ ফলে নখগুলোকেই কাগজের নখ মনে হচ্ছে ৷ শুরু হল কাগজের নখে সজ্জিত আঙুল নাচানো ৷ আঙুল শুয়ো থেকে প্রজাপতি হয়ে যাচ্ছে ৷আঙুল খেলাবার ভঙ্গিতেও পরিবর্তন এনেছে ৷ হাওয়া কেটে এগোচ্ছে টুপিওয়ালা নখ ৷ বেশী রাগি বলে আমিই তার টার্গেট ৷ মারতে উঠলাম ৷ ফুলো ফুলো গালে চড়টা পড়েই যাচ্ছিল প্রায় ৷ ক্লাসের বর্ষীয়ান শিক্ষিকা বললেন —
” এ খেলার মানে নেই বটে ৷ তবে এ হল ওদের মনের খেলা ৷ কেবল আঙুলের নয় ৷ তুমি ভালো করে দেখো আগে ওর আঙুল খেলা ৷ বিরক্তি কমে আনন্দ আসবে আপনি ৷ ”

বড়ো মন দিয়ে দেখলাম আমার পুরনো খোকাটাকে ৷ রেগুলার বকা খেতে থাকা বাচ্চাটাকে আদরচোখে দেখলাম গো ৷ তখনো আঙুল খেলিয়ে যাচ্ছে সে ৷ কত বিচিত্র ভঙ্গি ! একটার সাথে অন্যটার কোনো মিলই নেই ৷ একবার টুপিআঙ্গুল কানের পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল ৷ মনে হল- কাক ঠোঙার জিলাবি নিয়ে আকাশে দৌড় মারল ৷ আবার দেখলাম — দুহাতের দশ দশটা আঙ্গুল সমান্তরালে ওড়াতে ওড়াতে মাটিতে নামাল ৷ আরি বাপ ! এ যে দেখি দশ গাংফড়িং টোপর পরে মাঠে নেমে বউ খুঁজছে ৷

এত মূর্তি তোর আঙুলে?
বকছি না বলে আহল্লাদে ছবি আঁকছিস বিনি তুলিতে?
পবনে – গগনে ফোটাবি লক্ষ কোটি ছাঁচ?

★★ অভিভাবক এবং আমার মতো মুখ্যুর ডিম দিদিমণিদের অনুরোধ — শিশুর মানেহীন খেলাগুলোকে মহার্ঘ সম্পদের মত যত্ন করুন ৷ উৎসাহ দিন অকাজে ৷ সে হবে আপনাদের নিজের ওপর কৃপা ৷ দেখবেন — মেঘের গায়ে আঁকছে সে সবুজ ফুলের মাঠ ! কিংবা নদীতে সাত সুরের পাখি ৷ না পারার ক্ষোভে শুদ্ধ বাতাস যেন না হারায় এ সব শিশু –বিশেষ করে হাইপারএক্টিভরা ৷
এঁকে যা খুশি আর মনের হরষে –
মন দিয়ে শুনি তোদের তৃপ্ত প্রশ্বাস ৷

আপনাদের কাছে এ একজন মায়ের বিনতি !

PrevPreviousআপনি ‘শহিদ’, হে সুজেট!
Nextভেজাল ওষুধ, ক্ষতিকর ওষুধ, কম গুণমান সম্পন্ন ওষুধ..Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 No Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 No Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632968
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]